ঈদের গল্প
১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈদের গল্প
-মাহফুজ খান
(১)
দেখতে দেখতে জাপানে প্রায় তিন বছর হতে চলল। এর মধ্যে মোট ৬টি ঈদ চলে গেল। একটি মাত্র ঈদ দেশে গিয়ে পরিবারের সাথে করতে পেরেছি। বাকি পাঁচটি ঈদ জাপানে একাকী বা দুই-তিন জনের সাথে করতে হয়েছে। কারন জাপানে ঈদের ছুটি নেই। ঈদের দিনগুলোতে মন খারাপ করে অফিস করতে হয়। যারা আমরা প্রবাসী, তারা এই দিনগুলিকে কতটা আনন্দের সাথে পালন করেন তা আমি আমার মনের অবস্হা দিয়ে কিছুটা হলেও অনুধাবন করতে পারছি।মনটা আমার আজ জন্মভূমিতে পড়ে আছে।
(২)
বাসায় মা এবং ভাই-বোনদের সাথে কথা হলো। গরু কেনা হয়ে গেছে। তারা খুবই আনন্দিত। কিন্তু আমি আনন্দিত হতে পারিনি। কারন আমার স্ত্রী ও পুত্র এখনো বাড়ি যেতে পারেনি। ট্রেনের টিকেট পাচ্ছে না। আদও যেতে পারবে কিনা জানি না। যদি টিকেট না পায় তাহলে হয়তো ঢাকাতেই তাদেরকে একাকী ঈদ করতে হবে। ছেলেটির মন খুবই খারাপ। সে এবার দাদী বাড়িতে ঈদ করবে। গরু দেখবে। আতস বাজি ফুটাবে। প্রতিদিন কত আনন্দের কথা সে আমাকে শোনায় ঈদকে ঘিরে। কিন্তু এখনো ঢাকাতে তার অলস সময় কাটাতে হচ্ছে বলে আজ আমার মনটা ভীষণ ভারাক্রান্ত। আজ সত্যিই আমার মন ভীষণ খারাপ।
(৩)
ভেবেছিলাম কিছুই লিখবো না। তার পরও কিছু একটা না লিখলে ভাল লাগে না। ঈদ খুশীতে ভরে উঠুক সবার প্রবাস জীবন। সবাইকে ঈদ মুবারক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন
গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।
বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন
পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)

ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্নযেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা...
...বাকিটুকু পড়ুনস্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।

আমার আব্বার বইয়ের দোকান ছিলো।...
...বাকিটুকু পড়ুন
(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)
আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়.......
...বাকিটুকু পড়ুন