পেরুই যখন তোর বাড়ীটা

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২২

শেয়ারঃ
0 0 0

পেরুই যখন তোর বাড়ীটা
মন ফিরিয়ে, চোখটা মুদে,
যতই দুচোখ বন্ধ রাখি
যায় চলে যায় দৃষ্টি ঠিকি
তোর জানালার কপাট ভেদে।

সেদিন দেখি
বাটিকছাপা তোর জামাটা
বারান্দাতে দড়ির পরে,
ঠিক যেন তুই দাড়িয়ে আছিস
হাতটি নেড়ে ডাকলি যেন
ভুবনভোলা হাসির ঘোরে।

আরেকটা দিন
সূর্য্য ডোবার অনেক পরে
গাঢ় আধার ঢাকছে যখন আকাশটারে
তোর বাড়ীটার জানলা দিয়ে নম্র আলো
পড়ছে এসে মেঘের পরে।
মেঘের দেশে গড়েছে সে স্বপ্নবাসর
স্মৃতির পাতায় খোলা খাতায় মগ্নআসর।


জলছুইছুই দুচোখ ঢাকি অভিমানে,
অঝরধারা বৃষ্টি কোথায় মনই জানে!!

 

সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৬
রথে চেপে এলাম বলেছেন: খুব সুন্দর হয়েছে। রাগ কমেছে আপু??
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: না কমেনি। কমাবোনা।

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: ভাগ!

৩. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩০
কালপুরুষ বলেছেন: অনেকদিন পর তোর কবিতা পড়লাম। ভাল লাগলো। ভাল আছিস আশা করি।

ঈদ মুবারক।
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: ভালো আছি ।

কবিতা লিখিনা আর।

ঝগড়া মুডে না থাকলে আমার তো কবিতা বের হয়না।

হয় ঝগড়া মুড নয় মন খারাপ দুটো ছাড়া কবিতা নাই।

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: হাসো কেনো??

ইফতার খাবেনা?

৫. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
জেরী বলেছেন: ঝগড়াঝাটি কেমন চলে??
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন: খুবি ভালো চলছে ঝগড়াঝাটি। এক্কেবারেই তারাই।

৬. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪১
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ওরে --- পাগলী দেখি খেপা আছে -- ;) মাইরটাইর লাগাইতে হৈলে ডাইকো কিন্তু - :D


আছো কেমন ? ব্লগে দেখা যায় না :(
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৪

লেখক বলেছেন: আরে মাইর লাগাতে কাউকে লাগবেনা । আমি একাই একশো এপুজী। :P

ব্লগে দেখোনা কিন্তু আমি তোমাদেরকে ঠিকি দেখি। :P

৭. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: অনেকদিন পর শোকেসে রাখার মতো কবিতা পড়লাম। এবার দয়া করে বানান গুলা ঠিক করো।
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: পারবোনা বানান ঠিক করতে।

তোমার ইচ্ছা হয় নিজে ঠিকঠাক করে শোকেসে রাখো। হিহিহি

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৮

লেখক বলেছেন: করে দাও করে দাও।

আমি জানিনা কোন গুলা ভুলভাল।

৯. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: পেরুই যখন তোর বাড়ীটা
মন ফিরিয়ে, চোখটা মুদে,
যতই দুচোখ বন্ধ রাখি
যায় চলে যায় দৃষ্টি ঠিকই
তোর জানালার কপাট ভেদে।

সেদিন দেখি
বাটিক-ছাপা তোর জামাটা
বারান্দাতে দড়ির 'পরে,
ঠিক যেন তুই দাঁড়িয়ে আছিস
হাতটি নেড়ে ডাকলি যেন
ভুবনভোলা হাসির ঘোরে।

আরেকটা দিন
সূর্য্য ডোবার অনেক পরে
গাঢ় আঁধার ঢাকছে যখন আকাশটারে
তোর বাড়ীটার জানলা দিয়ে নম্র আলো
পড়ছে এসে মেঘের 'পরে।
মেঘের দেশে গড়েছে সে স্বপ্ন বাসর
স্মৃতির পাতায় খোলা খাতায় মগ্ন আসর।


জল ছুইছুই দুচোখ ঢাকি অভিমানে,
অঝোর ধারা বৃষ্টি কোথায় মনই জানে!!
১০. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: বাড়ী রবীন্দ্রের আমলে চালু ছিল, এখন বাড়ি হয়ে গেছে। সূর্য্য বানানটা ভুল কিনা জানি না, আমার নিজের দেখতে ভালো লাগে।

