somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ মানে কি খুব জানতে ইচ্ছে হয় !

২৪ শে আগস্ট, ২০১১ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন রাত ১২ টা আমি হাটছি রাস্তার পাশে ফুট পাথ ধরে । আর কিছু ঘণ্টা বাদেই সারা দেশ আনন্দে হাসবে ৷ ছোটো ছোটো ছেলে মেয়েরা নতুন কাপড় চোপড় পরে ঈদগাহ বা মসজিদ এ দৌড়ুবে বাবা মা এর হাত ধরে ৷ ভাবতেই কত আনন্দ লাগে তাই না ?

এখন রাত ১২.৩০ আমি এখনো হাটছি রাস্তার পাশে ফুট পাথ ধরে আর কিছু ঘণ্টা বাদেই সারা দেশ আনন্দে হাসবে ৷ ছোটো ছোটো ছেলে মেয়ে রা নতুন কাপড় চোপড় পরে ঈদগাহ বা মসজিদ এ দৌড়ুবে বাবা মা এর হাত ধরে, কিন্তু দেশের অন্তত একজন ছেলে এক জন বাবা এক জন মা তার সন্তান কে নতুন জামা কিনে দিতে পারেনি ৷ সেই ছেলে বা মেয়ে নতুন কিছু পড়বে না ৷ বাবার হাত ধরে ঠিকই হয়তো নামাজে যাবে ৷ কাড়ন ? কাড়ন সেই পরিবার টি আমার সামনে ফুট পাথ এ শুয়ে আছে ৷ ছোট্ট মেয়েটা চিৎকার করে কাঁদছে ভাবতে কি খুব আনন্দ লাগে ?

এখন রাত ১ টা বাজে ৷ আরও একটু এগিয়ে দেখলাম আরও তিনটে পরিবার এর কাছে ঈদ মানে শুধু দুটি বর্ণের একটি শব্দ আর প্রিয় জনকে খুশি করতে না পারার জ্বালা বাড়িয়ে দেওয়া ছাড়া কিছুই না ৷

ঈদ! আরও একটু এ গুলাম এখন বাজে রাত ১.৩০ দেখলাম কিছু মানুষের জটলা ৷ দূরে শুনলাম টায়ার এর তীব্র আর্তনাদ ৷ ভিড় ঠেলে কাল রং এর তরল একটা পদার্থ গড়িয়ে আসছে ৷ একটা কুকুর সেই তরল পদার্থ টা চেটে খাচ্ছে ৷ আরও কাছে যেয়ে দেখলাম তরুণ ছেলেটার নিথর দেহ ৷ আর ঐ তরল টা সোডিয়াম এর লাইটে কাল হয়ে যাওয়া রক্ত ৷ বুঝতে পারলাম ঈদের আনন্দের মানে আরেকটা পরিবার এর কাছ থেকে কমে গেল ৷ আরও এক জন বাবা , মা , ভাই, বোন হয়তো কিছু বন্ধুদের কাছে সকালের ঈদ এর কোনও মানে ই আর রইল না ৷ ঈদ ওদের কাছেও দুটো বর্ণের আনুষ্ঠানিকতা ছাড়া এর বেশি কিছু না ৷ কিন্তু সেই ড্রাইভার ? যে এই তরুণ্যে ভরা এই প্রাণ টা কেড়ে নিলো তার কাছে ঈদ কি ? খুব জানতে ইচ্ছে হয় ৷

জানার সেই ইচ্ছে নিয়ে আরও সামনে এগিয়ে গেলাম ৷ এখন রাত ২ টা বাজে ৷ সোডিয়ামের আলোতে রাস্তার উপরে টায়ারের গাড় দাগ পরিষ্কার দেখতে পাচ্ছি ৷ আরেকটি এগিয়ে যা দেখলাম ৷ তা নিজের চোখ কে ও বিশ্বাস করতে কষ্ট হওয়ার কথা ৷ কিন্তু আমি কিছুই অনুভব করলাম না ৷ বুঝতে পারলাম ঈদ নামের শব্দটা আরও অনেক গুলো মানুষের জীবন থেকে চলে গেল ৷ সেই সাথে তাদের সাথে সম্পৃক্ত শত শত হৃদয় সকালে আনন্দের বদলে দুমড়ে মুষড়ে যাবে ৷ কেউ কেউ হয়তো জানবেই না তার প্রিয় জন কোথায় ৷ কিন্তু আমি নির্বাক তাকিয়ে আছি ৷ কোনও অনুভবই হচ্ছে না ৷ আমার কি এখন মাথা ঘুরে পড়ে যাওয়ার কথা ? নাকি দৌরে যাওয়ার কথা ? কি করা উচিত আমার ?
একটা বাস আর একটা টেম্পো মুখু মুখি সংঘর্ষ হয়েছে ৷ বাসটা উল্টে একটা গাছের সাথে বেধে আছে ৷ নাহলে হয়তো গড়িয়ে নিচের খাদেই পড়ে যেত ৷ টেম্পোটা দুমড়ে মুচড়ে গেছে ৷ বাসের কাছে যেয়ে দেখলাম বাসের জানালা দিয়ে দুটো ঝুলে থাকা হাত জানিয়ে দিচ্ছে ভেতরে বেচে থাকা মানুষ এর সংখ্যা হয়তো খুবই কম ৷ তার মাঝ থেকেই আহত মানুষের চিৎকার ভেসে আসছে ৷ একজন জানালা দিয়ে গড়িয়ে মাটিতে পড়ল ৷ গাটু গেড়ে বসে আমার টি শার্ট টি আকড়ে ধরল ৷ যেন কোনো অবলম্বন চাচ্ছে ৷ একটা হাত তুলে আমাকে ডাকছে ৷ সাহায্যের করুন আকুতি করে যাচ্ছে ৷ কিন্তু আমার হৃদয়ে এতটুকু সাড়া দিল না ৷ আমি সামনে এ-গুলাম ৷

