ধূসর ক্রোধে মত্ত সময়...
১৩ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.
এখন এইভাবে পথ কেটে রাখো,
যা বুঝিনা তার একটা ডালপাতাও
আঁকতে বলোনা আমাকে।
পথ কেটে রাখো
যাতে জল বেরুতে পারে।
ভুলো মন নিয়ে সারাদিন
কিষানের মত খাটো।
ধরো এক দুপুরে রূপের সাথে
খাদ্য নিয়েই গেলাম না হয়!
ঘরে ফিরে বিছানা কাঁথা
শুঁকে শুঁকে মাষিকের গন্ধ পাও!
উপেক্ষা করতে না পারো যদি---
তবে এখন ,
এইভাবে চোখ নামিয়ে রাখো।
২.
তুমি তবে দূরেই থাকবে।ঝিলিম বাজার।খটমটে পথ।নোংরা খোসা।বিড়বিড়ে গতি।মানুষ
যেটুকু এগিয়ে গেলে পেছন ফিরে দেখে আবার।ছড়ানো বাদাম।একলা বেঞ্চ।স্মৃতিকাতর ধূলো।উড়োপাতা।অতীত বড় তারতম্যের কাঙাল যদি একটু বদলও ঘটে। বিষন্নতা। খোঁচাখুঁচি তর্কাতীত।অতঃপর বিমুখ।নির্ঘুম অনন্ত।তখনও ছোঁয়া হয়নি ভালবাসা এখনও।
বেহিসাবি হিসেব।পাতা ঊর্ণাজাল।ভাঙা পাতকড়ি।বহতা সংশয়।সমাধান শেষে তুমি তবু দূরেই থাকবে।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন