somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ মিথ্যাচার এখুনি রুখতে হবে

২৭ শে জানুয়ারি, ২০১২ রাত ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বি এস এফ এর পৈশাচিক বর্ববতার প্রতিবাদে যখন গোটা দেশের অনলাইন একটিভিস্ট, ব্লগার ফেসবুকসহ ভার্চুয়াল দুনিয়া সোচ্চার হয়েছে তখন কিছু ছবি ফেসবুকে স্থান করে নিয়েছে। কিছু নির্মম ঘটনার আলোকচিত্র ও গ্রাফিক্স ফেসবুকে ছাড়া হয়েছে। এইগুলোর সত্যাসত্য যাচাই না করেই ক্রোধের আগুনে টগবগ করে ফুটতে থাকে তরুণ সমাজ ফেসবুকের ওয়াল থেকে ওয়াল, এ ব্লগ থেকে ও ব্লগ শেয়ার করে যাচ্ছেন। কিন্তু মাঝখান দিয়ে লাভ হচ্ছে পিশাচ বি এস এফ এর। আসলে এটি বি এস এফ এর অপকর্ম আড়াল করার কোন অপচেষ্টা হতে পারে। একটি ছবি খুব গুরুত্বের সাথে প্রচার তালিকায় স্থান করে নিয়েছে। কিন্তু ছবিটা আসলে কিসের?

ছবিতে দেখা যাচ্ছে একটি লোককে পেরেক ঠুকে গাছে ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে। তার পুরুষাঙ্গ কেটে মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এর সাথে বি এস এফ এর সম্পৃক্ততা নেই। প্রকৃত অর্থে এরশাদ সিকদারের ঘনিষ্ঠ সহযোগী বরগুনার বেতাগী উপজেলার দক্ষিন ভোড়া গ্রামের ৭৪ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত সালাম হাওলাদারকে হত্যা করে গাছের সাথে পেরেক ঢুকিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল ২০১০ এর মার্চ মাসের দিকে। বিভিন্ন থানায় ডজন খানেক ডাকাতি, খুন ও ধর্ষণের মামলার আসামি সালামকে তারই সহযোগিরা ডেকে নিয়ে হত্যা করে। এরপর লাশটিকে ইঞ্জিনিয়ার সুলতানা সালেহ টেকনিক্যাল কলেজের সামনের একটি রেইন্ট্রি গাছের সাথে দুই হাতে পেরেক ঢুকিয়ে ঝুলিয়ে রাখে।

কিন্তু এই ঘটনাকে বি এস এফ-এর কর্মকাণ্ড হিসেবে প্রচার করার একটিই অর্থ হতে পারে, সেটি দেশের বিরুদ্ধে মিথ্যাচার। এর ফলে পুরো বাংলাদেশ ও বাংলাদেশিরা বিশ্বের বুকে মিথ্যাবাদী বলে প্রতিপন্ন হবে আর আখেরে লাভবান হবে ভারত। তাই দেশের সকল ব্লগার ও অনলাইন একটিভিস্টের কাছে অনুরোধ, আপনারা বিভ্রান্তির এই বেড়াজালে পা দেবেন না। মিথ্যাচার করে দেশের মানহানি করবেন না। এই ধরণের মিথ্যাচার বিশ্বের বুকে জাতি হিসেবে আমাদের মাথা হেঁট করে দেবে। বিএসএফ যে অন্যায় করেছে তা দেখে এমনিতেই বিশ্ব-বিবেক ঘৃণায় রি রি করছে। একে অতিরঞ্জিত করে উপস্থাপন করার কোনও মানে হয় না।

বিভ্রান্তির বেড়াজালে বাংলাদেশ, এ মিথ্যাচার রুখতে হবে এক্ষুনি । দেশের মান ইজ্জত রক্ষার্থে সবার কাছে অনুরোধ এই ছবি ট্যাগ করে, শেয়ার করে, মেসেজ করে ওয়াল থেকে ওয়ালে ছড়িয়ে দিন, অবশ্যই সাথে যেন এই বিবরণ থাকে। একটি কথা মনে রাখতে হবে মিথ্যাচার সম্মান বাড়ায় না বরং মানহানি করে।


View this link
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×