আমার প্রিয় পোস্ট
- জানিনা,পেরেক কোথায় বিঁধে আছে/ছোট গল্প - বিহংগ
- সব ব্লগারের ইমেল এড্রেস সংকলন , আপডেটেড - তারকে
- আর কতকাল ? - লাবণ্য প্রভা
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল) - আবদুর রাজ্জাক শিপন
- সেবার দাপটে সর্বেসর্বা - জ্বিনের বাদশা
- ফ্যাক্ট আর ফিকশনের গল্প, সাথে একটি মোরাল,সারা জীবন মনে রাখার মতো।/বিহংগ - বিহংগ
- ছি ছি! ইসলাম এতো খারাপ? - ফারজানা মাহবুবা
- আমাদের জন্য হযরত মুহাম্মদ (সা
এর ভালবাসা - অজানা একজন
ধর্মের আফিমের চাইতে নাস্তিক্যবাদের বিষ প্রতিক্রিয়াশীল বেশি হয় যখন
৩০ শে জুলাই, ২০০৮ রাত ১০:০৪
বাগমারার লোকজন বাংলাভাইয়ের মৃত্যুতে যেমন উল্লসিত হয়ে উঠেছিল তেমনি উল্লসিত হয়ে উঠেছে ডা: টুটুলের মৃত্যু সংবাদে। এদুজনেই বাগমারার লোকজনের কাছে ছিল মুর্তিমান আতংকের মত। মজার ব্যপার বাংলাভাই কিছুটা জনপ্রিয়তা পেয়েছিল পুর্ব বাংলার সন্ত্রাসীদের দমন করে।
ডা: টুটুল এসেছিলনে সম্পন্ন পরিবার থেকে। মার্কস -লেলিনবাদে উদ্ভুদ্ধ হয়ে রাজশাহী মেডিকেলে পড়াশুনা অবস্থায় যোগ দেন পুর্ব বাংলা কমিউনিষ্ট পার্টিতে। কমিউনিস্ট পার্টির সদস্যরা নাস্তিক হয়ে থাকেন এবং ধর্মকে অগ্রাহ্য করা হয় পার্টির মুলনীতিতে। যার ফলে বলা যায় যে পিবিসিপির সব সদস্যরাই নাস্তিক।
ডা: টুটুলের নাস্তিকতার ব্যপারে নিশ্চিত হওয়া গেলেও এটা বলা কি ঠিক হবে যে বাংলা ভাই ধার্মিক ছিলেন। এই উপমহাদেশের কোটি কোটি হিন্দু এবং বৌদ্ধরা যে ইসলামে ধর্মে ধর্মান্তর ঘটিয়েছিলেন তার প্রতিনিধিতৃ নিশ্চয় বাংলা ভাই করে না।
অথচ এই বাংলা ভাইকে সামনে দাড় করিয়ে তথাকথিত প্রগতিশীলরা ইসলামী শিক্ষা ব্যবস্থা আর ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করতে চায়। কমিউনিষ্ট পার্টিও গলা মেলায় এদের সাথে। কিন্তু ডা: টুটুলেরা মানুষ হত্যা, লোটপাট চালালেও তাদের বিস্বাসের আকড় নাস্তিক্যবাদকে প্রশ্নবিদ্ধ করে না কেউ। কমিউনিস্ট পার্টির রাজনীতি নিষিদ্ধের ব্যপারে কেউ কথা তুলে না।
একজন খোমেনী শাহকে যখন হঠিয়ে দিয়ে ক্ষমতা দখল করে তখন তাতে কিছু না কিছু জনসমর্থন থাকে কিন্তু জনসমর্থিত একটি ইসলামী দলকে নিষিদ্ধ করতে তুরস্কের তথাকথিত সেক্যুলাররা বৈধ? এবং অবৈধ (দুজন জেনারেলের সরকার উৎখাতের চেষ্টা) দুই উপায়ই গ্রহন করতে কার্পণ্য করেননা। জনগনের চাইতে সেক্যুলারিজিম বড় হয়ে উঠে।
পরিশেষে বলা যায় যে, একদল ডাকাত ছুরি চালিয়ে যেমন মানুষ মারতে পারে তেমনি সেই একই ছুরি দিয়ে একদল চিকিৎসক একজন মুমূর্ষ রোগীর প্রান বাচাতে পারে।
এই সহজ কথাটি বুঝতে চাইলে খুব একটা বিদ্দান হওয়া লাগে না।
ইমরান মামা বলেছেন:
আপনার সাথে একমত। তবে সাংগঠনিকভাবে ধর্ম উপেক্ষিত মানেই সে নাস্তিক এ সমীকরণ কিন্তু বেশি মাত্রার সরলীকরণ। আর ধর্মের লেবাস ধরে সর্বহারা দমনের নামে বিচারবহির্ভূত হত্যা যেমন অপরাধ ঠিক তেমন অপরাধ রাষ্ট্রের লেবাসে বিচারবহির্ভূত হত্যা।
মাহিরাহি বলেছেন:
ধন্যবাদ ইমারন মামা।বাংলাদেশের রাজনীতিতে যে ধর্মীয় দলগুলো সক্রিয় তার সবগুলোতেই আমার কোন আস্থা নেই। কিন্তু এরমানে এই নয় যে ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে।
আর বিচারবহির্ভূত হত্যাকে সমর্থনের প্রশ্নেই আসেনা। এর শিকার আমি কিংবা আপনিও হতে পারেন।
আর এখানে ডা: টুটুলের প্রসংগ আনা হয়েছে সর্বহারার একজন সক্রিয় সদস্য হিসাবে তার সন্ত্রাসী কার্যকলাপ তার নাস্তিক হওয়াটাকে প্রাধান্য দিয়ে।
ইমরান মামা বলেছেন:
তার সন্ত্রাসী কার্যকলাপ তার নাস্তিক হওয়াটাকে প্রাধান্য দিয়ে। এর মানে কী?
