আমার প্রিয় পোস্ট
- ডায়েরীর পাতা থেকেঃ যুদ্ধশিশু এরিনা ও তার বীরাঙ্গনা মায়ের যন্ত্রণা গাঁথা - ড়ৎশড়
- যে দুটি গান পুরোটা জীবন জুড়ে - খলিল মাহ্মুদ
- আমার বান্দরবেলা.............৭ - তামিম ইরফান
- ২০ বছর পর খুঁজে পাওয়া একটা গান - শওকত হোসেন মাসুম
- বিশ্ববিদ্যালয়ের প্রেম-১৮ - কৃষক
- চলে যাবার পংক্তিমালা - আমার আমি
- একটা দুর্বোধ্য গল্প অথবা সুবোধ্য কবিতা :: তুই লিখেছিলি বা আমি ভেবেছি; দিনলিপি - খলিল মাহমুদ
- আমার বান্দরবেলা............২ - তামিম ইরফান

ফলাফলে গড়মিল
- বিবর্তনবাদী
- স্মৃতি - কালপুরুষ
- একটা দুর্বোধ্য গল্প অথবা সুবোধ্য কবিতা, তুই লিখেছিলি বা আমি ভেবেছি; দিনলিপি - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
আমার নিশীথ রাতের বাদলধারা
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৪
আজকের দিনটার কথা কি তোমার মনে পড়ে প্রতিফলন?
আচ্ছা, আজকে একবারও কি তোমার মনে পড়েছিলো গত বছরের ঠিক এইদিনটায় দু'দুটো কান্ড ঘটিয়ে আমি তোমার মনটা একিসাথে ভালোলাগা ও কষ্টে ভরিয়ে দিয়েছিলাম।
আসলে কেনো দুটো ঘটনাকে কষ্ট ও ভালো লাগার বলছি জানো?? আমি নিজেই একটা কান্ড ঘটিয়ে খুব খুব মজা পাচ্ছিলাম আর আরেকটায় খুব ভীষন রকম কষ্ট পাচ্ছিলাম।
এই একটা বছর জুড়ে সেই দুটো ঘটনা বার বার আমার স্মৃতির মনিকোঠায় উঁকি দিয়ে গেছে। তুমি নিশ্চয় এত ক্ষণে বুঝে গেছো ঘটনা দুটো কি কি ।
হুম, সেদিন দুপুরে , তখন বেলা বারোটার মত হবে আমি বৈশাখী শাড়ীর সাথে কি কি যেন ম্যাচিং কিছু কিনতে সপিং এ বের হয়েছিলাম। একদম একা ছিলাম সেদিন। কেনো যেনো সবাই এত ব্যাস্ত ছিলো কেউ যায়নি আমার সাথে। হঠাৎ ট্রেন্ডজ এ একটা নীল রং কারুকাজ করা ফতুয়া দেখে সাথে সাথেই আমার তোমার কথাই মনে হলো । ভাবলাম এটা যদি তোমাকে দিতে পারতাম । যেই ভাবা সেই কাজ। আমি কিনে ফেললাম ফতুয়াটা। রেখে আসলাম দোকানীর কাছে। বললাম, প্রতিফলন নামে কেউ আসলে তাকে যেন দিয়ে দেয়।![]()
ফিরবার পথেই তোমাকে মেসেজ পাঠালাম, এখুনি যাও ঐ দোকানটায়। আমার তর সইছিলোনা । উৎকন্ঠা, উদ্বেগে.........
