আমার প্রিয় পোস্ট

কিছু কোমল কথামালা...

২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:১২

শেয়ারঃ
0 0 0



১.
এমন করে বৃষ্টি ডাকে আবার
আমার কি আর মেঘের আছে শখ!
এমন করে পাল্লা দেয়া পাখি--
অপেক্ষাতে থাকবে ভোরে জাগার..।



২.
আমার এমন লাগে কেন?
আমার এমন লাগে কেন!
জোৎস্নাপুড়ী মুখটা ঢেকে ঘুম পাহাড়ের ডাক
আমি কেমন করে এড়াই?
আমার কষ্ট জাগে কেন!



৩.
এই নদীতে চাঁদ নেমেছে স্নানে
এই নদীটি ভাললাগার গানে
মেখেছে আজ দারুন জোৎস্নালোক;
আজ আকাশে নদীর কলতানে
জ্বলে হারায় তারা সে কোনখানে
পাথরবুড়ি ঢাকে চোখের শোক ।



৪.
আজকে তবে শহর দেখাক কবি
শহর তবে ফিরুক বাড়ির পথে
আজকে এখন আপন পথের ধুলো
মাখাক কবি শহর চড়া রথে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:২০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:২২
তাজা কলম বলেছেন: প্রথম পাঠক ... প্রথম ভালবাসা ... থুক্কু ! প্রথম ভাললাগা B-)


ভাল লেগেছে কোমল কথকতা।
২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: এতদিন কুতায় চিলেন? /:)

ধন্যবাদ প্রথম পাঠক... B-)

২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: ধন্য ধন্য...

৪. ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৩
মাহামুদ রাহি বলেছেন: এই রকম কিছু হবে হয়তো



আমার নয়নে অঞ্জন বুলিয়ে গেল সে
অঞ্জলি দেবার মন্ত্র শিখিয়ে দিল সে।।

সুখানুভূতিতে এখন
নিয়ত ডিঙ্গি ভাসাই
সিল্কের মখমলের
আলতো ছোঁয়া লই
দেহজুড়ে দখিনা সমীরণে
তুমি আছো ফিসফিস গুঞ্জনে
সরোদ কিন্নরে
আমি নেই আমাতে,
সমর্পীতা সর্ব-স্বত্ব তোমাতে।

আমার কপোলে টিপ দিয়ে গেল সে
চরণ-দাসী হবার মন্ত্র শিখিয়ে দিল সে।।

কর-কমলে চুড়ি আর
আলতার লালিমা দিল সে
দিবানিশী এখন স্বপ্নের ভেলা ভাসাই
মেঘ ছুঁয়ে
সোনালী ডানার চিলের সঙ্গে উড়ে বেড়াই
নীলিমায়
শীতলতার পরশে অবগুন্ঠিতা হই
আঁচল তলে
তুমি আছো কুয়াশায়
ঝিঝি পোকার আলোতে
আমি নেই আমাতে,
ষাষ্টাঙ্গে প্রনাম তোমাতে।।

আমার খোঁপায় রক্তাভ গোলাপ গুঁজে দিল সে
পরমেশ্বরীর উপাসনার মন্ত্র শিখিয়ে দিল সে।।

এখন তপতী হয়ে
বৈতালিকীতে সূর হয়ে রই
নিত্য পাট-পিঁড়িতে বসে
সময়ের চলন দেখি
প্রতিক্ষায় রই কবে মোর
ঘোমটা আর সিঁদুর টেনে দিবে
শয্যাপার্শ্বে বসে
আদরে সোহাগে ভাসাবে তরণী
তবু তুমি আছো
ধুপ ছায়া দীপ্তির রূপ বিহঙ্গে
আমি নেই আমাতে,
ভালবেসে মরেছি তোমাতে।।

২৯ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ রাহি,এই রকমই কিছু হবে হয়ত।

৫. ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৪
নস্টালজিক বলেছেন: ২,৩,৪ খুব ভালো লাগলো ।
২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: না না হবেনা।প্রথমটাও ভাল লেগেছে। :P

আপনার টুংটাং শব্দ থেকেই এই কথাগুলোর জন্ম।আপনিতো জানেনই।ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০১০ রাত ৮:৪৭

লেখক বলেছেন: এই প্রথম আপনার কিছু ভাল লাগলো। :)

২৯ শে আগস্ট, ২০১০ রাত ৮:৫০

লেখক বলেছেন: TYR!

