আজ আমি এমনি একজন পপ স্টারের প্রসংগ আনছি যার স্টার জীবনের পরিসমাপ্তি একটু ভিন্নতরভাবে। কেট ষ্টিভান্স ৬০ শতকের শেষের দিক থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ৬ কোটি এলবাম বিক্রি করেছেন। একটি এলবাম ট্রিপল প্লাটিনামের সৌভাগ্য অর্জন করে।
জিমি হেনড্রিক্সের সাথেও কাজ করেছেন এই টিন পপ সেনসেসন। ১৯৬৮ সালে যক্ষা হলে ক্যারিয়ারে কিছুটা বিরতি ঘটে। এই সময়টাতে আধ্যাত্বিক চিন্তাভাবনায় কাটান তিনি। রোগমুক্তির পর আবার তার মিউজিক জীবনের শুরু হয়। চলে ১৯৭৫ সাল পর্যন্ত।
১৯৭৫ সালে লস এন্জেলের মালিবুতে পানিতে ডুবে মরতে বসেন তিনি। নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স ঘটে তার। এই সময় শ্রষ্টার কাছে অংগীকার করেন বেচে গেলে তার জন্য কাজ করবেন। বেচে গেলে আবার শুরু করেন আধ্যাত্বিক জীবনের অন্বেষন। বিভিন্ন ধর্মের ব্যপারে পড়াশুনা শুরু করেন। বৌদ্ধ, জৈন কিছুই বাদ যায়নি। কিন্তু তার ভাই তাকে যখন একটি কোরান শরিফ এনে দেন তখনই তিনি তার শান্তি খুজে পান। শুরু হয় ইসলামর ধর্মে তার দীক্ষা নেয়া। অবশেষে ১৯৭৭ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহন করেন। ১৯৭৮ সালে নাম রাখেন ইউসুফ ইসলাম।
ইসলামর ধর্ম গ্রহন করার পর তিনি পপ স্টারের জীবন ত্যাগ করে বেছে নেন ইসলাম সেবকের জীবন। তার ধন সম্পদ বিলিয়ে দেন ইসলামের তরে।
এখনো ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন ইউসুফ ইসলাম। তিনি শান্তিরও একজন অগ্রদুত। তাই তাকে ভুষিত করা হয় ম্যান অব পিস পুরস্কারে।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



