ভাবনা

১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩০

শেয়ার করুন:                   Facebook

তীক্ষ্ণ কথার তীক্ষ্ণ ছুরি বিঁধিয়ে দিয়ে বুকে-
ভাবিস আছি খুব সে গভীর আপন-বিধুর সুখে?
ভাবিস কি তুই এই কি আমার অনেক সুখে থাকা?
আছিস দূরে আমায় ছেড়ে আমায় ফেলে একা!!

জালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে,তোর বুকেতে আগুনজ্বেলে,
জ্বলবো আমি পুড়বো আমি, সন্ধ্যা সকাল দিবস যামী।
তোর নাবুঝা অবুঝ জেদে,অভিমানের সুতোয় বেধে
উড়িয়ে দেওয়া ঘুড়ি-
নিজের হাতে আগুন জেলে, জালিয়ে দেবো পুড়ি।

স্বপ্নমাখা রঙীনপথে হাটবিনা তুই আমার সাথে
ধরবিনা তুই আকড়ে আমায়,তোর সে মায়ায় স্বপ্ন নামায়
হাটবো আমি একলা পথে, থাকবো একা নিজের সাথে।
কইবো কথা আপন মনে, রইবো নিজের দুঃখ বনে!!

ঢাকুক তোকে কস্ট চাদর,প্রতীক্ষারা ছড়াক আতর,
হীম কুয়াশায় ডুবিয়ে দিয়ে চুপটি করে সংগে নিয়ে,
অনেক দূরের নিঝুম পুরে, যোজন যোজন পথের পারে-
বাঁধবো সেএক মায়ার বাসর, সবুজ কোমল ছায়ায় ধুসর,
হাটবো সেথা জোসনা রাতে হাতটি রেখে তোরই হাতে।
অবহেলা নেই যে সেথায়,নীলপরীরা নীঝুম ছড়ায়,
ঘুম পরীরা চুম দিয়ে যায়,অচিনদেশের স্বপ্ন ধরায়!!

বলতে পারিস কোথায় আছে সে এক এমন দেশ?
ত্রিভুবনের সীমার মাঝে এমন সে দেশ কোথায় আছে?
ভুবন জুড়ে তুই আর আমি, কোথথাও সুখ নেই যে থামি।
মায়াবিনীর যাদুর কাঠি ছড়িয়ে যায় আবেশ,
অবহেলা দুখের সেথায় নেইকো মোটেই লেশ!!

থাকবোনা আর একলা ক্ষণে,ভেবে শুধু তোকেই মনে
কেমন করে দেই এ কথা, বাজছে বুকে নীরব ব্যথা
পারলিনা তুই আমায় দিতে এমন দেশের খোজ।
ঘুনপোকারা গান ধরেনা বিষন্নতায় মন পোড়েনা,
ফুলপরীরা ফুলের মালা পরায় গলায় রোজ!!

তার চেয়ে তুই থাক না হেলায়, দুঃখ সুখের ছন্ন খেলায়
আবার যদি আসিস কাছে, তোর কপালে দুঃখ আছে।!!



Click This Link

 

 

  • ৫৪ টি মন্তব্য
  • ২৬১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৩
comment by: চাঙ্কু বলেছেন: হুম
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন: হাম!!!

২. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৩
comment by: কালপুরুষ বলেছেন: ভাল লাগলো লেখাটা।
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার ভালোলাগা মানে কবিতার ক একটু হলেও হয়েছে আরকি।

৩. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৫
comment by: ভাঙ্গা পেন্সিল বলেছেন: জটিল...কবিতা পড়া মনে হয় এবার ধরতেই হচ্ছে...
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: গুড গুড !! ভেরিগুড আমার কবিতা দিয়ে কবিতা পড়া ধরো। একসেট নতুন পেন্সিল পাঠায় দেবো তোমার ঠিকানায় আর কত ভাংগা পেন্সিল দিয়ে লিখবে????

৪. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৪
comment by: বিবেক সত্যি বলেছেন: আহারে... সানপন্ডিত এর জন্য আপসুস.. অনেক আপসুস... ;-(
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: কেনো শুনি?? মুন পন্ডিৎ এর জন্য আপসুস লাগেনা??