মাহিরাহি বলেছেন:
ডা: টুটুলের ক্রসফায়ারে মারা যাওয়াটা আমার পোস্টের মুল বিষয় নয়, মুল বিষয় হল গিয়ে যারা নাস্তিক বলতেই বিদ্ধান এবং মুক্তমনা মানুষকে বুঝান তাদেরকে এটি চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয়া যে, একজন ধর্মান্ধ আর ধান্ধাবাজ বাংলাভাই যেমন দেশ ও জাতির জন্য বিপদজনক ঠিক তেমনি ডা: টুটুলের মত একজন নাস্তিকও দেশ ও জাতির জন্য বিপদজনক।
ত্রিভুজ বলেছেন:
ভাল পয়েন্ট ধরেছেন.... ভাল লাগলো।
জাহাঙ্গীর আলম আকাশ বলেছেন:
প্রিয় বন্ধুসর্বহারা সন্ত্রাসী বলুন, জঙ্গি সন্ত্রাসী বলুন, ছাত্রশিবিরের ক্যাডার-সন্ত্রাসী বলুন আর অন্য যে কোন পার্টির সন্ত্রাসী বলুন... সন্ত্রাসী সন্ত্রাসীই। প্রথমে বলে নেয়া ভাল, যিনি নিজের পরিচয় দিতে পারেন না তিনি কি ধার্মিক বা তিনি কি কোন সভ্য মানুষের তালিকায় পড়েন। বন্ধু মাহিরাহি আপনিতো নিজের পরিচয়টাই গোপন করে অন্যকে নসিহত করছেন। জানি না আপনার সত্যিকারের সঠিক কোন পরিচয় আদৌ আছে কিনা? থাকলে ভাল। প্রত্যাশা করি আপনার সে পরিচয় আছে। এবং এই পোষ্টের পর আপনি আপনার আসল পরিচয় সবার সামনে খোলাসা করবেন। নিজের পরিচয়ে লেখা দিতে এত ভয়-ভীরুতা-কাপুরুষতা কেন, আমি তা বুঝতে পারি না। তবে এটুকু বলা যায়, যিনি অস্বচ্ছ-অসৎ তিনি নিজের পরিচয়টা গোপন রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন বোধহয়।
যাহোক আমি ব্যক্তিগতভাবে ধর্ম বিষয়ে কোন কথা বলতে চাই না। তবে এটা আমি বলতে চাই যে, ধর্ম যার যার রাষ্ট্র সবার। আপনি যে ধর্মেই বিশ্বাস করুন না কেন ধর্ম কাউকে মিথা বলতে অসত্য তথ্য প্রচার-প্রকাশ করতে বা নিজের পরিচয় গোপন রাখতে বলেনি।
আপনি লিখেছেন যে, কমিউনিষ্ট পার্টির রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে কেউ কথা বলে না। আপনিতো কিছু জানেনই না। পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি একটি নিষিদ্ধ সংগঠন। আর বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি বা সিপিবি একওটি সদ্ধ এবং প্রকাশ্য রাজনৈতিক দল। আপনি কোনটার কথা বলতে চান।
আপনি বাংলা ভাই নামক যে দানবটি দেশে খুন-খারাবি ও জঙ্গিবাদ করে গোটা দেশটাকে একটা তালেবানী রাষ্ট্র বানাতে চেয়েছিলেন সেই মানুষটি আপনাদের মত বেহুদা লোকদের কাছে ইমানদার হবে নাতো কার কাছে হবে। কই RAB তো বাংলা ভাই বা অন্য জঙ্গিদের ধরার পর ক্রসফায়ার করেনি। কেন বলতে পারেন কি? আসলে RAB বাহিনীকে যারা চালান বা সৃষ্টি করেছেন তারা বোধহয় জঙ্গি স্বাধীনতাবিরোধীদের সজ্জ্বন। নাহলে এতগুলো জঙ্গি ধরা হলো কেউ ক্রসফায়ার হলেন না কেন? এই প্রশ্নটি সাধারণ মানুষের মনে ঘুরপাক খায়।
এবার আপনার নাস্তিকতাবাদ প্রসঙ্গে আমার ব্যক্তিগত মত প্রকাশ করতে চাই। আমি মনে করি প্রকতপক্ষে ইশ্বরে বিশ্বাস করেন না এমন কোন মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া কঠিন। তবে হয়ত আল্লাহ, ভগবান, ড, সৃষ্টিকর্তা, ইশ্বর নামে কেউ কেউ স্বীকার করেন না, কিন্তু তারা সুপার পাওয়ার, ন্যাচার ইত্যাদি নামে ইশ্বরকে স্বীকার করেছেন।
