কারণ :
১. ভদ্রলোকেরা না ভোট দিবে। না ভোট না দিলে তারা ভোট দিবে আওয়ামী লীগরে। তাই আওয়ামী লীগের ভোট কমে যাবে।
২. যেসব আসনে বিএনপি আওয়ামী লীগে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেইখানে না ভোট ফ্যাক্টর হইতে পারে।
৩. না ভোট দিয়া কেউ জিতবে না। কোনোদিনই কোনো আসনে না ভোটের পরিমাণ ৫০%-এর বেশি হবে না।
৪. না ভোট ৫০%-এর বেশি হইলেও নির্বাচন হইলে আবার বিএনপি-আওয়ামী লীগই জিতবে। অন্য কেউ জিতবে না। ফলে, না ভোট দিয়া আলটিমেটলি কাজ হবে না।
৫. না ভোটে সবচেয়ে বেশি ক্ষতি হবে আওয়ামী লীগের।
৬. না ভোটের পক্ষে ক্যাম্পেইন করে নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধি লংঘন করতেছে। কারণ নির্বাচনের আয়োজন হিসাবে তারা বিশেষ কোনো মার্কার পক্ষে ক্যাম্পেইন করতে পারে না। না ভোট যেহেতু ব্যালট পেপারে থাকবে অতএব এইটা একটা মার্কা। এই মার্কা বাই ডিফল্ট ভোটে দাঁড়াইছে। এইটার পক্ষে ক্যাম্পেইন করা যায় না নি.ক. এর পক্ষ থেকে।
৭. বড় জোর সুশীল সমাজ এই ক্যাম্পেইনটা করতে পারে।
শেষে একটা প্রশ্ন :
বলেন তো সব আসনে না ভোট জিতলে আসলে কে জিতবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


