![]()
এখানে বহুদিন আসেনি নদীটি
ঝাড়জঙ্গলে তাই খোঁজাখুঁজি করে
পলি মেলেনা,
উড়ে উড়ে বাতাসে ভাসে কাশের বীজ...
তুমি মোহগ্রস্থ ছিলে মেয়ে!
ধীরে ধীরে জলে নেমে হারিয়ে যেতে
গায়ে থেকে টেনে টেনে পালক খুলত কেউ
ছেঁড়া লোমে ছেয়ে গেলে কাশবন...
কে জানে!যেখানে এখন মৃত মোথার স্তুপ
সেখানে তোমার পায়ের ছাপ মিলতো কিনা!
তুমি তখন উদভ্রান্ত ছিলে মেয়ে!
হাত বাড়ালেই হাতের অমোঘ টান
বিষন্ন চাকায় ভর করে একটি মন খারাপের মুখ;
বিদায়ের টুংটাং ধ্বনি প্রতি ঘন্টার সংবাদের মত।
তখন ফিসফাস দুরন্ত নদী
হাতের তালু জুড়ে রেখার চিৎকার...
ভালবাসা কি করে এড়াতে তুমি মেয়ে!
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


