আমি তোমাকে পাব। যখন থেকে জানি
সৈনিকের যুদ্ধ শার্ট হ্যাঙারে নয়
তোমার গায়েই আছে নীল সেনানী!
বাইরে রোদ উঠছে। ঘরে আগুন।
অনাদরে শুকোচ্ছে উঠোনে বেদনার শাড়ি।
কার্নিশে উলুঝুলু বেড়ালটা চুরি করে এনেছে মুমুদের মাছ!
আমি তোমাকে পাব ।
যখন থেকে জানি সৈনিকের যুদ্ধশার্ট কখনো খোলোনা তুমি। পার করে দাও প্রস্তুত থেকে জাফরানী রাত!
যেনবা দ্রিম দিদ্রিম ঢাকে সর্বদা দশমী!
যুদ্ধসজ্জায় তোমাকে দেখে আমার গোপন দুঃখ জলে ছেড়ে দিতে ইচ্ছে করে।ওসব থাক-
আমি তোমাকে পাব। আমার সারা অঙ্গ আজ পতঙ্গ হয়ে যাক!
২.
পাখি হলাম কত রাত পরে! পাখিরা কি নদীর উত্পত্তি খুঁজে পায়? গর্ভসুখী নারীর মত নদী কি হেসেছিলো পাখি দেখে? নদী কি পাখির ঠোঁটে নেমে এসেছিলো রবিশষ্যের মত কোনদিন!
কত দিন পর এই রাত হল! অপূর্ণ কত রাত পরে পাখিকে বলেছি জড়িবুটি কবিতার কথা। কালো শ্লেষার মত যে উঠে এসেছিলো আয়নাকে নিয়ে।
পাখি তার ঠোঁকে করে এনেছিলো দাগ। গৌড়ের প্রাচীনতা! সাহসী মানুষের স্মৃতি। নদীর উপর দিয়ে উড়ে উড়ে বার্নয়! সুখ আর সর্ষের হরিদ্রা ঘুম-
পাখি কি নদীর কাছে ঋণী নয়!
......
বিজয়ের শুভেচ্ছা সবাইকে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


