আমার প্রিয় পোস্ট
- জানিনা,পেরেক কোথায় বিঁধে আছে/ছোট গল্প - বিহংগ
- সব ব্লগারের ইমেল এড্রেস সংকলন , আপডেটেড - তারকে
- আর কতকাল ? - লাবণ্য প্রভা
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল) - আবদুর রাজ্জাক শিপন
- সেবার দাপটে সর্বেসর্বা - জ্বিনের বাদশা
- ফ্যাক্ট আর ফিকশনের গল্প, সাথে একটি মোরাল,সারা জীবন মনে রাখার মতো।/বিহংগ - বিহংগ
- ছি ছি! ইসলাম এতো খারাপ? - ফারজানা মাহবুবা
- আমাদের জন্য হযরত মুহাম্মদ (সা
এর ভালবাসা - অজানা একজন
কমলা দাস এখন কমলা সুরাইয়া।
০১ লা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:১৮
কমলা দাস এখন কমলা সুরাইয়া।
আধুনিক ভারতের সাবচাইতে নামকরা কবিদের একজন।
১৯৮৪ সালে নোবেল সাহিত্য পুরস্কারের জন্য সর্ট লিষ্টেড হয়েছিলেন। অনেকগুলো পুরস্কারের মধ্যে এশিয়ান পোয়েট্রি প্রাইজ, কেন্ট এওয়ার্ড অন্যতম।
ইংরেজী আর মালাইলাম দুই ভাষাতেই লেখেন।
কেরালায় জন্মগ্রহনকারী এই কবির তার ছোটগল্পগুলো লেখেন, মাতৃভাষায়।
স্পষ্টভাষী এই লেখিকা নারীদের অনেক না বলা কথা বলেছেন নির্ধিদ্বায়, সমাজের তোয়াক্কা না করেই। তাই নারীবাদী লেখিকাও হয়ত বলা যায়। তাই সমাজবিদ আর সাহিত্যকিদের মধ্যে আলোড়নের সৃষ্টি হল যখন তিনি ১৯৯৯ সালে ইসলাম ধর্ম গ্রহন করলেন। অনেকেই বিস্মিত হল এই ভেবে প্রথাবিরোধী এই লেখিকা যিনি তার লেখায় এবং চিন্তায় স্বাধীনচেতা ছিলেন কনজারভেটিভ ইসলামে নিজেকে সমর্পন করলেন কিভাবে। কথিত আছে একটি মুসলিম ছেলেকে তিনি পালক হিসাবে নিলে তাকে তার ধর্মে দীক্ষিত করার ব্যবস্থা করেন। এবং সেসময়ই তিনি ইসলাম ধর্মের ব্যপারে অবহিত হন।
এখন তিনি বুরখা পড়েন, নারীবাদীদের বিরুদ্ধে কথা বলেন।
কেরালার মুখ্যমন্ত্রী তার বাসায় গিয়েছিলেন তিনি যেন কেরালা ছেড়ে চলে না যান। শেষমেষ তিনি পুনায় নতুন আবাস গড়েছেন। বিভিন্ন রকম হুমকির কারনে এখন তাকে কঠোর নিরাপততার মধ্যে থাকতে হয়।


