৫. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৮
comment by: বিবেক সত্যি বলেছেন: হু লাগে :'( তবে সান এর জন্য আগে .. সে যদি "সে এক এমন দেশ" টা কোনভাবে খুঁজে পেতো, তাহলে মুনপন্ডিতের "বিষন্নতায় মন পুড়তো না"... আহারে .. আপসুস... :-(
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: সানে থাকেতো এত সানের তাপ যে ভয়ে বের হতে পারেনা। কি করে দেশ খুজতে যাবে??? হিহিহিহিহি।

তবে বিবু তোমাকে এত্ত এত্ত মুনের জোসনা।আমাদের জন্য এত ভালোবাসার জন্য।

৬. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২৫
comment by: কালপুরুষ বলেছেন: কবিতার পাঠশালায় নয়, তুমি কবিতার বিশ্ববিদ্যালয়ে পড়ছো। কবিতার "ক" নয়, রীতিমতো অনার্স পড়ছো। তোমার লেখা তাই বলে। তুমি এতোটা বিনয়ী সেটা ভাবিনি। নাম যেহেতু "বরুণা" মানে জলের দেবী তাই বিগলিত ভাবটা থাকবে সেটাই স্বাভাবিক।
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: তুমি এতোটা বিনয়ী সেটা ভাবিনি।

হাহাহাহাহা অনেক হাসছি ভাইয়া। একথা জীবনে অনেক শুনেছি। সবার সাথে কি বাদরামী করা যায়?বাদরামী করবো চাংকু মাংকু বাদরদের সাথে। আপনার সাথে কখনও না।

ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৬
comment by: কালপুরুষ বলেছেন: তোমাকে কখনো ভুলেও ঐ প্রজাতির কিছু ভাবিনা। তুমি এমনটা করবেনা সেটা আমারো বিশ্বাস। তোমার জবাব পড়ে আমিও হাসছি......। ভাল থেকো। তোমার মুখে সর্বদাই হাসি থাকুক- আমরা অনেকেই হাসতে ভুলে গেছি।
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৮

লেখক বলেছেন: অনেক খুশী হলাম আর অনেক ধন্যবাদ শুভকামনার জন্যে।

৮. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫৯
comment by: প্রতিফলন বলেছেন: Ding
৯. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০৯
comment by: বরুণা বলেছেন: Dong
১০. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৪
comment by: তারিক-আল-হাসান বলেছেন:
ছন্দ মিল হলেই কবিতা হয় না।
প্লাস দিলাম উৎসাহের জন্য।
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২০

লেখক বলেছেন: কালপুরুষ ভাইয়া বললো হয় আর তুমি বল্লা হয়না না??


তো কি করলে হয় শুনি?? একটা লেকচারের আয়োজন করো এতই যখন জানো।


তোমার প্লাস তুমি ফিরাই নাও। আমি এখুনি গিয়ে তোমার ব্লগে একটা প্লাস দিয়ে শোধবোধ করে দিয়ে আসছি।

১১. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৪
comment by: প্রতিফলন বলেছেন: Ding
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২১

লেখক বলেছেন: ডিং ডিং করা লাগবেনা। আমি এখন ঘুমাতে গেলাম।

১২. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৮
comment by: সুরভিছায়া বলেছেন: ভাল লিখেছো ,তবে কদিন যেন একই রকম লেখা হচ্ছে ।শুভেচ্ছা রইল্
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৩

লেখক বলেছেন: ওকে কাল একটা মহাযুদ্ধের কবিতা লিখবো কারন আমার মধ্যে হঠাৎ যুদ্ধাংদেহী মনোভাব জাগ্রত হচ্ছে সুরভি আপু।এখন ঘুমাই কাল এসে লিখবো আচ্ছা।

ভালো থেকো।

১৩. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৬
comment by: সলিল বলেছেন: ওইখানে যেটা কইছিলাম এইখানেও সেটাই কইতাছি।

অসাধারণ হইছে।

(আপনারা তো দেখি কেউ কারো থেকে কম যান না!!!)
১১ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১০

লেখক বলেছেন: হিহিহি। কম কেনো হবো?? বরং আমি বেশি তাইনা???
অসাধারন বলায় অসংখ্য ধন্যবাদ!!!

১১ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১০

লেখক বলেছেন: হিহিহি। কম কেনো হবো?? বরং আমি বেশি তাইনা???
অসাধারন বলায় অসংখ্য ধন্যবাদ!!!