আর আপনি বাংলা ভাইকে ধার্মিক বলেন, যিনি একজন মহাখুনি, জঙ্গিবাদের অন্যতম প্রবক্তা। রাজনৈতিক দল ও ধর্মকে এ করার মানে কি? আমরা বুঝি, আপনারা ধর্মকে পুঁজি করে আপনাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চান। ধর্মকে নিয়ে রাজনীতি নয়, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় চেতনা নিতান্তই ব্যক্তিগত ব্যাপার।
আপনি লিখেছেন ডা. মিজানুর রহমান টুটুল মেডিক্যালের ছাত্রত্ব ছেড়ে সর্বহারা দলে যোগ দেন। আপনি একদম মিথ্যাবাদী। উনি একেবারে এমবিবিএস পাশ করে কিছুদিন সরকারী চাকুরিও করেছিলেন। খুন করা আর খুনিকে প্রশ্রয় ও সমর্থন করা কি খুনির সমান পাপী হওয়া নয়?
মাহবুবা আখতার বলেছেন:
চমৎকার কথা লিখেছেন। সবটাই বলে দিয়েছেন। আসলে চরমপন্থাটা নাস্তিকের পক্ষ থেকেই হোক বা ধার্মিকের পক্ষ থেকেই হোক এর ফল কখনো শুভ হয় না।+
দস্যু বনহুর বলেছেন:
অথচ এই বাংলা ভাইকে সামনে দাড় করিয়ে তথাকথিত প্রগতিশীলরা ইসলামী শিক্ষা ব্যবস্থা আর ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করতে চায়। ছাগলীয় পোষ্টে কইষ্যা মাইনাস। বাংলাভাই বা ডা: টুটুলের লগে হুদাকামে ধর্ম বা নাস্তিক্যবাদরে টানলেন কেন বুঝলাম না। বাংলাভাই ধার্মিক হৈলে বা ডা: টুটুল নাস্তিক্ হৈলে এতে ধর্ম বা নাস্তিক্যবাদের কোনপ্রকার ভালো বা মন্দ দিক উন্মোচিত হয়না। কথিত বাংলা ভাই এর আবির্ভাবের আগে কি প্রগতিশীলরা ইসলামী শিক্ষা ব্যবস্থা আর ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করতে চায় নাই?
জাহান৮২ বলেছেন:
একমত।
লেখাজোকা শামীম বলেছেন:
চরমপন্থী সে আস্তিক বা নাস্তিক যাই হোক - অবশ্যই ক্ষতিকর। এর সাথে ধর্ম বিশ্বাসের কোন সম্পর্ক নাই।
------
এখানেই প্রমাণ করে ধর্মান্ধ কতটাই একাধিপত্ব ও সন্ত্রাসি কর্মকান্ড পছন্দ করে। নতুবা, নাস্তিকরা গিয়ে ধর্মান্ধ মানুষদের দমন করে আসত।
মাইনাস
প্রশ্নোত্তর বলেছেন:
পুরা মাইনাস। ধুর।
জাহিদ সোহাগ বলেছেন:
প্রচণ্ডের খবর রাখুন। নেপালে তাদের বিরুদ্ধে কি প্রচারণা চলেছে?
জেনারেল বলেছেন:
ছাগলীয় পোষ্ট
লুকার বলেছেন:
পড়াশোনা না করে বা কোন খোঁজখবর না নিয়ে পোস্ট দিয়েছেন মনে হয়। এজন্য কিছু ভুল তথ্য চলে এসেছে।
যাহোক, মূল বিষয়ে অনেকে মন্তব্য করেছেন। আমি শুধু আরেকটা জিনিস বলতে চাই যে, "ইসলামী শিক্ষা ব্যবস্থা আর ইসলামী রাজনীতি"- এই জিনসগুলো কী?
মাহিরাহি বলেছেন:
রাজশাহী মেডিকেলে পড়াশুনা ছেড়ে দেন, যোগ দেন পুর্ব বাংলা কমিউনিষ্ট পার্টিতেদু:খিত পড়াশুনা ছেড়ে দেনের জায়গায় হবে পড়াশুনা অবস্থায়
আলিফ দেওয়ান বলেছেন:
জেনারেল বলেছেন: ছাগলীয় পোষ্ট
আহসান হাবিব শিমুল বলেছেন:
যুক্তিহীন কথাবার্তা।
একবাল হুসেন বলেছেন:
আপনার মতো লোক এখানে আছে জেনে ভালো লাগছে।


















