somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুঝলাম না, উলফা নিয়া সমস্যাটা আসলে কোথায়?

১০ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উলফা (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) নিয়া সমস্যাটা কই আসলেই বুঝলাম না। এইটুকু বুঝলাম, উলফা নিয়া সংকট ঘণীভূত হইছে। ঘটনা মেলা প্যাঁচ খায়া গেছে। ঘটনার প্যাঁচ খাওয়া নিয়া আমার মধ্যে কিছু প্রশ্ন তৈরি হইছে। প্রশ্নগুলা উত্থাপনের জন্য এই নোটের অবতারণা।
১. আগে ভারতীয় নেতারা বলতো, বাংলাদেশে সেভেন সিস্টার্স-এর বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী দলগুলার ক্যাম্প আছে। বাংলাদেশ বরাবরের মতো অভিযোগ অস্বীকার করতো। যখন অস্বীকার করতো, তখন এই দেশে অনুপ চেটিয়াকে গ্রেফতার করা হয়। প্রশ্ন হইলো বাংলাদেশ কেন অস্বীকার করতো আর ভারত কেন অভিযোগ করেই যাইতো?
২. দশট্রাক অস্ত্র নিয়া যে কেলেঙ্কারি হইছিল তার সাথে উলফা-সংশ্লিষ্টতা একটা বহুল প্রচারিত বিষয়। কেউ কেউ কন, এই অস্ত্র বাংলাদেশ হয়ে উলফার কাছে যাইতো। পরে, বিষয়টা সোজাসুজি পত্রিকায় লেখা হয়। প্রশ্ন, বাংলাদেশ কি আসলেই অস্ত্র সরবরাহের রুট হিসাবে ব্যবহৃত হইছে?
৩. ভারত খুব করে চায়, বাংলাদেশের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করতে। স্পষ্ট যে, উত্তরপূর্বের বিদ্রোহী স্বাধীনতাকামীরাই তাদের লক্ষ। বাংলাদেশের কর্তারা এই চুক্তিতে উৎসাহী কারণ তারাও দেশের অভ্যন্তরে সন্ত্রাস চালানো ছিচকে সন্ত্রাসীদের ফেরত চান। প্রশ্ন হলো, স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের বিনিময়ে পাড়ার সন্ত্রাসীদের ফেরত নেওয়াটা সঠিক বিনিময় হবে কি?
৪. সম্প্রতি বাংলাদেশ থেকে উলফা নেতাদের গ্রেফতার থেকে স্পষ্ট যে, বাংলাদেশে কোনো না কোনো কারণে তাদের অবাধ পদচারণা ছিল। একইভাবে এই ইকুয়েশনও কি করা যাবে যে, বাংলাদেশের সন্ত্রাসীদের জন্য ভারত একই রকম হাইড আউট হিসেবে ব্যবহৃত হয়। তারা কোনো না কোনো পক্ষ থেকে আস্কারা পায়?
৫. ভারত যেভাবে বাংলাদেশের পাহাড়ের আন্দোলনকারীদের পক্ষে পরোক্ষ সমর্থন জুগিয়েছিল ঠিক একইভাবে বাংলাদেশও কি একটা পর্যায়ে উলফার প্রতি এমন সমর্থন ব্যক্ত করেছিল?
৬. বর্তমান সরকারের সময়ে উলফা বিষয়ে নীতির পরিবর্তন হয়েছে?
৭. ভারত কেন বলতে চায় উলফা নেতাদের বাংলাদেশ গ্রেফতার করেছে আর বাংলাদেশ কেন দায় ভারতের ওপর চাপাতে চায়?
৮. কোনোভাবে ভারতীয় বাহিনী কি বাংলাদেশে এসে উলফা নেতাদের গ্রেফতার করে থাকতে পারে?
৯. বাংলাদেশ যদি উলফা নেতাদের গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেয় তাহলে কোনো জাতীয় বা আন্তর্জাতিক আইন বা নীতির বরখেলাপ হয় কি?
১০. উলফা নেতা বলেছেন, বাংলাদেশ তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বাংলাদেশ কি তাদের কোনো প্রতিশ্রুতি দিয়েছিল?
১১. উত্তর-পূর্ব ভারতের স্বাধীনতাকামীদের প্রকাশ্য কোনো সমর্থন দেওয়ার সুযোগ কি বাংলাদেশের আছে?
আমার কাছে প্রশ্নগুলার সদুত্তর নাই। আপনাদের কাছে থাকলে বইলেন।
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×