ঘুমকাতুরে বিকেলগুলো গয়নার দাম নিয়ে কাটাও, আর খানিকটা কর্তার বদনাম।
যাই বলো বাপু আমার কিন্তু সুখের একটা অসুখ আছে। এর মধ্যেই মন যেন কেমন কেমন করে! ঝা চাক নাক গান বেজে বেজে মাথাটা গেছে। কথাদের তাই ঠাঁশবুনোট আর কি করে ভাবি বলো? ওসব কালো পাখিদের আকাশ দেবে তো বেদখল হয়ে যাবে এই বলে দিলুম , সময় থাকতে এ বেলা আকাশ টাকে আখেরে গুছিয়ে নিয়ে বোসো। বিক্রি করলেও দাম পাবে। তা মনে মনে দাম টাম ঠিক রেখো বাপু। বিদিকিচ্ছিরি জীবনটাকে সোনায় মুড়োতে চাইলে একটু চালাকি করতে হয় বৈকি। তাইতো বলি অসুখ অসুখ করে হেঁদিয়ে মোরোনা।
রোসো তো এই তোমার মূল্যবান উপদেশ!
(কথারা ঠাঁশবুনোটে বদলে যায় দিব্যি।কালো কালো পাখিরা আকাশে আর আনাচে কানাচে কৃত্রিম সুখে ওড়ে। কথারা পিঠের উপর সওয়ার হলে পাড়ি দিতে শুরু করে অনন্ত আক্রোশ! )
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