২৯ শে আগস্ট, ২০১০ রাত ৮:৫৭

লেখক বলেছেন:

৯. ২৯ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪৭
হাসান মাহবুব বলেছেন: সেইরকম কোমল হৈছে। ছন্দ ভালা পাইলাম। সুরেলা। লালালা
৩০ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: ও হো হো হো...
ধন্যবাদ।

১০. ২৯ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫৩
মেহবুবা বলেছেন: মন ভোলানো লেখা ছবি ।
মাহামুদ রাহীর মন্তব্য কবিতা বেশ লেগেছে ।
৩০ শে আগস্ট, ২০১০ সকাল ১১:০১

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

১১. ২৯ শে আগস্ট, ২০১০ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: স্ত্রী বলছে স্বামীকে :তুমি আমাদের বিয়ের
সার্টিফিকেটটা এভাবে
দেখছ কেন ?
স্বামীর উত্তর স্ত্রীকে:আসলে আমি এটার
expiry date-টা
দেখছিলাম ।
৩০ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: =p~ =p~ =p~
আমার লেখা পড়ে নাই... /:)

১২. ৩০ শে আগস্ট, ২০১০ রাত ১২:১৫
পাহাড়ের কান্না বলেছেন: বাহ! সুন্দর হইছে। কোমল। :)
৩০ শে আগস্ট, ২০১০ সকাল ১১:০০

লেখক বলেছেন: খালি পাকা পাকা কথা।ভাগ এখান থেকে।''এই টা ছিল ছোটবেলা থেকে সবচেয়ে বেশি শোনা কথা আমার। /:)

ধন্যবাদ পাহাড়ের কান্না। :-B

৩০ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: MDK!

৩০ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: ধন্যা দিয়ে দিলুম। B-)

৩০ শে আগস্ট, ২০১০ সকাল ১১:০২

লেখক বলেছেন: মন্তব্য সুইট।+++..... :)

১৬. ৩০ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৪৯
কালপুরুষ বলেছেন: তুমি ছন্দেও সাবলীল। ভাল লাগলো।
৩০ শে আগস্ট, ২০১০ সকাল ১১:০৫

লেখক বলেছেন: শুনে আমারও খুব ভাল লাগছে দাদা।ধন্যবাদ

১৭. ৩০ শে আগস্ট, ২০১০ সকাল ১১:১৪
নূর-ই-আল-মামুন বলেছেন: অনেকদিন পর কারো কবিতা পড়ে মন ভালো হয়ে গেল।

+ ++++++ ... মাঝে মধ্যে পড়ব কবিতাগুলো । ভালো থাকবেন
৩০ শে আগস্ট, ২০১০ সকাল ১১:২৭

লেখক বলেছেন: প্রো পিকের দুঃখ দেইখা আমার কান্না আসতেসে।ও কি আইসক্রিম খাইতে চায় নাকি?
ই ই ই... :((

অনেক ধন্যবাদ।আমার ব্লগে স্বাগতম আপনাকে। :)

১৮. ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৮:৪৫
জিসান শা ইকরাম বলেছেন: সব কবিদের ভীরে আমি একা অকবি :(
মন্তব্য করতেও ডরলাগে।
তাই +++ দিলাম ;) :)
৩০ শে আগস্ট, ২০১০ রাত ৮:৫০

লেখক বলেছেন: প্লাস এখনো দেন নাই। X(
জলদি দিয়া যান কইতাসি।

১৯. ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৮:৫৫
জিসান শা ইকরাম বলেছেন: আরে কয় কি ? ৩ ডা পিলাচ দিলাম ( তাই +++ দিলাম ;) :) )।
আরো লাগবে ?

