
কিছু বেহেস্তি মানুষ,সবুজ আচ্ছাদিত কয়েকজন;ঈশ্বরের নাম জপ করতে করতে কাটায়,হেলেদুলে পার হয়ে যায় কাঁটাবন,পুলসিরাত।আমার আতঙ্ক জমা হতে থাকে,গাড় হতে থাকে মুখের থুতু।অস্থিরতায় ছটফট করি; আমি মরিনি
একদম মরিনি।এই দেখো বলছি,চিৎকার করে বলছি আমি মরিনি।
আমি এখনো গাইতে পারি,'আকাশ কাঁদে নদীর মতো....
হাসতে পারি,তোমায় নিয়ে ছুটতে পারি পাখির মত।একটা লাল শাড়ি....
লাল কৃষ্ণচূড়ার মত,আগুনের তাপের মত;লাল শাড়ীটা পরে তোমার সাথে
বৃষ্টির থই সাগরে ভিজব বলে কবে থেকে ভেবে রেখেছি,এখনো চাঁদের পনেরো রূপ
দেখা হয়নি,মৃত নদীটার পাড় ধরে হাঁটা হয়নি এক জন্ম।
কেবল তোমাকে পেয়েছি,মাত্র তোমাকে পেলাম।এখনি কেন মরতে হবে!
সত্যি বলছি,দিব্যি কেটে বলছি আমি মরিনি।তোমাকে নিয়ে বেঁচে আছি....
তোমার জন্যই এত দিন,এতটা সময় জীবনের অপেক্ষা।
কেবল তোমার হাতটা ধরেছি,আর এখনি কিনা!
ছুটে পালায় চলো,আড়াল গলে বৃদ্ধ পাহাড় পেরিয়ে বিনা দ্যুতি নিয়ে হারায় চলো।
ওরা জানুক,আমরা মরিনি এখনো।একদম মরিনি,মরিনি একটুও...

সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



