somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলের উপরে একা...

১২ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তপতী ভয়ে ভয়ে থাকে। সাধারন থেকে আরো সাধারন হবার ভয়ে সে হিংসে গুলোকে বুকের ভেতর পোষে ছোট্ট পাখির খাঁচায়। তপতী আদর গুলোকে বোঝে লাল পাখির ঠোঁট! পুরোনো সেই টিয়েটার কথা খুব মনে হয়। বারান্দার এক কোনে যে রোজ দুলতো কানের ছোট্ট ফুলের মত! নিচ দিয়ে কাগজ ওয়ালার ডাক শুনলেই সে মিহি সুরে ডাকতো কাগজ...এইইইইই...কাগজ....!
তপতী তার মন খারাপটাকে ফেরীওয়ালার ডালির ভেতর ছেঁড়া আর পুরোনো পাতা ভাবে। হলুদ বিবর্ণ! মন খারাপের পাতাটাকে কুড়িয়ে নেয় গাছের তলা দিয়ে যাবার সময়। তারপর তাতে শব্দের কালি মাখাতে থাকে। হাত ঘোরাতে থাকে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের সাথে। অরন্য থাকে অনেক দূরে! পৃথিবীর ওপিঠের সে অরন্যটাকে রোজ স্বপ্নে দেখে ডাল পালা গজাতে।যখন সে দারুন রাতের প্রিয় জঙ্গুলে চাঁদ।
জঙ্গলের ধারে মিঠে পানির খাল। পচা পাতারা ইচ্ছে মত বাড়ি বানায়! সন্তান জন্ম দেয়। ও পানিতে বনের হরিন জল খেতে আসে।তপতী হরিনটাকে ভালবাসে। তপতি জলের তলে নেমে পড়ে মাছ হয়ে। সোনালী ঠোঁটে জলের বুদবুদ নিয়ে ঘুরে বেড়ায় জলময়।
হরিন মুখ ডোবালেই জলের মাছে কাছে এসে ঘুরে ঘুরে মরে।
তপতীর ভাল লাগা রোগ সেরে গেছে যদি। ভাল না লাগা রোগটা এখন অনেক বেশি আপন। ভাল না লাগা গুলো ঘরময় বেলুনের মত ওড়ে। বাবুলের মত ফেনার ভেতর থেকে না থাকা গুলোকে সে ছোট্ট তারের ভেতর ভরে। তারপর গাল ভরে ফুঁ! উড়ে যায় ফেটে যায় মন খারাপেরা। একেকটা বাবুলের সাতরং হরিনের গায়ের ছিটেফোঁটা দাগ। তপতী খুব সাধারনের মত হরিন কে বলে ফেলে না বলা কথা গুলো। হরিন সারা বন খুঁজে ফেরে হাতি। তারপর সে রোদ্দুরে হয়ে যায় অরন্য সবুজ।
ঘুরপথে অরন্য জলে নেমে মাছের গলায় পরিয়ে দেয় হাতির লকেট। চা পাতার রঙ গলে গলে যায় জলে! ছোট্ট শিশুর তুলতুলে গালে আইসক্রিমের এঁটো,শিশুর হাসি নাগরদোলা জলমিতির তলে! মাঝে মাঝে অরন্য পকেটে রাখে হাত। হাতির লকেট জলের তলায় গলে যায় সারারাত।
তপতী দিন দিন শিশু! দিন দিন কাঁদে ঘোর। শনপাপড়ি গালে পুরে বিবাদ বড়জোর। তপতী আকাশ দেখে। মেঘের মালা। উড়োজাহাজের ডাক! তপতী মানে আকাশ ভেঙে নীল নিলীমার স্বপ্নালু স্কেচ খুব নিরামিষ। গভীর রাতে শুকনো বাঁশের পাতায় হেঁটে হেঁটে তপতী চলে যেতে পারে জোনাকীদের গোপন বৈঠকে।ওরা তপতীকে খুব আপন করে নেয়! ঘুরে ঘুরে আলো জ্বলে তপতীর চারপাশে। ওরা তপতীকে জোনাকি বলে আদুরে গলায়।
-এ কি
জোনাকি
তুই কখন
এলি
বলতো!
তপতী বাড়ি ফিরে এলে তার মন খারাপেরা হয় অবুঝ গোলাপ। ডাকবাক্সটাকে লাগে কঠিন খোক্কসের মুখ। হাত ঢুকালেই দাঁতে কেটে যায় ছিঁড়ে যায় তপতীর হাত। দূর থেকে কাছে আসে সে শূণ্য সময়টাকে মেরাজের রাত মনে হয়। দীর্ঘ কাঁপুনি দিয়ে জ্বর আসে। তপতীর ঘোর ভাল লাগে। তপতীর জ্বর ভাল লাগে। কঠিন উপত্যকায় ওঠা নামা তার প্রিয় খেলা। তপতী জ্বরের ঘোরে ঘোরে ভাবে ভালবাসাটা পৃথিবীর ছাদ!

অ:ট: সিমন্তিকে নিয়ে একটা লেখা ছিল আমার। এ লেখাটা যখন লিখছি মাথায় সারাদিন তপতী! রিক ভাইয়ার জন্মদিনে আমার পক্ষ থেকে ছোট্ট উপহার। কখনো যেন কষ্ট তাকে স্পর্শ না করে।আমি জানি তপতীকে সে কষ্ট পেতে দেবেনা। তার তপতী ভাল থাকুক তাকে নিয়ে।তবে হ্যা তপতী তো দূরত্বের কষ্ট পায়! তাই ভাইয়াটা আয়নাতে এয়ারপোর্ট দেখতে চায়। ;)
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩০
৫৩টি মন্তব্য ৫৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×