চোখের ডাক্টার ডাকুম ? :) ;) =p~
৩১ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: দিসেন?কি জানি,বয়স হচ্ছে তো..

৩১ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: /:) /:) :-<

২০. ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০৬
সুমিন শাওন বলেছেন: পাথরবুড়ি ঢাকে চোখের শোক ।
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১:১৪

লেখক বলেছেন: কেমন আছেন কবি?

০২ রা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪০

লেখক বলেছেন: কোমল মন্তব্য...!

২২. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:৫৫
হাসান খা বলেছেন: কবি কি শহরে শেষ পর্যন্ত এসেছিল?
০৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০০

লেখক বলেছেন: কত কত জায়গায় কবি যায়!

২৩. ২৫ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৭
শাহেদ খান বলেছেন: সবগুলোয় খুব বেশি ভাল লাগা !

চারটে প্লাস দিতে পারতাম যদি !

(আজ কবিতা'র বইটা উল্টে-পাল্টে দেখছি, যে পাতা সামনে আসছে, সেটাতেই থামছি আর পড়ছি)

8-|
২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:১৩

লেখক বলেছেন: আমার তো দেখি বই বিক্রি একটা কমে গেল। ভাবছিলাম আপনি একটা বই নিবেন আমার। হা হা

২৪. ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:২১
রাতুল_শাহ বলেছেন: আজকে তবে শহর দেখাক কবি শহর তবে ফিরুক বাড়ির পথে আজকে এখন আপন পথের ধুলো মাখাক কবি শহর চড়া রথে।

লেখা: সুন্দর।
মন: শুধু সুন্দর!!!!
লেখা: অনেক সুন্দর।
মন: সত্যি তোমার হৃদয় নেই। আর আমার লেখার হাত নেই। তাই আমার অনুভূতি গুলো প্রকাশ করতে পারলাম না।
শুধু কবি ভাল লাগা জানিয়ে গেলাম।
২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:২৮

লেখক বলেছেন: আর আমি বলার জন্য এখন কিছু পাইতেছিনা। :| :|

২৫. ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫১
রাতুল_শাহ বলেছেন: হা হা হা হা ................... =p~ =p~ =p~ =p~ =p~ =p~
হাসিটাও কি হারিয়ে গেছে ?
২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৪

লেখক বলেছেন: হ্যাঙলার মত বেশি হাসা আমার গুরুর নিষেধ। /:)

২৬. ২৬ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:২০
শাহেদ খান বলেছেন: কবি মাহী'র বই পেলে আমি একাধিক কপি কিনব ! ব্লগে তো পড়া হয় হঠাৎ হঠাৎ, কিন্তু বই সাথে থাকে সারাটাক্ষণ ! বালিশের পাশে ২-৪টা বই না থাকলে রাতে শুয়ে স্বস্তি পাই না !

কবি'র কি বই অলরেডী বেরিয়েছে? বা বেরোচ্ছে এবার??

জানার অপেক্ষায় থাকলাম...
২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৮

লেখক বলেছেন: একাধিক কপি কেন? একটা হারাইলে যেন আরেকটা থাকে। হা হা
আমার প্রকাশক কে এই কথা তো জানাইতে হয় দেখছি। বেচারা বই বিক্রির ভয়ে বইএর কাজ শেষ করছেনা। ভাবছে একটা কপিও সেল করতে পারবেনা। এবার হয়ত আসছে। জানাবো। খুব শীঘ্রই জানাবো।

খুব ভাল লাগছে জানেন?

