somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বার্মা কি শীঘ্রই বাংলাদেশ আক্রমণ করবে নাকি ধূর্ত শেয়ালেরা চিলের গল্প শোনাইতেছে?

০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে কিছু লোক সিরিয়াসলি বলতেছে যে বার্মা বাংলাদেশ সীমান্তে ক্যান্টনমেন্ট বানাইতেছে, সেনাসমাগম ঘটাইতেছে। নাসাকা রণসজ্জা করতেছে। বঙ্গোপসাগরে তারা আমাদের গ্যাসের ব্লক দখলের পাঁয়তারা করতেছে। এই লোকগুলা আরও আগ বাড়ায়ে এই কথাও বলতেছে যে, এতদিন ধইরা বাংলাদেশের ডিফেন্স স্ট্রাটেজিস্টরা ইনডিয়াকে লক্ষ্য করে ডিফেন্স পলিসি সাজাইছিলেন। কিন্তু বাংলাদেশের জন্য থ্রেট আসলে ইনডিয়া না বার্মা। ইনডিয়া গণতন্ত্র বইলা তাদের পক্ষে সামরিক আক্রমণ করা কঠিন। কিন্তু বার্মা অগণতন্ত্র। সেখানকার জেনারেলরা কারো তোয়াক্কা না কইরা বাংলাদেশ আক্রমণ করতে পারে এবং নিমেষে যুদ্ধ বাধাইতে পারে। খুবই চিন্তার কথা।
বার্মা সম্পর্কে আমি তেমন কিছু জানি না। শুধু জানতাম যে, বার্মার আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের খুব কদর আছিল। সেইখানে আলাওল গেছিলেন। আর শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়ক জানি বার্মা গেছিল। বার্মা সম্পর্কে বাকী কথা যা জানা যায় তা জানায় পশ্চিমা মিডিয়া। সু চিকে অন্তরীণ করে রাখার খবরই মূলত বার্মার খবর।
বার্মার প্রচুর শরণার্থী বাংলাদেশে আসছে সেখানকার সংঘর্ষের ফল হিসাবে। এই শরণার্থীরা রোহিঙ্গা নামে পরিচিত। এই রোহিঙ্গাদের অনেকেই মূল জনগোষ্ঠীর সঙ্গে মিশে গেছে। ফলে, আমার অনুমান সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষের সঙ্গে রোহিঙ্গাদের কিছু জাতিগত সাজুয্য থাকতে পারে।
যাই হউক, শুরুর কথায় আসি। বার্মা কী আসলেই বাংলাদেশকে আক্রমণ করতে যাইতেছে? বার্মিজরা কি আমাদের প্রতি প্রতিহিংসাপ্রবণ ইনডিয়ানদের চেয়ে বেশি? বিএসএফ প্রতিদিন গড়ে দুই-তিনজন বাংলাদেশী মারে, সংবাদপত্রে প্রকাশিত খবর থেকে জানা যায়। নাসাকা বা বার্মিজ বর্ডার রক্ষকরা ততো কি মারে? বাংলাদেশীদের ওপর হামলা করার গড় প্রবণতা তাদের কেমন? কেউ জানেন?
বার্মিজদের সম্পর্কে জানা কঠিন, তবু এইটা মোটামুটি জানা যায়- ভারত ও চীন মোটামুটি ভাল সম্পর্ক রাখে বর্মি জেনারেলদের সাথে। ব্রিটেনের বিশাল ইনভেস্টমেন্ট আছে ওইখানে। মিডিয়া শুধু একজনকে নিয়া আহাজারি করে কিন্তু বার্মার কোটি মানুষ নিয়া তাদের কোনো চিন্তা নাই।
এখন এই বার্মা কি সত্যি সত্যি আমাদের আক্রমণ করে বসবে?
এই প্রশ্ন যারা তুলতেছেন তাদের কথা আমি বাতিল করতে চাইতেছি না। কিন্তু এ প্রসঙ্গে বাবুরাম ভট্টরাইয়ের একটা লেখার কথা মনে পইড়া গেল।
নেপালের প্রাসাদ হত্যাকান্ডের পর উনি একটা চিঠি লিখছিলেন নেপালের কান্তিপুর পত্রিকায়। সেই চিঠি একসময় খুব প্রচার পাইছিল। ওই চিঠিতে উনি কইছিলেন রূপকথার সেই শিয়ালের গল্প। শেয়ালের মনে যখন নাকি মুরগীর বাচ্চা খাওয়ার শখ হয় তখন সে আকাশের চিলরে দেখাইয়া কয়, ওই যে চিল আইসা মুরগীর বাচ্চা নিয়া গেল। সবাই যখন আকাশে চিল দেখার জন্য তাকায় তখন ধূর্ত শিয়াল মুরগীর বাচ্চা নিয়া চম্পট দেয়।
ঘটনা এইরকম কি না কে জানে।
ধূর্ত শেয়ালেরা কি চিলের গল্প শোনাইতেছে নাকি?
১৬টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×