১১ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১১

লেখক বলেছেন: হিহিহি। কম কেনো হবো?? বরং আমি বেশি তাইনা???
অসাধারন বলায় অসংখ্য ধন্যবাদ!!!

১৪. ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৯
comment by: মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বলতে পারিস কোথায় আছে সে এক এমন দেশ?

দেশটার নাম হৈল, সব পেয়েছিল দেশ।

কোন পথে যেতে হয় জানিনা নাম শুধু শুনেছি:)


কবিতা পড়ে কবিতা লিখতে ভয় হয় :(

কিরা তিন সত্যি কবিতা খুব ভালো হয়েছে।
১১ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: আমিও কিরা ১০ সত্যি আমি খুবি খুশী হয়েছি পলাশী!!!

১৫. ১১ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৫৯
comment by: কঁাকন বলেছেন: হয় নাই

শিরোনাম হবে
একটুও আর ভাববো না রে ;)
১১ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: ঐ তাইলে তুমি লিখো একটা। প্লিজজজজজজজজজজজজজজ!!!!!!!প্লিজজজজজজজজজজজজজজ!!!!!!!প্লিজজজজজজজজজজজজজজ!!!!!!!


দেখি কত ধানে কত চাল?( ফান করলাম কিন্তু এট টুও লাগ কোলোনা যেনো কাঁকন আপুতা)

জানি তুমি অনেক অনেক ভালো এত্তা কবি।আর আমাদের অকবিতার
সমঝদার। হিহিহিহি।

১৬. ১১ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৮
comment by: তারিক-আল-হাসান বলেছেন: কবি মানেই উদার ভাবুক মনের প্রতিচ্ছবি। কবিরা জগত ও জীবনকে দেখে তাদের স্বতন্ত্র প্যাসনিক / সেনসিটিভ চিন্তাজগত থেকে।

কিন্তু এমন উদার! কবিতো কখনো দেখিনি যিনি সমালোচনা একেবারে সহ্য করতে পারে না।

সবার চিন্তা শক্তি এক নয়। একজনে ভাল বললে অন্যর যে ভাল লাগতে হবে এমন তো কথা নয়।

কবিতা আমার ভাল লাগে যদি তা কবিতা হয়। আমি একটা পোষ্ট দিয়েছি -ভাল লাগা কবিতার লাইন গুলো মনে পড়ে বার বার- সেখানে আমি কিছু নমুনা উপস্থাপন করার চেষ্টা করেছি।
সময় পেলে কবি ও কবিতা নিয়ে একটা পোষ্ট দেব। হয়তো কাজে লাগতেও পারে।

যাকে আপনি তুমি বলছেন হয়তো তিনি বয়সে আপনার চাইতে তিনদশকের সিনিয়র- আর কাউকে তুমি বলার আগে এ দিকটা ভাবতে হবে- কেমন?

আর + কিভাবে ফিরেয়ে নিতে হয় জানি না। জানাবেন?
১১ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: মাই গড তিন দশক সিনিয়র ???????
স্যরি স্যরি স্যরি। আর তুমি বলবোনা।
আর আমি কিন্তু ফান করে বলেছি। আমি একটুও রাগ করে বলিনি বা সমালোচনা স হ্য হবেনা এমনটাও বলিনি। আপনি কবিতা পড়েছেন এটাতেই আমি খুশি।আমার কি সবার লেখা ভালো লাগতে হবে এমন কোনো কথা আছে?


আপনি কিন্তু আমার থেকেও বেশী আবেগপ্রবণ। অনেক অনেক মাইন্ড করেছেন। প্লিজ মাইন্ড করবেন না। আমার সত্যি অনেক অনেক খারাপ লাগছে ।