হাহাহাহাহা মনে হলেই হাসি পায় সেদিনটার কথা।
এমন কত যে পাগলামী করেছিলাম আমরা! আচ্ছা মনে আছে, একদিন যে আমরা ঠিক করলাম, রোজ রোজ একটা করে নতুন পাগলামী আবিস্কার করবো আমরা । যেদিন নতুন কিছু আবিস্কৃত হবেনা, সেটা হবে আমাদের ব্যর্থতার দিন ।
সেদিনের আবিস্কার করা পাগলামীটা ছিলো, টেলিফোনে টোকা দিয়ে দিয়ে পাগলামী করাটা, এক টোকা দিয়ে ইয়েস আর দুই টোকায় নো বোঝানো। তুমি কথা বলছিলে কিন্তু আমি বলছিলাম না তাই তুমি আবিস্কার করলে এই পাগলামীটা। কিযে হাসি পাচ্ছিলো আমার কথা বন্ধ রাখতে।
যাক সেদিনের কথায় ফিরে আসি। সেদিন সারাটাদিন আমার খুব ভালোলাগার মধ্যে দিয়েই কেঁটেছিলো তবে রাতে যখন তোমার সাথে কথা হয় আর এক পর্যায়ে , হঠাৎ ফিল করি অনেক কষ্ট পেতে হবে তোমার আমাকে ভালোবেসে।সাথে সাথেই অনেক আজেবাজে ব্যবহার করি তোমার সাথে সেদিন রাতে।
তুমি কি ভীষন কষ্ট পেয়েছিলে , খুব অবাকও হয়েছিলে! তুমি সারারাত ঘুমোওনি সেদিন!! জানো যতবার এই কথাটা মনে পড়েছে, যেখানেই মনে পড়েছে আমার অশ্রুধারা বাঁধ মানেনি আমার চোখের পাতায়।
প্রতিফলন, আজ রাতে আবারও সেই রাতটাই আসবে।
হয়ত এই জীবনে যতদিন বেঁচে থাকবো আমরা, একটা মুহুর্তের জন্য হলেও মনে পড়বে সেই কথাটা। কষ্টটা মানুষ বেশী মনে রাখে। ভালোলাগা ভালোবাসাটাই ভুলে যায় খুব তাড়াতাড়ি। আর আমাদের সবটাতেই তো অসম্ভব রকম বাড়াবাড়ি ছিলো তাইনা??
এত কষ্ট এত ভালোবাসা, এত ব্যথা , বেদনা, ভালোলাগা কি এত স হ জে ভোলা যায়???তুমিই বলো!
আমার ভয়টা কোথায় জানো? শুধু ভালোবাসলে খুব সহজেই ভুলে যেতে পারতে আমাকে তুমি। কিন্তু যত কষ্ট দিলাম তোমাকে আমি । তোমার বুকটার ভেতরে একদম কেটে কেটে বসে গেছে সেসব দাগ। খুব স হজে তুলে ফেলতে পারবে না তুমি হয়তো সেসব।
নতুন বছর তোমার জীবনে বয়ে আনুক হাজারো শুভবারোতা।দূর হয়ে যাক সকল ব্যার্থতা । সফলতায় ভরে উঠুক তোমার জীবন।
আমার নিশীথরাতের বাদলধারা, শুধু চুপি চুপি লুকিয়ে থেকো আমার হৃদয়ে তুমি।
যখন সবাই মগন ঘুমের ঘোরে,
নিওগো , নিওগো....
আমার ঘুম নিওগো হরণ করে...
একলা ঘরে চুপে চুপে, এসো কেবল সূরের রুপে,
দিওগো দিওগো
আমার চোখের জলের দিও সাড়া!!
এই পৃথিবীর কেউ না জানুক। শুধু আমি ঠিক ঠিক জেনে যাবো.........
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নাজনীন খলিল বলেছেন:
শুভ নববর্ষ ১৪১৬
লেখক বলেছেন: শুভনববর্ষ কবি আপু।হাজার হাজার নতুন নতুন কবিতা লিখো এই বছরেও।
অক্ষর বলেছেন:
নীল রঙের ফতুয়া কি পোলাগো মানায় রে? নীল রঙ মাইয়া গো মানায়।আর এই রকম কৈরা আপ্নে যে ভালোবাসার কথা কৈয়া যাইতাছেন আপ্নের কি একটুও লজ্জ্বা করেনা?
নতুন বছর আপ্নেগো দুইজনের জন্য ভালো হোক
লেখক বলেছেন: ঐ আবার ঝগড়া??
বুঝছি মাইনাস তুমি দিছো, হিংসুটে বুইড়া।
আর শুনো গাধা, নীল পোলাগো রঙ ই । এত গাধা তুমি জানতাম না। মেয়েদের রঙ লাল, গোলাপী কমলা এসব। আর ছেলেদের ব্লু আর ব্ল্যাক।
বুঝেছি তুমি একটা খেতু । লাল কটকটা মোরোগ মার্কা জামা কাপড় পরো। এহ ছি ছি ছি।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
ভালোবাসা যেন ভুলে না যায় সেজন্য কি প্রিয় মানুষকে কষ্ট দিতে হবে???
