
সময় খুব দ্রুত যাচ্ছে রনো
তোমার শ্বাসে চূড়ান্ত শীত
মেদবহুল রোদ
অরন্য গলা সবুজ
এখানে ভালবাসা বনাম পৃথিবী।
আতুর সময় আচমকা বুড়ো হয়ে যায় রনো
যেভাবে তুমি বলছনা,দিনের পেটে লুকিয়ে ফেলছো আবেগ
যেভাবে হতে হতে আধপোড়া থেকে যায় শিল্পখন্ড
যেমনটি দুহাতে পুষ্পের গন্ধপাপ।
এখন বলো,মুখ খোলো রনো...
গুপ্তচরবৃত্তি শেষে
দমভরে কামার্ত চুমু আটকে থাকে নিজস্ব দু-ঠোঁটে
ভালবেসে পৃথিবীর বিপক্ষ পুত্র হয়ে
এক জন্ম কেটেছে।জানিয়ে দাও_
ঠোঁট জুড়ে লেগে থাকা সময় কিভাবে একাকি!
বলে ফেলো রনো...
ভালবাসি বল,দেরী করবেতো যুদ্ধ বেঁধে যাবে।
জানোইতো প্রেমিকই গোলাপের আগুনে তৃষ্ণা...!
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


