আমাদের দেশে প্রতি চার পাচ বছর পর পর বড় ধরনের বন্যা হয়, এটা অনেকটা অবধারিত।
বন্যার মুল কারন হিসাবে দুটি কারনকে চিন্হিত করা যায়।
উজান থেকে, হিমালয়ের বরফ গলে ধেয়ে আসা পানি আর বৃষ্টির পানি যা বন্গোপসাগরে পৌছা অবধি আমাদের দেশে বন্যার সৃষ্টি করে।
আর অধিকহারে বৃষ্টিপাতের ফলেও পানি জমে স্বল্পকালীন বন্যার সৃষ্টি করে। এদুটি একসাথে যোগ হলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।
তাই সমাধান এক অর্থে খুব কঠিন কিছু নয়।
উজান থেকে ধেয়ে আসা পানিকে খুব কম সময়ের মধ্যে বন্গোপসাগরে পৌছতে দেয়া।
বৃষ্টির পানিকে জমতে না দেয়া।
এক্ষেত্রে পার্শবর্তী দেশটির সহযোগিতার প্রয়োজন আছে কেননা বিশাল বিশাল ড্যামের মাধ্যমে পানিকে ধরে রাখার কিংবা ছেড়ে দেয়ার সুযোগটি তাদের রয়েছে, যার কারনে বন্যা কিংবা খরা দুটোই আমাদের দেশে ঘটতে পারে।
আপাতত বন্যাপ্রবন এলাকাগুলোতে উচু করে বিশালাকৃতির আশ্রয়কেন্দ্র গড়ে তোলা যায় যা বন্যাদুর্গতের দুর্ভোগ কমাতে সাহায্য করবে।
সামহ্যোয়ার ইনের ব্লগারদের বন্যার্তদের জন্য কোন উদ্যোগ থাকলে জানাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