লেখক বলেছেন: না হবেনা। কিন্তু ......... মাঝে মাঝে.........
অন্ধকারে অন্তরধন দাও ভরে মোর পরানো মন
আমি চাইনে , আমি চাইনে, আমি চাইনে তপন, চাইনে তারা..........
চাচামিঞা বলেছেন:
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা । ভালো থাকুন প্রতিটি ক্ষন প্রতিটি মুহুর্ত......এই কামনায়
চাচামিঞা
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ চাচামিয়া। আপনিও ভালো থাকুন।
লেখক বলেছেন: আমিও ভাবছি অনেককিছুই । অনেক অনেক বলা ও নাবলা কথা। ভাবছি ফেলে আসা এই স্মৃ্তিময় বছরটাকে।
এন এইচ আর বলেছেন:
শুভ নববর্ষ । এমনি হাজারো নববর্ষ ভরিয়ে রাখুক তোমাদের।
লেখক বলেছেন: কেমন আছো তুমি ??????
নববর্ষের শুভেচ্ছা তোমাকেও।
লেখক বলেছেন: তোমাকে চীজ মার্কা শুভেচ্ছা জেরীমনি।
লেখক বলেছেন: হাহাহাহাহাহাহাাহাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহা
ভয় পাইসে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আমি জানি তো মাইনাস দেবার সাহস নেই তোমার অখুমনি সোনার খনি।
লেখক বলেছেন: হুম আসিনাতো এখন আর!
নতুন বছরের শুভেচ্ছা তোমাকে একলব্য।
এন এইচ আর বলেছেন:
আছি তো ভালো কিন্তু এই সময়টা অনেক ভাবায়। ২ বছর আগে এই সময়টাতেই বাংলাদেশ ছেড়েছিলাম। ঠিক এই সন্ধ্যাতেই। তাই আর কি । কাল কি করছ তার কি কোন পূর্বাভাস নেই?
লেখক বলেছেন: কাল রমনা, সাদালাল শাড়ী, ঘুরাঘুরি এইসব !!!
২ বছর পর আবার ফিরে আসবে বাংলাদেশে । মন খারাপ করেনা এত।
প্রতিফলন বলেছেন:
কাল রাতটা খুব খারাপ ভাবে গেছে। আজকের টা যাবে না কারণ তোমার এই লেখাগুলি মনের ভেতর গেঁথে নিয়েছি।
ভালো থেকো অনেক অনেক।
লেখক বলেছেন: হুম, ভালো আছি।
ভালো আছি ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
লেখক বলেছেন: মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নিস্নানে সূচী হোক ধরা।
এন এইচ আর বলেছেন:
আসলে দেশে আসা নিয়ে মন খারাপ ্যতটা তারচেয়ে বেশী খারাপ এই রাতটা ও সারা রাতই কেদেছিল। আমি ভোর বেলা দুবাই এয়ারপোর্ট থেকে যখন ওকে শুভেচ্ছা জানাতে ফোন করি তখন ও কাদছিল। সে কারণে মনটা বেশি খারাপ।
লেখক বলেছেন: যত মন খারাপ তত ভালোবাসা।
মনটা যেদিন বেশী একটা খারাপ আর করবেনা সেদিন বুঝবে ভালোবাসা ..................
নকীবুল বারী বলেছেন:
শুভ নববর্ষ..................
লেখক বলেছেন: শুভ নববর্ষ
শত রুপা বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা।
লেখক বলেছেন: শুভ নববর্ষ শতরুপা
লেখক বলেছেন: শুভ নববর্ষ তোমাকেও শামীমু!!!!!
কেমন আছো??????
আমার খবর ভালো ।
হুম লুকিয়ে থাকি দরজার ঐপারে তাই দেখোনা।
হাহাহাহাহাহাহাহাহাহাহা
তুমি যেমন সারাবেলা ঘুমাও
অক্ষর বলেছেন:
শুভ নববর্ষ
লেখক বলেছেন: শুভ নববর্ষ অক্ষর!!!
কেমন আছো??????????????????
