প্রতিমন্ত্রী হিসেবেই আজ সকাল নয়টার দিকে দেশে ফেেরছেন পদত্যাগী স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। জিয়া আন্ত?480;্জাতিক বিমানবন্দর থেকে তার নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিত নির্দেশ দেয়া হয়েছে। ওই নির্দেশপত্রে সোহেল তাজকে প্রতিমন্ত্রী হিসেবেই উলেস্নখ করা হয়। গতকালই স্বরাষ্ট্রমন্ত্রণালয় সোহেল তাজের নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল ব্রাঞ্চ ও ঢাকা মহানগর পুলিশকে নির্দেশ দিয়েছে।
গত বছরের ৯ জুন রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সোহেল তাজ। এরপর দীর্ঘ ২৩১ দিন প্রবাস জীবন শেষে আজ তার দেশে ফেরার কথা রয়েছে। ঢাকায় তাকে অভ্যর্থনা জানাবেন তার নির্বাচনি এলাকা গাজীপুর আওয়ামী লীগের নেতা/কর্মীরা। যুক্তরাষ্ট্র থেকে নিউজ ওয়ার্ল্ড জানিয়েছে, সোমবার রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করেছেন সোহেল তাজ। ওয়াশিংটন ত্যাগের সময় তাকে বিদায় জানান স্ত্রী জুলিয়া, দুই মেয়ে তারা এবং জুলিয়ানা।
ওয়াশিংটন ছাড়ার সময় সোহেল তাজ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি। এছাড়া সেখানে বাংলাদেশ দূতাবাস বা আওয়ামী লীগের নেতা কর্মীদের কাউকে উপস্থিত দেখা যায়নি।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ?এ সম্পর্কে আমাদের কিছুই জানা নেই।?
সোহেল তাজের ঘনিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দেশে ফিরে তিনি গাজীপুরে নির্বাচনি এলাকায় যাবেন এবং সংসদ অধিবেশনেও যোগ দেবেন। একটি বড় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে যোগদানের জন্য এরই মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে প্রস্ত?494;ব দেয়া হয়েছে বলেও শোনা গেছে।
গত বছরের জুলাই মাসেই সোহেল তাজের দেশে ফেরার কথা ছিল। কিন্তু সেসময় দেশে ফিরে না এসে নিজের পদত্যাগের বিষয়ে মিডিয়ায় বিবৃতি প্রদান করায় তখন কিছুটা দুঃখ পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু নিজের গুডবুক থেকে সোহেল তাজের নাম মুছে ফেলেননি।
গত ২১ জুলাইয়ের মন্ত্রিসভার বৈঠকেও সোহেল তাজের প্রসঙ্গ আলোচিত হয়। বৈঠকে বেশ কয়েকজন মন্ত্রী সোহেল তাজের পদত্যাগ এবং মিডিয়ায় বিবৃতি প্রদানের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বৈঠকে বলেছিলেন, ?সোহেল তাজ এমন করবে আমি আশা করিনি। তাকে আমি বাড়ির সদস্য মনে করতাম। এতো করে বললাম- কিন্তু ছেলেটা কথা শুনলো না। তার জন্য আমার বাসা সব সময় খোলা ছিল। আগে যখন সে দেশে আসতো আমি তাকে আমার বাসায় ডেকে আনতাম। বাবুর্চিকে বলা ছিল সে আসলেই যেন তার পছন্দের খাবার বানানো হয়।?
সূত্র জানায়, সোহেল তাজের ব্যক্তিগত সততাকে পছন্দ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোহেল তাজও স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী হিসেবে যোগদানের পর পুলিশের আধুনিকায়নসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পেশাদারিত্ব গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিলেন। এ বিষয়ে তিনি রাত জেগে স্টাডিও করেন। কিন্তু শেষ পর্যন্ত?2472;িজের সেই স্বপ্ন বুকে পুষেই একটি ঘটনায় দুঃখ পেয়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন সোহেল তাজ। এরপর চলে যান যুক্তরাষ্ট্রে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

