somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতে ইসলামীর ইসলাম হেফাজত এবং নাস্তিকদের ব্যাপারে কিছু কথা

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল জুমার নামাজে সালাম ফিরিয়ে দোয়া শেষ করা মাত্রই দাড়ি টুপিওয়ালা একলোক এসে চিৎকার করে বলতে লাগলেন,
"হে মুমিন ভাইয়েরা আমার, আমার আল্লাহ, রাসুল (সঃ), পীর মাষায়েকের নামে যারা কুৎসা রটাচ্ছে, কটুক্তি করছে, শাহবাগের সেই নাস্তিকদের বিরুদ্ধে এখন বিক্ষোব মিছিল হবে, আপনারা আমাদের সাথে মিছিলে যোগ দিন"।

মসজিদ থেকে বের হয়ে দেখলাম দুজন হুজুর হেফাজতে ইসলামীর ব্যানার ধরে দারিয়ে আছেন। ওদিকে নামাজ পড়ে সবাই যে যার মতো চলে যাচ্ছে। আমি দাড়িয়ে ব্যানারের লেখা গুলো পড়ে ব্যানার ধরে থাকা হুজুরদের দিকে তাকানো মাত্রইএকজন হুজুর হাত তুলে আমাকে কাছে যেতে ইশারা করলেন। আমি আর না দাড়িয়ে সোজা বাসার দিকে হাঁটা শুরু করলাম।পরে আব্বু বাসায় আসার পর জিজ্ঞেস করলাম মিছিলে মানুষ কেমন হয়েছিলো। আব্বু বলল মিছিল নাকি হয়নি। কেও যাচ্ছে না।হুজুরেরা কজন বাচ্চা কাচ্চা নিয়ে ব্যানার ধরে দাড়িয়ে আছেন।

ভাবছি নাস্তিক হওয়াটা কত সোজা হয়ে গেলো!!! যাকে তাকে নাস্তিক বানিয়ে ফেলা হচ্ছে। আল্লাহ রাসুলের (সঃ) নামে কুৎসা রটানো অবস্যই কোন মুসলিম সহ্য করবে না।আমিওতো মুসলিম, কই আমার তো কখনো মনে হয়নি শাহবাগে ইসলাম বিরোধী কথা বলা হয়েছে বা হচ্ছে...আল্লাহ রাসুল ( সঃ) তো আমিও মানি। তবে তারা কি সামথিং স্পেসাল?

শাহবাগ তথা তরুন প্রজন্মের দাবি তো একদম স্পষ্ট, পানির মত পরিষ্কার। রাজাকারদের দের সর্বোচ্চ শাস্তির দাবি।হেফাজতের হুজুরেরা এখানে নাস্তিকতার গন্ধ কোথেকে পেলেন আল্লাহ মালুম ।সবাই কে নাস্তিক বলার এই অধিকারই বা কে দিলো তাঁদের?

যাকে তাকে নাস্তিক বানানোটাও তো ধর্মানুভুতিকে আঘাত করা। আর কারো অনুভুতির কথা জানি না, আমার অনভুতিতে লেগেছে কারণ আন্দোলনে তো আমিও গিয়েছি। আমিতো নাস্তিক না।। যাকে তাকে নাস্তিক বানানোকে ইসলামের হেফাজত বলে না। ইসলাম এত ঠুনকো ধর্ম না যে দুই একটা নাস্তিকের কথায় উড়ে যাবে। নাস্তিক তো সব ধর্মেই থাকে, তাতে কি ধর্মের কিছু আসে যায়?

নাস্তিক যদি একজন হয় তো তার বীপরীতে আস্তিকের সংখ্যা কোটির চেয়েও অনেক বেশি…গুনায়ও পরে না। যদি হেফাজত করতেই চান তো যে কাওকে নাস্তিক বানিয়ে না, যে নাস্তিক তাকে বুঝিয়ে আস্তিক হতে বলেন।তখন আর এত ঝামেলা হবে না।

ব্লগের গুটি কয়েকজন স্বঘোষিত নাস্তিকদের বিরুদ্ধে আরো আগেই কঠোর ব্যবস্থা নেয়া উচিৎ ছিলো। মোটেও কঠিন কাজ ছিলো না। নাস্তিক হতে চাস তো হ, ব্যাক্তিগত ব্যাপার, কিন্তু আমার ধর্ম নিয়ে একটা বাজে কথাও কারো বলার অধিকার নাই।খোলা জায়গা পেয়ে যে যার মতো যা ইচ্ছা লিখে যাবে এটা মেনে নেয়া যায় না।নাস্তিকদের ঐ যুক্তি ফুক্তি আর যাই হোক, কোন মানুষের উপকারে আসবে না। বরং সংঘাত বাড়াবে।

অতীতে তসলিমা নাছরিনকে নাস্তিক বলে দেশ থেকে তাড়ানো হয়েছে, অথচ আজ কত ব্লগার তসলিমার চেয়ে শতগুন বেশি ধর্মানুভুতিতে আঘাত হানছে, এসব কি সরকার দেখেনা? তাদের বিচার হওয়া তো দুরের কথা, একটা তদন্ত কমিটিও সরকার গঠন করেনি এতদিন। আমি মনে করি এ বিষয়ে সম্পুর্ণ দোষ সরকারের। শুনলাম একটা কমিটি গঠিত হয়েছে। হাহ! তা এতদিনে বাদে কেন আপনাদের টনক নড়লো?






সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৬
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা ধর্ম আল্লাহ'র মত করে পালন করিনা, করি আমাদের নিজেদের মত করে!

লিখেছেন নূর আলম হিরণ, ২২ শে মে, ২০২৬ দুপুর ২:৩৯


পবিত্র কোরআন-এ শূকরের মাংস খেতে নিষেধ করা হয়েছে চারটি জায়গায়। কিন্তু দেখুন, আমরা মুসলমানরা এই নির্দেশটি আজ পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করে আসছি। পৃথিবীর প্রায় সব মুসলিমকে আপনি চেষ্টা করলেও... ...বাকিটুকু পড়ুন

কোন অতল অন্ধকার গহ্বরে তলিয়ে যাচ্ছে দেশ

লিখেছেন অর্ক, ২২ শে মে, ২০২৬ বিকাল ৪:৪২




নাহ, আইনের শাসন নেই! চারিদিকে হত্যা ধর্ষণসহ বিভিন্ন জঘণ্য অপরাধ ভয়াবহভাবে বেড়ে গেছে। যে কোনও সমাজ রাষ্ট্র জাতির জন্যই অশনি সংকেত। কোথায় যাচ্ছি আমরা? কোন অন্ধকার অতল গহ্বরে তলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

×