ভাস্কর চৌধুরী বলেছেন:
মহাকালে মিলিয়ে গেল আরো একটি বছর। বাঙালীর আনন্দ-বেদনায় ১৪১৫ সাল। ১৪১৬- এর নতুন সূর্যকে বরণ করতে আজ বাঙালীর ঘুম ভেঙেছে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে। নিজ সংস্কৃতির আবহে আমরা স্বাগত জানাব নতুন বছরকে। আজ সবার কণ্ঠে বেজে উঠবে আবাহনের সুর ' এসো এ বৈশাখ, এসো এসো......।'
নতুন বছরের প্রতিটি দিন যেন হোক বর্নিল, আনন্দময় এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ।
আপনার সুস্বাস্থ্য কামনায়----------------------------------------------
লেখক বলেছেন: অনেক ধন্যাবাদ।
শুভ নববর্ষ ভাস্কর।
অদৃশ্য বলেছেন:
বরুণা দি..............................এই লেখগুলোর ব্যাপারে আসলে কিছু বলবার নেই...................শুভ নববর্ষ.......................শুভকামনা অনেক।
লেখক বলেছেন: শুভ নববর্ষ অদৃশ্য!!!!
কেমন আছো?????
মুক্ত বয়ান বলেছেন:
আপু, অনেকদিন পর। আপনিও নাই, প্রতিফলন ভাই-ও নাই।কিষাণ ভাই-কিষাণী আপু.. তারাও নাই।
মিস করি।
লেখক বলেছেন: সেদিনের আবিস্কার করা পাগলামীটা ছিলো, টেলিফোনে টোকা দিয়ে দিয়ে পাগলামী করাটা, এক টোকা দিয়ে ইয়েস আর দুই টোকায় নো বোঝানো। তুমি কথা বলছিলে কিন্তু আমি বলছিলাম না তাই তুমি আবিস্কার করলে এই পাগলামীটা। কিযে হাসি পাচ্ছিলো আমার কথা বন্ধ রাখতে।
এখন নতুন আবিষ্কার: কাশি!!
শুভ নববর্ষ।
লেখক বলেছেন: আমি নাহয় নাই।কিষানী আপু আর ভাইয়াটা কই গেলো????
লেখক বলেছেন: আর তুমি তো আজকে পুরাই হাওয়া। তার কি হবে??????????
অপ্সরা বলেছেন:
শামীমের প্রিয় পোস্ট ধরে এসে আমার প্রিয় গান পেয়ে গেলাম।
লেখক বলেছেন: কেনো? এমনিতে আসা যায়না আপু???
শফিক আসাদ বলেছেন:
ওহ্। তাইতো বলি, কি বিষয়। দিদি.......থাক।"আমার বলার কিছু ছিলনা।"
ও তুমিতো দেখি আরও এককাঠি সরেস।
চালিয়ে যাও দিদি।
তোমাদের চলে যাওয়া পথে হয়তো হাঁটবো কোনদিন,
স্বপ্ন দেখারতো বাঁধা নেই তাই না?
লেখক বলেছেন: তোমার আবার বলার কি থাকবে?????????
এখুনি আমার জন্য কবিতা লিখো আরেকটা নাহলে প্রতিফলনের প্রিয় পোস্ট থেকে আমি তোমার কবিতা মুছে দেবো। দেখো তুমি ঠিকঠিক।
লেখক বলেছেন: ঠিক ঠিক সকলি মিছা চিকনমিয়া ভাইয়া!!!!!!!!!!!!!!!!!
চিকনমিয়া বলেছেন:
জ্বে, আফনে ভালানি?
বরুণা বলেছেন:
আমিও ভালা
শফিক আসাদ বলেছেন:
লিখেছি তো দ্যাখো।
লেখক বলেছেন: কই লিখেছো?? চেক করছি ।
রাতের বৃষ্টির শব্দ বলেছেন:
অনেকদিন পর পড়লাম খুব ভাল লাগলো লেখা টা আপু
লেখক বলেছেন: থ্যাংকস।
কেমন আছেন আপু?
পলাশমিঞা বলেছেন:
অনেক দিন পর পথ ভুলে তব উঠানে এলাম, কেমন আছেন জলদেবী?
লেখক বলেছেন: আমিও তো পথ ভুলে চলে চলে আসি পলাশী!
জলদেবীরা কি খারাপ থাকে?
রাতের বৃষ্টির শব্দ বলেছেন:
আমি ভাল ..........কেমন আছেন?
লেখক বলেছেন: আমিও ভালোই আছি মনে হয়।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















