মুখ জুড়ে লেপ্টে থাকা সিঁদূর
যখন সে নুয়ে বসে ধুয়ে নিয়েছে পুকুরের জলে,
আমি কি দেখিনি জলের সিঁদুর?
তার পায়ের আদিম মল আর ঘুম ভাঙা কাজলের
পিচুটি....
ধুয়ে ধুয়ে যখন সে দেবী হয়ে যায়!
আমি দেখেছি,
জল থেকে উঠে আসা এক জলের দেবীকে!
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



