যাই ভাবিনা কেনো, ঠিক ঠিক আমাকে মেইল ওপেন করতেই হবে , পড়তেই হবে। সকালটা তবুও ক্লাসে যাই, ঘুরিফরি। বাসায় এসে বিকাল থেকেই শুরু হয় অস্থিরতা। কম্পিউটারটা যেন টানতে থাকে কি এক আকর্ষনে।
আসলে মনের মধ্যে একটা সুক্ষ ভয় প্রতিফলন। ভয়টা কি জানো? তুমি সত্যি কি আমাকে ভুলে গেলে? আমি যেখানে প্রতিটাক্ষন প্রতিটা মুর্হুত তোমাকে ভুলতে পারছিনা সেখানে তুমি আমাকে ভুলে যাবে? সব মেনে নেবে? তাই কি হয়?? এই জিনিসটাই হয়তো কাজ করতো ভেতরে ভেতরে আর আমি চুপি চুপি অফলাইন হয়ে মেসেন্জারে আসতাম অথবা মেইল।দেখতে যে তুমি ঠিক ঠিক কতখানি কষ্ট পাচ্ছো।আমি মনে প্রাণে চাইতাম, আমি যতখানি কষ্ট পাচ্ছি তুমি তার দশ গুন বেশী পাও।এতই কি সহজ সব কিছুএত সহজেই ভুলে যাওয়া??শয়তান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
নিত্য নতুন আইডি বানাতে লাগলে তুমি আর মেইলের পরে মেইল। কি শয়তানি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! মাইগড !! ঠিকি বলেছো, কি করে যে পালাই তোমার থেকে আমি????
প্রথম দিকে মেইল গুলো পড়লে শুধু কান্না পেতো, নয়তো রাগ, ক্ষোভ, দুঃখ তারপর যেদিন থেকে শুরু করলে কাল্পনিক কথোপোকথন সেদিন তো হাসি চাপা দায়। একটার পর একটা ফানি ফানি কথোপোকথন দিয়ে মেইল সেন্ড করে যাচ্ছিলে। আমরা যেভাবে কথা বলি সেটাই তুমি যেন কপি পেস্ট করছো। আমার নাম দিয়ে সে কি ফানি ফানি কথা লেখা!!!! আমি তো সেসব দেখে হাসতে হাসতে মরি ।
আসলে প্রতিফলন ঐযে কবিতা আছেনা?? তোমার চোখেই দেখেছিলেম আমার সর্বনাশ!!! আমি তোমার গুনেই দেখেছিলেম আমার সর্বনাশ!!! এত্ত এত্ত ক্রিয়েটিভ তুমি !!!!!!!!!!!!!!!! কবিতা গুলোতেও দেখেছি তোমার অসাধারণ কৃতৃত্ত্বের ছোঁয়া।তোমার কবিতার পাঠক যারা আমি নিসন্দেহে বলতে পারি আমি সবার চাইতে গুণমুগ্ধ পাঠক তোমার। হয়তোবা সব কবিতাগুলো আমাকে নিয়ে লিখেছো বলেই। অন্য কাউকে নিয়ে লেখা হলে আর এত ভালো লাগতোনা । হাহাহাহা।শুধু বার বার আমি তোমার প্রেমেই পড়ে যাই !!!!!!!!!!!!!!!!
হাহাহা তারপর আমার নামের মত সম্ভাব্য সব আইডি এ্যাড করতে শুরু করলে। ঠিকি বলো "পালাবি কোথায়???" তুমি যে কি পরিমান একটা পাগল!! যেসব আইডি এ্যড করেছিলে আমি আমি বলে। সেসবের মধ্যে আমি দু একটা ছিলাম কিনা, সে আমি কোনোদিন তোমাকে বলবোনা। তবে তুমিও যেন বোলোনা ঐটাই আমি, সেইটাই আমি। তুমি ভেবে না আমি ঐ মেয়েটাকেই ভালোবাসা দিয়েছিলাম। ইশ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! আমি তোমার শয়তানী বুঝিনা না?? অন্য মেয়েদেরকে চন্দ্র্রমুখী দেখো স্বপ্নে না?
হুম চ্যাট রুমের কথা বললে না?আমারও তো তখন দিন কাটেনা রাত কাটেনা। স্মৃতি গুলো কিছুতেই পিছু হটেনা।
শুধু তোমাকেই চায়। কিযে করি এই মনটাকে নিয়ে???? তাই সব ভুলে আবারও আত্ন সমর্পণ । আর কিছু শর্তাবলী। আচ্ছা বলোতো ভালোবাসায় কি কোনো শর্ত চলে? মানে সত্যি কি কাজ করে পৃথিবীর কোনো নিয়ম কানুন বা শর্ত???????
তোমার এই ব্লগে লেখা লাস্ট কবিতটার জবাব পোস্ট করা হয়নি। লিখেছিলাম ঠিকই তবে ভেবেছিলাম নতুন বছরে এটা পোস্ট করবো।কাল তোমার জ্বালায় তো ব্লগেই আসতে পারলাম না। সারাটাক্ষণ কিছু করতে হবেনা, কোথাও যেতে হবেনা, আমার কাছেই বসে থাকো।
নীচে ঐ লাস্ট কবিতাটার জবাব দিলাম। অনেক অনেক ভালোবাসা তোমাকে প্রতিফলন। সারাটা বছর আমার ভালোবাসা ঘিরে থাকুক তোমাকে।সাথে সবাইকে এই শুভদিনে জানাই আমাদের ভালোবাসা।যারা আমাদেরকে ভালোবেসেছে এই খানে।সবার জন্য নববর্ষের শুভেচ্ছা ও এক পৃথিবী ভালোবাসা।
Click This Link
জবাব
জড়িয়ে রব ভালোবাসায়...........
আছে মনে -
নীল খামে সেই নীল চিঠিটা,
ডাক পিয়নের থলেয় ভরে,
আসলো কাছে-
পড়ছি আমি, শান বাধানো
তন্দ্রা লাগা ঝুম দুপুরে।
হুম সেদিনি-
পাশেই আমার বসেই ছিলি,
মুখের পরে দৃষ্টি মেলে,
মায়ায় ভরা
মুখের আদল, ভ্রমর কাজল,
দেখতে পেলাম দিঘীর জলে!!
লুকিয়ে আর
কোথায় যাবো , কই পালাবো
তুই তো আবার আনবি টেনে,
আসলে তোর
ভালোবাসা ঘোর লাগানো নিঝুম নেশা,
হৃদয়তটে যাচ্ছি মেনে।
লক্ষ্যবিহীন
উদাস হাওয়ায় পাল ছেড়া ,
সেই ভাসিয়ে দেয়া ইচ্ছে নায়ে,
ভেসেছিলাম
ডুববো বলে অকূল জলে
বাঁধন কাটা শেকল পায়ে।
দুঃখ কাটার
বেদন ভুলে ,স্বপন সুখে
তোরই মুখে চেয়ে থাকা
ঘুম হারা
সে তন্দ্রা-প্রহর ,অলস দুপুর
হৃদয়পটে থাকুক আঁকা।
ঝরবে পাতা
ফুটবে কলি, গাইবে পাখী
আবারও তোর পুস্পবনে,
স্বপ্ন মাঝে
জড়িয়ে রব,ভালোবাসার দুঃখ হয়ে
আমায় শুধু রাখিস মনে!!
বসন্তদিন -১৮
Click This Link
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


