somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রদ্ধেয় রাজনীতিবিদগন, হরতাল না মানাটাও কিন্তু আমার গনতান্ত্রিক অধিকার। সুতরাং জ্বালানো বন্ধ করেনX(X(X(

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Well, হরতাল গনতান্ত্রিক অধিকার।
হরতাল ডাকাটা যদি কোন রাজনৈতিক দলের গনতান্ত্রিক অধিকারই হয়ে থাকে তবে একজন সাধারণ নাগরিক হিসেবে সেই হরতালে সাড়া দেয়া বা না দেয়াটাও আমার গনতান্ত্রিক অধিকার। আমার ইচ্ছা হলে সমর্থন করবো না হলে করবো না।কিন্তু এদেশে সাধারণ নাগরিকের কোন ইচ্ছা অনিচ্ছা নেই। যে রাজনৈতিক দলই হরতাল ডাকুকনা কেন,পালন আপনাকে করতেইই হবে।না মেনে রাস্তায় বের হবেন? গাড়িতে উঠবেন?
গাড়ি তো জ্বালানো হবেই সাথে আপনাকেও। পেট্রোল ঢেলে।

গত মঙ্গলবার চট্টগ্রামের “এককিলোমিটার” এলাকায় এমনটিই ঘটেছে। ইজিবাইক চালককে থামিয়ে প্রথমে বাইক এবং পরে চালকের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে।কি দোষ ছিলো তাঁর?
গতকাল ঢাকায় পিকেটার দের ধাওয়ায় অটোরিক্সা উল্টে গিয়ে এক অন্তঃসত্বা নারী আহত হয়েছেন। ভাবা যায় সেই মহিলাটির কি অবস্থা হতে পারে?
এরকম হাজার হাজার নৃশংস ঘটানা খুজে বের করা করা যাবে যেগুলোর কারণ শুধুমাত্র হরতাল। শুধু যে বিএনপি জামাতই করে তা না, আওয়ামীলীগও। এ দৌড়ে কেও কারো চেয়ে পিছিয়ে নেই।

অথচ সুট-টাই, মুজিব কোট পড়া রাজনীতিকেরা গরম গরম বুলি ছাড়েন, তাঁরা সবসময় গরীব-দুঃখী সাধারণ মানুষের পাশে আছেন। সেই মানুষ দের জন্যই রাজনীতি করেন। হুমম..করেন কঁচু।

’৭১ রে এদেশ স্বাধীন করার পেছনে মুল কারন ছিল শোষিত, নীপিড়ীত দরিদ্র শ্রেনীর মানুষদের মুক্তি, অত্যাচার আর বৈষম্য দুর করা।

একটি পরিসংখ্যানে দেখা গেছে , মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রায় ৮৭ শতাংশ মুক্তিযোদ্ধাই ছিলো সেই দরিদ্র মানুষগুলোই। ঘামে ভেজা সেই কৃষক শ্রমিকরাই নেংটিবেধে আগে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন ।সুট প্যান্ট পড়া বাবুরা গেছেন পরে।বাবুরা তখনো নেতৃত্বের কাতারে ছিলো, এখনো আছে। মাঠে থেকেছে কৃষক শ্রমিকেরাই।

কিন্তু হায়,৪২ বছরেও তাঁদের ভাগ্যের যে আর পরিবর্তন হয়নি। যে লাউ সেই কঁদুই রয়ে গেছে( তবে এই সময়ের মধ্যে রাজনীতিকদের ঘাড় মোটা হয়েছে ঠিকই)।পার্থক্য শুধু একটাই, ’৭১রের আগে শোষকশ্রেনী ছিলো পাকি রাজনীতিকেরা, ’৭১রের পরে দেশীয় রাজনীতিকেরা।

চিরকালই কি এ শ্রেনী শোষিত হতে থাকবে? রাজনীতিকদের গোলামী করে যাবে?

আমি নিকুচি করি এই নষ্ট রাজনীতির।এই নামের গনতন্ত্রের কোন দরকার নেই।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৩
২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ খোকার অভিমান

লিখেছেন ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬


খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।

বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে। 

কত কাজই... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

×