"সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো।"
তুমি তার উত্তর দিলে খুব ছোট্ট করে । কিন্তু কথাগুলো আমার বুকের মধ্যে বিঁধে রইলো কয়েকটা দিন।তুমি লিখেছিলে,
"ঠিক আছে তাই হবে তবে মাঝেমাঝে হয়তো কিছু লিখতে ইচ্ছা করলে লিখবো। এই আর কি। আসলে, উপেক্ষা জিনিসটা এত ভয়াবহ যে খুব বেশি নৈব্যাক্তিক না হলে মানুষ মেনে নিতে পারেনা। "
খুব কষ্ট হচ্ছিলো আমার।তোমাকে কি আমি উপেক্ষা করতে পারি? কিন্তু কিছু কিছু অমোঘ সত্য যে পাল্টে ফেলা যায়না। কষ্টটাকে মন থেকে ছুড়ে ফেললাম। একটুও পাত্তা না দিয়ে লিখলাম এমনভাবে যে, তুমি যেন কোনোভাবেই না বুঝে ফেলো আমার দুর্বলতাটুকু।
লিখেছিলাম,
উপেক্ষা ও অপেক্ষা দুটোই ভয়াবহ। কিন্তু দুদিনের পরিচিত কেউ তোমাকে উপেক্ষা বা অপেক্ষার কষ্ট দেবে। এটা আমি কিছুতেই মানতে পারছিনা।সময় মানুষের অনেক বড় এক বন্ধু।সময় তোমাকে এই উপেক্ষা বা অপেক্ষার কষ্ট,দুটোই খুব সহজে ভুলিয়ে দেবে।কিন্তু আমি তোমাকে উপেক্ষা করিনি।এটাকে উপেক্ষা বলেনা।
শুধু একটা কথাই আমার বলার আছে আর এটাই জেনে রেখো, আমাকে অনেক দূরে চলে যেতে হবে।তোমার থেকে অনেক দূরে। হয়তোবা অনেকের থেকেই। পরমূহুর্তে কি মনে করে যেন বলেছিলাম। খুব বেশী ইচ্ছে হলে তুমি আমাকে অফলাইন মেসেজ দিও।যতদিন পারবো রিপ্লাই দেবো।কিন্তু যদি পারো, চেষ্টা করো না দিতে।খুব বেশী ইচ্ছে না হলে দিওনা। পারলে ভুলেই যেও। তুমি আমার অনেক অনেক পছন্দের একটা মানুষ। তোমাকে কষ্ট দিতে একটুও ইচ্ছে করেনা। তোমাকে হারিয়ে ফেলতেও ইচ্ছে করেনা। তবুও হারাতেই হবে।
একটুও ইচ্ছে করছিলোনা আমার তোমাকে একটুও কষ্ট দিতে । তোমাকে হারিয়ে যেতে দিতে। কিন্তু তোমাকে ধরে রাখার কোনো উপায় যে আমার নেই।
চলবে...........
বসন্তদিন-৪
Click This Link
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