এখন রাত ৩ টা ৷ আমি বসে আছি ৷ আর কিছু ঘণ্টা বাদেই সারা দেশ আনন্দে হাসবে ৷ ছোটো ছোটো ছেলে মেয়েরা নতুন কাপড় চোপড় পরে ঈদগাহ বা মসজিদ এ দৌড়ুবে বাবা মা এর হাত ধরে ৷ ভাবতেই কত আনন্দ লাগে তাই না ?

এখন সকাল ৯ টা ৷ আমি ঈদ এর নামাজ পড়তে যাই নি ৷ ঘুমচ্ছিলাম ৷ বাবা এসে আমাকে রীতি মত ভৎষর্না করলেন ৷ ঈদের নামাজ না পড়ার জন্য ৷ আমার টি শার্টে রক্ত দখে জিজ্ঞেস করলে আমি বাবাকে বললাম , আমি একজন মৃত প্রায় মানুষকে কাল বাচাতে পারতাম বাচাই নি ৷ তিনি আমার দিকে চুপ করে তাকালেন ৷ অনেক্ষন তাকিয়ে থাকলেন ৷ তার পর বললেন ৷ তুই কি ডাক্তার ? খুব পণ্ডিতি করিস না ? বাচাতে পারতাম ৷ কই দেখে যাও তোমার ছেলের কথা শুনে যাও ৷ সে নেতা হয়েছে ৷ সে জন সেবা করতে যায় ৷ বাবা বললেন জলদি রেডি হয়ে নে ৷ প্রেসিডেন্ট এর বাস ভবনে যাব ৷ দেরি যাতে না হয় ৷ বলে হন-হনিয়ে চলে গেলেন ৷

আমি একটু হাসলাম ৷ এখন সকাল ৯.২৫ সারা দেশ আনন্দে হাসে নাই ৷ ৷ দেশের সব ছোটো ছোটো ছেলে মেয়েরা নতুন কাপড় চোপড় পরে ঈদগাহ বা মসজিদ এ যায় নি বাবা মা এর হাত ধরে ৷ কাড়ন তার বাবা অথবা মা অথবা আপন জন রাস্তায় এখনো হয়তো নিথর হয়ে পড়ে আছে ৷ পরিবার টি হয়তো খবর ও পায় নি ৷ দেশের মোট জন সংখ্যার অন্তত অর্ধেক মানুষ নতুন জামা কাপড় পড়ে ঈদ গাহ এ যেতে পারবে না ৷ অনেক মানুষ আজ এই দিনেও দু বেলার ও কম না খেয়ে থাকবে ৷
প্রিয় জন হারা মানুষ গুলোর কাছে আজ ঈদ মানে দুটি শব্দ বাদে কিছুই না ৷ ঈ-দ শুধু দুটো বর্ণ ৷ অন্তত আমার কাছে ঈদ দুটো বর্ণ বাদে আর কিছু না ৷ খুব জানতে ইচ্ছে হয় আপনাদের কাছে ঈদ মানে কি ?

এখন বেলা ১১ টা আমি প্রেসিডেন্ট এর বাস ভবনের লাইনে দাড়িয়ে আছি ৷ আজ মহা আনন্দের দিন ৷ এখানে সবাই হাসছে ৷ এক জনের সাথে আরেক জন হাত মিলচ্ছে কোলা কোলই করছে ৷ আমি এর কোনটাই করতে পারছিনা সরি ৷ কাড়ন ঈদ মানে আমার কাছে দুটো বর্ণ খুব জানতে ইচ্ছে হয় আপনাদের কাছে ঈদ মানে কি ? অনেক আনন্দের তাই না ?
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×