ক্রিকেটিয় ভাষায় পত্র
১১ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৫
প্রিয় ........
প্রথমে তোমার জন্য ১ ওভারে ছ'টি ছক্কার ভালবাসা। ক্ষমা চাচ্ছি, তোমার দিকে লংঅনে অনেকদিন খোঁজ খবর নেয়া হয়নি।তাই তোমাকে এ চিঠিটির সুন্দর ইনিংস উপহার দিলাম। বন্ধু, আগে পড়া চলাকালীন বাবা যে টাকা পাঠাতেন, তাতে দিব্যি ছক্কা মেরে গায়ে ফুঁ দিয়ে বেড়াতাম। কিন্তু অবস্থা পাল্টেছে। গত কয়েক বছর চাকরি করিছি ইডেন গার্ডেনে মোটেও সুবিধা করতে পারছিনা । এত ভ্যাট চালালাম কিন্তু কিছুতেই ব্যাটে বলে এক হচ্ছেনা। আগামীকাল একটা ফর্মে ব্যাট চালাতে হবে। কি লাভ তাতে, দেখাযাবে মিড অফ, মিড অন , লং অন, লং অফ আর স্লিপে আগে থেকেই ফিল্ডার বসে আছে।
তার পর ব্যাক ফুটে ঠিকমত ইন্টারভিউ ঠেলেও দেখা যাবে ঘুষ ধরার জন্য দু একজন ফিল্ডার বসে আছে। আর ভাল লাগেনা। আউট হতে হতে শরীর খারাপ হয়ে হয়ে গেছে। ইনজুরির কারনে আর লিখতে পারছিনা।
তোমার পরিবারের সকল প্লেয়ারদের আমার নট আউট ২০০* রানের সুভেচ্ছা । তোমার ভালবাসায় চিরকাল বোল্ড আউট হওয়া মফিজ।
(বিঃদ্রঃ সংগৃহিত)
বিহংগ বলেছেন:
হাঃহাঃহাঃঃঃঃঃঃ৫+



















হা হা হা । মজা পেলাম।