২৭. ২৭ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪৪
শাহেদ খান বলেছেন: ভাল লাগা জারি থাকুক ! জানার অপেক্ষায় থাকলাম ! :)

এবার এখানে কিছু বলে আসুন ! ঝামেলা'টা আপনিই বাঁধিয়েছেন ! :P
২৭ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: হায় হায় আমার সর্বনাশ হয়ে গেল। এবার তো ধরা খাইছি। কবি না হয়েও হওয়ার ভান ধরছো । এখন বোঝো ঠেলা মাহী! /:) :#) :P

২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০৪

লেখক বলেছেন: আমারে পদে পদে বিপদে ঠেলার জন্য আপনারে ধিক্কার! :-/

২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: দারুন হচ্ছে! আমারটা গোঁজামিল! আপনার জন্য শুধু ট্রাই করে যাচ্ছি! #:-S

৩০. ২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৯
শাহেদ খান বলেছেন: গোঁজামিলেই যদি এত সোজা মিল রেখে লিখতে পারেন, আমি এর চেয়ে বেশি কিছু চাই না !!!

অতএব, এভাবেই চলুক না...?

আচ্ছা, আমি কিন্তু জোর করছি না !!!! অভিযোগ করলে মানব না !!!!
২৮ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:২২

লেখক বলেছেন: অভিযোগ করলে কি হয়!

আমি তো আনন্দ নিয়েই লিখছি শাহেদ। :)

৩১. ২৮ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৯
শাহেদ খান বলেছেন: একটু সময় করে চলে আসলাম, দেখার আগ্রহে থাকতে পারছিলাম না !

অভিযোগ করলে কিছু হয় না; আর সে অভিযোগ নিয়ে আমি আন্দোলন উপস্থিত করলেও কিছুই হয় না ! :P
২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৫

লেখক বলেছেন: ওটা বেশি বাড়লে ঝুলে যেতে পারে শাহেদ! এখনি ঝুলে যাচ্ছে নাকি তাই ভাবছি। ফিনিশিং টানবেন নাকি? মহাকাব্য হয়ে যাচ্ছে তো! :P

৩২. ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০২
শাহেদ খান বলেছেন: একদম ঠিক সময়ে ঠিক কথা !

আমি বোধহয় আগের অংশেই হাসনাহেনা'র শেষ কথাটুকু বলে ফেলেছি, আর কথা খুঁজে পাচ্ছি না।

আর আপনি এই অংশে মুঠোফোন, ধোঁয়াশা, জোছনা - সবকিছু'র একটা দারূণ শেষরেখা আর কিশোরী'র নিরন্তর অপেক্ষা এঁকে দিলেন !!!

এই তবে শেষ হোক?

(আর একটা কারণে শেষ চাইছি, কারণ আপনার এই শেষ অংশ'টাই কবিতা'র সবচেয়ে দারূণ অংশ হয়ে রইল...এর পর আর কথা না বাড়ুক)

যদি আপনি চান তো, আরেকটা শেষ স্তবক যোগ করতে পারেন। আমি আর লিখছি না, পড়ার অপেক্ষায়...
২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৫

লেখক বলেছেন: আপনার শুরু ছিল শাহেদ। আমি জানি শেষটুকু আপনি দারুন করবেন। মনে হচ্ছে আমি গলা টিপে দিয়েছি তাই আপনি শেষ করে দিচ্ছেন। না না এমনটা হবেনা।

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৭

লেখক বলেছেন: আপনি ভাবতেও পারবেন না কি দারুন সময় কেটেছে। আমি ভাবছি আর শব্দ নিয়ে খেলছি। এর আগে কখনোই এভাবে লিখিনি। লিখতে পারবো সে ধারনাও ছিলনা। একসাথে দেখুন কি দারুন লাগছে!

রাত....

শাহেদ;

ঘুম নেই শহরে,
নির্জন প্রহরে,
সেলফোন জেগে রয়
কিশোরীর মুঠো জুড়ে...

অভিমানে চেয়ে রয় হাসনাহেনা....

মাহী;

তুমি গেলে শহরটা শূণ্য
চিৎ হয়ে গা পেতে পূন্য
পিচ ঢালা নির্জন পরিখায়
বুক পেতে জোছনারা বন্য।

ঢেউ হয়ে হৃদয়ে উত্তাল দেনা....

শাহেদ;

বুনো ওই জোছনার হাহাকার
বুকপাতা শহরে - তাহা কার?
নির্জন পিচ ঢালা পথ'টায়
চোখ পেতে চেয়ে রয় কে আবার?