১৭. ১১ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫১
comment by: বিবেক সত্যি বলেছেন: তারিক-আল-হাসান , মাফ চাই আঙ্কেল । প্লিজ, পুরো ব্লগ জুড়ে হাজার হাজার ছন্দ মিল হীন কবিতা আছে.. সেগুলো পড়েন.. আমাদেরকে ছন্দমিলের কবিতা শান্তিতে পড়তে দেন... ছোটরা বড়দেরকে "তুমি" করে বল্লে জগৎসংসার উল্টে যায়, এটা জানতাম না । আমার মামাদেরকে আমি "আপনি" করে বললেও আমার খালাতো বোনেরা তাদেরকে "তুমি" করে বলে... এজন্য কোনদিন তাদেরকে ধমক খেতে দেখিনি...
১১ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: বিবেক সত্যি আমি তো সবাইকেই তুমি বলি।মামা খালা চাচা ফুপু ভাই বোন সবাইকেই। কিন্তু অপরিচিতদেরকে আপনি বলি এটা সত্যি কিন্তু এইখানে সবাইকে আমার পরিচিত লাগে অনেকককক,ছোটো বড় সবাইকেই বন্ধু মনে হয়। তাই আপনি বলতে ভুলে যাই।
যাই হোক তারিক আল হাসান উনি মাইন্ড করেছেন বলে আমার সত্যি ই খুব খারাপ লাগছে।

১৮. ১২ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
comment by: তারিক-আল-হাসান বলেছেন: বরুণা

পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা নিজের রিয়েল প্রতিক্রিয়া প্রকাশ করতে পারে। কেন আমি অন্যের মন জয় করার জন্য মেকি কথা বলবো। পোষ্ট পড়লাম- একটা মন্তব্য করে ফেললাম। আমি মন জয় করতে চাইনা। তাই মেকি প্রশংসা ও করি না।

আপনার কবিতা আমার ভাল লাগেনি। কিন্তু এমন একটি মানসিকতা আমার ভাল লাগে যে অভিমান করে। অভিমান প্রকাশ করে। আবার যার অভিমান ভেঙ্গে যার সহজে।

আবেগ না থাকলে কবি হওয়া যায় না। কিন্তু সত্যিই আমি মাইন্ড করিনি। আমার লেখা - ই তা প্রমাণ করে।

আমি হতে পারি বয়সে আপনার চেয়ে অনেক জুনিয়র। আমি আপনাকে বলতে চেয়েছি -যার নামটা ছাড়া আর কিছু জানেন না তাকে তুমি বলা যায় না। সে হতে পারে আপনার চাইতে অনেক সিনিয়র অথবা জুনিয়র। অপরিচিত একজন সব সময় ‌‌‌'আপনি'।

আমার বয়স তেইশের সামান্য কিছু বেশী । সবে মাস্টার্স করলাম। পড়াশুড়া এবং চাকুরী। এভাবে চলে যাচ্ছে ব্যস্ত দিনগুলো।

আবার বলছি,
ভাল লাগেনি আপনার লিখা কবিতা । ভাল লেগেছে এই সরল মানসিকতা।



১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪১

লেখক বলেছেন: যাক বাবা বাঁচলাম। মাইন্ড না করার জন্য।উপদেশ গুলো মনে রাখবো।কিন্তু আমি শুধু ভুলে যাই। এইখানে তুমি/আপনি নিয়ে বিপদে পড়ে যাই।

যাইহোক আমার জবাব দেবার জন্য অনেক অনেক খুশী হলাম।

বি:দ্র: কি বুদ্ধি করে তুমি আপনি এড়িয়ে গেলাম!!!!!! হিহিহিহি।অনেক অনেক শুভকামনা।

১৯. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০৬
comment by: তারিক-আল-হাসান বলেছেন: বিবেক সত্যি
আমি তোমার আংকেল? ভাল কথা । এই বয়সে আংকেল হতে ভাল লাগে। ও-কে , আজ থেকে আমরা মামা ভাগ্নে। কেমন? আমার প্রাইমারী জীবনের বন্ধু । তার ছেলে মেয়ে আমাকে যখন আংকেল ডাকে তখন আমি ভাবি যদি তারা আমাকে আব্বু ডাকতো আরো বেশী ভাল লাগতো ।
আমি বাবা হতে চাই। এ সংক্রান্ত একটা পোষ্ট মিরপুর শিরোনামে দিয়েছিলাম কদিন আগে।
সময় করে পড়ে নিও ।
আর এখন থেকে আমার ক্ষেত্রে 'আপনি' আর চলবে না তোমার । তুমি বড় হও কিবা ছোট হও। কারন মামা- ভাগ্নে। কেমন?

