somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরেকটি ঈদ সামনে....

১৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :








ঈদ আসছে আবার।প্রতি বছর আসে।টুকটুকে লাল মেহেদির আঙ্গুল ধরে রোজার মাসটা কোনো রকমে ঠেলে ঠুলে ঈদ এসে পড়ছে আবারো।সকাল হবে,আম্মুর তেলপিঠা ভাজার গন্ধে ঘুম ভাঙবে।সকালে উঠেই আমার প্রথম কাজ সব বিছানার চাদর বদলানো।এই মহা দ্বায়িত্ব পালন শেষের আগেই পিঠায় হাত ডুবাতে দেখলে বড় আপুর রাম ধমক খাওয়াটাও রোজকার মতই মিষ্টিলাগে।অভ্যাস হয়ে গেছে তো!
আমার এই একটায় আপু।আমি সারাক্ষন বকা খাওয়ার উপরেই থাকি।এই মুখ থেকে হাত সরা,এত বলি নখে ময়লা থাকে।''এইটা হইল মুল কারন।মনেই থাকেনা।তার উপর আছে পানি ঢালতে গিয়ে গ্লাস উপচায়ে ফেলা।পড়তে বসলে কান চুলকানো।ময়লা জামা পরে ঘুরস,তোর লজ্জা নাই,যা পাল্টায়ে আয়।একটু আহ্লাদ নিয়া কিছু বললেই হল,সারাক্ষন সেইটা নিয়া খেপাইতে থাকবে।এখন একটা স্পেশাল ভাষা মনে পড়ছে,নহান করবি নাতো।আমার রাগে গা পিত্তি জ্বলে যেত এই একটা শব্দ শুনলেই।
তারপরও তো ঈদ বলে কথা।সকাল বেলার গোসল সেরে,নেইলপলিশটা নিয়ে আপুর পিছন পিছন ঘুরতাম।তার পর পুরো নখ হাত আঙ্গুল লাল লাল ফোটা দানায় ভরে যেত যখন,মুগ্ধ হয়ে দেখতাম।হাত জুড়ে লাল তারাদের বাস আমি কি করে ভুলি!

এক ঈদে যখন এমন সাজুগুজু সেরে বান্ধবীর বাড়ি যাচ্ছি,হঠাৎ শুনি বাধন কে পাওয়া যাচ্ছেনা।আমরা ছুটতে ছুটতে ওখানে গেলাম।তার মা চিৎকার করে করে কাঁদছে।একটু আগেই গোসল দিয়ে নতুন জামা পরিয়ে বলেছে পুকুরের ওদিকে যেওনা মা।কিন্তু জল যে খুব প্রিয় মেয়েটির।হয়ত ফড়িং ধরবে বলে গেল,কিন্তু আপন বলে জলও কি ছেড়েছে তাকে।শেষ পর্যন্ত সত্যিই জল থেকেই উঠে এসেছিল বাধন।আমি মেয়েটির ঠান্ডায় জমে যাওয়া নীল হাত দেখেছি।এখনো চোখ বন্ধ করলেই দেখি।
আমার মত করেই তার হাতটাও লাল তারা দিয়ে সাজানো।কি যে অদ্ভুত বলে বোঝাতে পারবনা।মেয়েটির মা কিছুতেই সেই নেইলপলিশ উঠাতে দেবেনা।চিৎকার করে বলছেন, ''আমার মেয়েরে আমি নিজের হাতে সাজায়ে দিয়েছি,ওরে তোরা উঠিয়ে ফেলিস না।''
আমি আর দেখতে পারিনি।ছুটে চলে এসেছিলাম।এখনো ঈদ এলেই আমার মেয়েটির হাত মনে পড়ে।নেইলপলিশ লাগাতে পারিনা আর।ঈদটায় কেমন গুমোট লাগে!আপু যখন বলে কি রে হাত সাজবিনা?আমি পালিয়ে পালিয়ে বেড়াই,যেন এই অজুহাত কিছুতেই দেখানোর না।নীল হাতে লাল রঙ আমার ঈদটাকে এলোমেলো করে গেছে,আমাকেও....।




সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৩
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×