সব পেয়েও কার মন মানে না?

মাহী;

মন তার মানা মেনে তানসেন
দুয়ারে বাকি থাক লেনদেন
এলোচুল বিষাদের বনলতা
টুপটাপ দু'চোখের কোনে রেইন!

এমন বৃষ্টি তাকে টানেনা....

শাহেদ;

বাতাস যে উদাসীন পান্থ
তা-বুঝি সে কিশোরীও জানত;
ঘুম ঘুম মেঘেদের আকাশে
রাতজাগা চাঁদটাও ক্লান্ত -

বোঝে না তা অভিমানী হাসনাহেনা।

মাহী;

বাতাসের পথ চেয়ে সে আবার
অভিমান ভেঙে দেবে কবে তার-
ঘুমের পাপড়ি ছুঁয়ে রঙ ফুল
সুযোগ খোঁজে ঘর পালাবার!

পাথরের এ হাওয়া যে নোনা....

শাহেদ;

পাথরের এ হাওয়া কি অন্ধ?
নাকি তার এমনই পছন্দ?
ইচ্ছে করেই যায় এড়িয়ে -
হাসনাহেনার মৃদু গন্ধ???

কিশোরী যে জানে, সেটা জানল না হেনা!

মাহী;

গন্ধরা কিশোরীর মন জুড়ে
ফুল পাতা থাকেনা আর ঘিরে
হাসনার কষ্টেরা ভোর হলে
লুকায় আঁচলের বন্দরে!

মুঠোফোনে লেগে আছে কিশোরীর বেদনা...

শাহেদ;

হেনা বলে, "তবে কার আদেশে
অমন নীরব চোখে কাঁদে সে?
রাত ভোর হয়ে গেলে তারপর
নির্জন এ শহরে বা দেশে -

অভিমানী হেনা'কে সে আর পাবে না !''

মাহী;

কিশোরীর বুকে যে কি কষ্ট
রাতভর বিরহে আড়ষ্ট
কেটে যাক ধোঁয়াশা যেভাবেই
মুঠোফোন চুপচাপ নষ্ট !

আরশীর ফাঁক গলে দলে দলে জোছনার হেনা...


আপনাকে অনেক বেশি ধন্যবাদ এত আনন্দময় সময় আমাকে দেয়ার জন্য। আমার মনে হয় এমন আনন্দের সময় আমরা আবার পাবো।

৩৪. ২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:০৮
শাহেদ খান বলেছেন: "মনে হচ্ছে আমি গলা টিপে দিয়েছি তাই আপনি শেষ করে দিচ্ছেন।" -- মোটেও না !!! আমাকে ভুল বুঝার জন্য মাইনাস !!!

"শুরু'টা আমি করেছিলাম, শেষ'টা মাহী'র হাতেই হোক" - ৩২ নম্বর কমেন্টেই এ কথা বলতে চেয়েছিলাম। এখন দেখছি বলা হয়নি !

পুরোটা একসাথে দেখলাম ! অপূর্ব !!!

(আচ্ছা, সব'টা একসাথে করে কি একটা পোস্ট করবেন? আপনি করলেই আমিও করব। আমি সিদ্ধান্ত নিতে পারি না। অথবা...আনন্দ'টা আনন্দের জায়গাতে থাকুক। আমি পোস্ট হিসেবে প্রকাশের কথা বলায় যদি রাগ করেন, সেটাও সরাসরি জানাবেন ! এমন আনন্দের একটা স্মৃতি যেন মন-খারাপের ইস্যু না হয় কখনোই।)

আমার ছেলেমানুষি দ্বিধা'টা আমার অংশ হয়েই থাকে।

আমরা আবার পাবো এমন সময় - এই আশা রাখি সবসময়।

(ধন্যবাদ বললেন কেন???? আবার মাইনাস !!!)
২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৮

লেখক বলেছেন: শাহেদ!

 

মোট সময় লেগেছে ০.৯৭২৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি আমিই.......

আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা
অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা!
তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া
সমস্বরে বল্লো, এ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