somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম অথবা বিরহ....

১৯ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১.
আমরা দু'জনে অন্ধকারের ধেয়ে আসা বাতাসে খুলে দিয়েছি চুল
আমাদের মধুময় ভুলে
পিত্তিজ্বলা সুখ,মায়াচ্ছন্ন পাতার আড়ালে
হৃদয়ের আলো লুকোচুরি খেলেছে
আমরা বুঝেছি আছে নিশ্চয়...
নিশ্চয় কোথাও প্রেম আছে।



২.
জল-জোছনায় মাখামাখি রাত
কিছু তারা উড়ে জলের উপরে একা
পাড়ে বসে দু'জনে আমরা
চোখ খুলে দেখি প্রেমের কড়া নাড়া
পুকুর পাড়ে রাতের দাঁড়িয়ে থাকা।



৩.
তুমি যে বল ভালবাসা ভালবাসা......
তবে আজ বল তো ভালবাসা কি?
বৃদ্ধার ঝুলে পড়া স্তনে লেগে থাকা ফেনা?
নাকি কেটে ফেলা জমির ফসল?
তুমি আজ বলবে ভালবাসা মৃত নদীর উৎস কি না!



৪.
ঘন ঘন নি:শ্বাস,আমি বুঝিতো তোমার এখন
জল গন্ধ প্রয়োজন,
লোনা বুকের উত্তাপে পুড়ছে বালু-বন।



৫.
সন্ধ্যেটা বড় দ্রুত যায় লোহার গরম বলের সাথে
মিঠে আগুনের ধুপি
গুড়ের টুকরো ছড়িয়ে পড়েছে তাতে।



৬.
গত কতদিন সুখে কাতর রমনীর মত কাঁদিনি,তুমি আমাকে কাঁদতে বলেছো
পরিপূর্ণ স্বস্তি,সন্তোষ নীলপক্ষের আকাশে,কোখা থেকে এত মেঘ আনি বল?
পক্ষীমাতার ফেনশুভ্র কোমল করতল,আঙিনায় শুয়ে থাকা নুড়ির জল
কি করে শুষে নিয়ে চোখে পু'রি !
কি করে আগল খুলে তোমাকে শোনায় একটা আষাঢ়ে গল্প...
তোমার শোকে না হয় বিষন্ন হলাম
রহস্যান্ধকারে ভেসেভেসে সমুদ্র নিয়ে এলাম.... তারপর?
তারপর কে শোধ দেবে ভালবাসা?
ভালবাসায় ভরা অশ্রুর দাম....!



৭.
আমি জানি কাল আমার একটি কবিতা লেখা হবে
যখন আমি তোমাকে দেখতে যাব,
তোমার মৃত হাত আমাকে একটি কবিতা দিয়ে বলবে,
দিলাম,নিয়ে যাও....।
তোমাকে না পেলে বিদ্রোহ করে সরস্বতী
বিদ্যুদগর্ভে সন্তান ধারন;মাটি লেপা একটা মুখ...
বিষয়ী ভাবনার স্বত:স্ফুর্ত বিধান-
রাত জুড়ে চাঁদের চিৎকার......
সব অসমাপ্ত শব্দ নিয়ে ঘুরছি
বিপঞ্চিকায় সুর নিয়ে খুঁজছি তোমার মৃত হাত
বহু কাল ধরে........
তবু কাল আর আসেনা একটি কবিতা নিয়ে।



৮.
আজ আমি অনেক লিখবো,
শত শব্দ ছড়িয়ে ছিটিয়ে আছে বৃষ্টির মত মেঘের পরিবারে...
সব শব্দের শব বহন করবো খাটিয়ায়-
তবু যে চিঠির অপেক্ষায় আছি এতকাল
তার দাবি ছাড়বোনা কিছুতেই।
রক্তকনায় উচ্ছ্বাস নিয়ে,ধারাবাহিক উষ্ঞতায়
তোমার জন্য লিখবো অনাগত চিঠির উত্তর......
নিজেকে আড়াল করোনা তবু-
আমি আছি।
নীল ভরসায় এক গুচ্ছ প্রেম নিয়ে তোমার জন্যই বাঁচি।

সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১১ দুপুর ১:১৪
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×