জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের অবদানকে অনেকটা অবজ্ঞাই করা হয়েছিল এতদিন অথচ গ্যালিলিও নিউটনদের মত মেধা নিয়ে জন্মেছিলেন অনেক মুসলিম বিজ্ঞানী।
যাদের আবিস্কার অবাক করার মত। বিবিসির ধারাবাহিক সেকরেট সাইন্টিস্ট শুনে অনেক বিস্ময়কর তথ্য পাওয়া গেল এসব মুসলিম মনিষীদের ব্যপারে।
শুনতে অবাক লাগলেও এটা সত্য যে সবকিছুই বৈজ্ঞানিক দৃষ্টিভংগীতে দেখার এবং যুক্তি দিয়ে যাচাই করার কথাটি পৃথিবীতে প্রথম বলেছিলেন একজন মুসলমান বিজ্ঞানী।
অপটিক সাইন্সের জন্মদাতা নিউটন নয় একজন মুসলমান বিজ্ঞানী। এইসবকিছু বিবিসির ঐ অনুষ্ঠানটি থেকে শুনা।
তেমনই একজন আল খোয়ারিজমি।
আল খোয়ারিজমি (Al Khwarizmi) (৭৮০-৮৫০) মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠত্বের দাবীদার। তিনি ছিলেন একাধারে গণিতজ্ঞ, ভূগোলবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তার পুরো নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মূসা আলখোয়ারিজমি।
সোভিয়েত রাশিয়ার আরব সাগরে পতিত আমু দরিয়া (Amu Dariya - Oxus) নদীর একটি দ্বীপের নিকটে অবস্থিত খোয়ারিজম নামক শহরে জন্ম নেন তিনি। এই শহরটি প্রাচীন সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল যার তত্কালীন নাম ছিল উরগেঞ্চ (Urgench)।
তাকে বীজগণিতের জনক বলাহয়।
বীজগণিতকে তিনিই প্রথম গণিতশাস্ত্রের মধ্যে বিশেষ মর্যাদাসম্পন্ন হিসেবে গড়ে তোলেন এবং এর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ভারতীয়রাই প্রথম বীজগণিত নিয়ে গবেষণা করে এবং গ্রীকদের মধ্যে কেবল ডায়োফ্যান্টাস (Diophantus) ব্যতিত আর কাওকে বীজগণিত নিয়ে খুব একটা চিন্তাভাবনা করতে দেখা যায়নি। ভারতীয়দের গাণিতিক উত্কর্ষের সময়টা অনেক প্রাচীন ছিল। সুতরাং খোয়ারিজমির সময় বীজগণিতের অবস্থা ছিল মৃয়মান। এ সময় তিনি বীজগণিতের ভিত্তি স্থাপন করে আধুনিক গণিতের পথকে অনেকটাই কুসুমাস্তীর্ণ করে তোলেন।
খৃষ্টীয় ষষ্ঠ শতাব্দিতে হিন্দু গণিতবিদগণ দশমিক পদ্ধতির উদ্ভাবন করেন। হিন্দুদের উদ্ভাবিত এই দশমিক পদ্ধতি খোয়ারিজমিই প্রথম ইসলামী জগতে নিয়ে আসেন। তার রচিত The Book of Addition and Subtraction According to the Hindu Calculation তারই উদাহরণ।
আরবী ভাষায় তার রচিত গ্রন্থই সর্বপ্রথম ল্যাটিন ভাষায় অনূদিত হয়। পাশ্চাত্য সভ্যতায় ল্যাটিন ভাষার মাধ্যমেই তার গবেষণার বিকাশ ঘটে। অ্যালগরিদম (Algorithm) উত্পত্তিই এর উত্কৃষ্ট উদাহরণ।
তার রচিত পুস্তক "কিতাব আল জাবর ব'আল মুকাবলা" হতে বীজগণিতের ইংরাজী নাম আলজেবরা (Algebra) উত্পত্তি লাভ করে।
আমরা জানি যে কম্পিউটার যে যুক্তি দিয়ে চলে তার নাম আলগোরিদম।
Algorithm শব্দটি Alkhwarizmi নামের ল্যাটিন অপভ্রংশ algorismi হতে উত্পত্তি লাভ করেছে।
ভাবতে অবাক লাগে গনিতের দুটি গুরুত্বপূর্ণ শাখা আল জেবরা আর আলগরিদমের নাম দুটির প্রচলন ঘটে এই মনিষীর কাছ থেকেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