তবে কারো সব পোষ্ট্ ভালভাবে পড়লে তার বয়স সম্পর্কে একটা আইডিয়া করা যায় - বেশিরভাগ ক্ষেত্রে।

ভাল থেক
শুভ কামনায়
তোমার মামা
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন: ঠিক ঠিক। বিবুর আংকেল । আমি কিন্তু বিবুর( বিবেক সত্যি)চাইতেও ছোটো। আমি কি ডাকবো? তবে আমার বয়স কি আন্দাজ করা যায় আমার পোস্ট ভালো ভাবে পড়ে? খারাপ ভাবে পড়লে অবশ্য জবাব নাই।

২০. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২৭
comment by: তারিক-আল-হাসান বলেছেন: আপনার সব পোষ্ট ভাল ভাবে পড়ে বয়স অনুমান করা যাবে অথবা যাবে না । যদি অনুমান করা যায়ও তবে সেই অনুমানের উপর ভিত্তি করে তুমি বলা ঠিক হবে না। এখন তো আপনি বলেই দিলেন আপনি বিবেক সত্যির চাইতে ছোট। কিন্তু আমার চেয়ে ছোট কিনা তা আমি জানি না। বিবেক সত্যি বয়সে আমার চেয়ে বড় ও হতে পারে।

যাই হোক আপনিও আমাকে আংকেল মানে মামা ডাকতে পারবেন। অথবা অন্য কিছু।

'ভালো ভাবে' র বিপরীত অর্থ করলেন 'খারাপ ভাবে' ! বাংলা ব্যাকরনে দেখছি ভালো বিদ্যা।


বিঃ দ্র - বিবেক সত্যির পক্ষ থেকে রিসপন্স পেলেই আমার তার তার সম্বোধনটা মামা-ভাগ্নে হিসেবে চলতে পারে।



১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৫

লেখক বলেছেন: 'ভালো ভাবে' র বিপরীত অর্থ করলেন 'খারাপ ভাবে' ! বাংলা ব্যাকরনে দেখছি ভালো বিদ্যা।


এর মানে কি ?? বুঝলাম না .............

২১. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৭
comment by: প্রতিফলন বলেছেন: ডিং
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৬

লেখক বলেছেন: কবিতা লিখি। নো ডিং ডং।

২২. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪০
comment by: তারিক-আল-হাসান বলেছেন: এখন দেখি কবিকে ব্যাকরণ বুঝানোর জন্যে একটা পোষ্ট দিতে হয়।

১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৬

লেখক বলেছেন: দাও দাও।ব্যাকরণ চর্চা হোক তোমারও।

২৩. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৩
comment by: তারিক-আল-হাসান বলেছেন: এই প্রথম বারের মত কোন পোষ্টকে আমি প্রিয়তে রাখলাম। পোষ্ট ভাল লেগেছে এজন্যে নয় । শুরুতে যা ছিল তিক্ততা শেষে তাতেই হল আত্মীয়তা। একজন ভাবল আমি তিন দশকের সিনিয়র। আরেকজন আংকেল ডেকে ফেলল। এবং সত্যিই মামা মামা ভাব চলে আসছে।

বিবেক সত্যি আমার কথার কোন রিসপন্স এখনো করেনি।

আর পরে যে পোষ্ট দেবো তার শিরোনাম হতে পারে

শুধু বরুণার জন্যে
২৪. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৭
comment by: প্রতিফলন বলেছেন: ঐ শিরোনামের পোস্ট টা আমি দিলে কেমন হয়? হাসান ভাই ;)
১৪ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: দাও দাও ।তাড়াতাড়ি দাও।

২৫. ১৪ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৩
comment by: বিবেক সত্যি বলেছেন: এইখানে কী হৈতেসে ? শুধু বরুনাদের জন্য পোষ্ট করা হয় .. ভাগ্নের্জন্য দুএকটা করলে কি হয় ? :-(


B-)
১৪ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: তোমার জন্য তার পরেরবার করবে নাহয় বিবু। আগে আমারটা করুক।

২৬. ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:১২
comment by: প্রতিফলন বলেছেন: ডিং
২৭. ১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৭
comment by: তারিক-আল-হাসান বলেছেন: বরুণার জন্যে
আর
ভাগ্নের জন্যে

দুটি পোষ্ট দিতে হবে। কিন্তু কিযে দিই?
ঠিক আছে এখন দিতে হবে এমন কথাতো নাই।
২৮. ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৫
comment by: বরুণা বলেছেন: হুম!! ধীরেসুস্থে দাও।

 



 

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১১৮১০