২০১০, ডিসেম্বর
তখন জীবনের তেমন কোনও মূল্য আমার কাছে নেই ৷ হয়তো আমি আমার যান্ত্রিক জীবনের উপর অতিষ্ঠ হয়ে উঠেছি ৷ আমার প্রতিটি নিশ্বাসে আমি জীবনের প্রতি আগ্রহ হারাচ্ছি ৷ তখন গভীর রাত ৷ আমি ছাদে বাসার ছাদে শুয়ে আছি ৷ অন্য সময় হলে হয়তো দারুণ উপভোগ করতাম ৷ গভীর রাতে ছাদে শুয়ে দূর আকাশের মিটি মিটি তারা দেখার চেয়ে বেশি উপভোগ্য কিছু হতে পারে ? কল্পনা করা যায় হয়তো শত কোটি আলোক বর্ষ দূরে কোনও এক গ্রহ থেকে ঠিক আমাদের দিকেই হয়তো কেউ তাকিয়ে আছে ৷ হয়তো সে ভাবছে আর অবাক হচ্ছে সত্যি কি কেউ আছে ? নাকি এই বিশাল বিশ্বে আমরা একা ?
কিন্তু এসব কিছুই আজ চিন্তা করছি না ৷ আমার বাম হাতে একটা গ্লোক ৷ আজ রাতই হয়তো হবে আমার জীবনের শেষ রাত ৷ বিশ্রী এই জীবনটার প্রতি আমি সব আগ্রহই হারিয়েছি ৷ বেচে থাকার মত তেমন কিছু বাকি নেই ৷
কিছু দিন আগেও আমার জীবন ছিল গতিময় ৷ হয়তো কিছুটা অদ্ভুত মানুষ ছিলাম ৷ হয়তো কোনও বন্ধুবান্ধব ছিল না কিন্তু আমি জানতাম কিভাবে জীবন কে উপভোগ করতে হয় ৷ জীবনকে সর্বোচ্চ উপভোগ যদি কেউ করে থাকে তা আমি করেছি ৷ হয়তো আপনার মত করি নি ৷ কিন্তু আমি আমার মত করে করেছি ৷ ভাবছেন হঠাৎ কি হল ? কেন আর বাঁচতে চাই না ?
ঐ যে বললাম আমি আমার মত করে জীবন কে উপভোগ করেছি ৷ অদ্ভুত জীবনে এই এখন অদ্ভুত সুন্দর এই পরিবেশে মরে যাওয়া টা ও আমার কাছে জীবনকে উপভোগ করার মত ৷ একটু গোল মেলে লাগছে ? মরে যাওয়ায় আবার কি উপভোগ ? হয়তো আপনাদের বোঝানো যাবে না ৷ ঐ যে বললাম ৷ জীবনকে এক এক জন এক এক ভাবে উপভোগ করে ৷ হয়তো আমার উপভোগ করাটা আলাদা ৷
বেশ সময় আচয় করা গেছে ৷ এখন জীবন কে উপভোগ করার পালা ৷ আস্তে আস্তে গ্লোক টা শক্তে করে ধরলাম ৷ হাতটা একটু কাঁপছে ৷ হাতটা যদি না কাঁপত খুশি হতাম ৷ কিন্তু হাতটা কাঁপছে ৷ মনে মনে একটু হাসলাম ৷ তুললাম হাতটা, আচ্ছা এখন যদি আকাশের দিকে তাহ করে একটা গুলি করি তাহলে কি হবে ? বুলেট টা কি ফিরে আসবে ? বুলেট টা কি এই ছাদের উপর ই পড়বে ? যুক্তি অনুযায়ী পড়া উচিত ৷ পরক্ষনেই এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম ৷ গ্লকটা মাথার বাম দিয়ে চেপে ধরলাম ৷ এখন হাতটা বেশি কাঁপছে ৷ এত ভিতু কেন আমি? মনে মনে নিজেকে একটা বাজে গালি দিলাম ৷ আস্তে আস্তে গ্লকের ট্রিগারে চাপ বাড়াচ্ছি ৷ আমার শরীরের প্রতিটি রক্ত কণিকা যেন জেগে উঠেছে ৷ পুরো শরীর সতেজ হয়ে উঠেছে ৷ অদ্ভুত একটা অনুভূতি ৷ সেই পুরোতন একটা থ্রিল ৷ অনেক দিন পর ৷ হঠাৎই মনটা ভাল হয়ে উঠল ৷ যেমন হঠাৎ ভাল হয়ে উঠেছিল তেমনে চুপসে গেল ৷ অদ্ভুত একটা রিয়ালাইজেশন হল ৷ আমি একটু হাসলাম ৷ আস্তে আস্তে ট্রিগারের চাপ বাড়াতেই থাকলাম ৷ যেন একটা গেম খেলছি নিজের সাথে ৷ প্রথমবার ১থেকে ৩ গুনলাম ট্রিগার এর থেকে হাত তুলে নিলাম ৷ আবার ট্রিগারে চাপ বাড়াতে থাকলাম এবার একটু বেশি সময় ধরে রাখলাম এবার ৪ পর্যন্ত গুনলাম ৷ কিছুই হল না ৷ আবার ছেড়ে দিলাম ট্রিগার থেকে হাত ৷ আবার শুরু করলাম ৷
মৃত্যু, এই কি শেষ কথা ? কেন বেচে আছি আমি ? আপনি কেন বেচে আছেন ? বেচে থাকার মানেটাই কি ? প্রতি মূহুর্তে ছুটে চলছি আমরা ৷ এই অন্তহীন ছুটে চলার পেছনে কি কাজ করছে ?
মনে মনে খুবই অবাক হলাম ৭ পর্যন্ত গুনে ফেলেছি ৷ আমি কি মারা গেছি ? ট্রিগারে কি পর্যাপ্ত চপ পড়েছিল ? আমার জীবন টা কি শেষ হলও ? আমি কি মৃত ? মৃত্যুর পরও কি এভাবে ভাবা যায় ? এখন চিমটি কাটলে কি ব্যথা লাগবে ? ব্যথা না লাগা মানে কি মৃত ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