আলগা কথা বলি, পরীক্ষার খাতায় শুধু যতিচিহ্নতে মার্ক কাটতে কাটতে মাইনাস মার্কিং এ চলে যেত মাস্টারমশাইরা। ছোটবেলায় কবিতা পড়তে গেলে তাই যতিচিহ্নগুলার দিকে এতো খেয়াল রাখতে হতো যে মাঝে মাঝে মনে হতো কবি হারামজাদাকে পেলে চিবিয়ে খেতাম। ভাগ্যিস...আমি কবি হইনি! তারপরেও কাব্যকানা ব্লগার হইয়া কবি বরুণার পরে শব্দগুলোকে 'পরে বানায় দিলাম(ওপরে অর্থধারী পরে)। শিশুপাঠকের গালি সব বরুণা কবিই পাক, আমার কুনো দোষ নাই:P
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন: আরে দূর কবি হারামজাদাকে আমিই কি ভালোবাসতাম নাকি খুব। ওদের কাব্যবানানের জ্বালায় একবার মাস্টার মশাইএর বেতের বাড়ি ভাগ্যে জুটিয়াছিলো।

সেই অবধি সাড়া মানে যে শব্দ মানে আওয়াজ ইহা ভুলিনাই ইহজীবনে।তাই তো নিজে কবি হইয়া বানান টানানের ধার ধারিনাকো। অবশ্য এই সকল কাব্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হইলে আমাকে খুঁজিয়া যে বাবামায়েরা জীবন্ত দাহ করিবেন সেই সন্দেহে তিলমাত্র সন্দেহ নাহি।

যাহা হৌক বানানগুলা পরে শুদ্ধ করিয়া দেবো। এখন আমার মন খারাপ। প্রতিফলনের জন্য মন খারাপ আমার!!!

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: খুশী হতে হবেনা।

১২. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০১
এন এইচ আর বলেছেন: ঈদ বয়ে আনুক সকল আনন্দের জোয়ার এই কামনায়

ঈদ মোবারক
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন: ঈদ মুবারাক!!!

১৩. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৪
প্রতিফলন বলেছেন: খুশী না রে মেয়ে! :|
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: তো কি ???

মন খারাপ???
মন খারাপ ও হতে হবেনা।

ঘুমাও বাবুতোনা। কাল সকালে উঠতে হবেনা?

১৪. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৬
কৌশিক বলেছেন: আরে! এত চমৎকার কবিতা! থ্যাংকস, পোস্টটা মিস করি নাই।
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০২

লেখক বলেছেন: পড়ার জন্যও থ্যাংকস অনেক অনেক!

১৫. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৮
প্রতিফলন বলেছেন: বাজে কয়টা? ল্যাপটপের ব্যাটারী ডাউন :P
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৩

লেখক বলেছেন: ঘুমিয়ে পলো।

১৬. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৬
প্রতিফলন বলেছেন: তোমার পাড়া বেড়ানো নেই কালকে? ডাইনী বুড়ি কি গিফ্ট করলো? আমার গিফ্‌ট কই? :P
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৩

লেখক বলেছেন: থাকবেনা কেনো?
সবই আছে.......সবি আছে আগের মত......শুধু ........





ঘুমাতে গেলাম.......

১৭. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১২
মুক্ত বয়ান বলেছেন: পানিরা সব উইড়া গেছে গরমে!!! /:)

কবিতা ভাল হছৈ!!! :) :)
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৭

লেখক বলেছেন: :)

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১২

লেখক বলেছেন: ঈদ মোবারক।:(

১৯. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৭
'লেনিন' বলেছেন: বাবু তোনার উপর নাগ কমেনি বুঝি? :)

ঈদ মোবারক দু'জনকেই!
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন: না কমেনি।

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০২

লেখক বলেছেন: ঈদ মোবারাক!

২১. ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৪
juddhobaaj বলেছেন: রবি বাবু কে ভুল প্রমাণ করে সহজ কথা কত সহজে বলে ফেললেন!!

ভালো কবিতা।ভালো থাকুন।ফিরে আসুন আরো আরো সহজ কথা নিয়ে।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০১

লেখক বলেছেন: :(

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০০

লেখক বলেছেন: :)

২৩. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৭
ম্যাভেরিক বলেছেন: এবার বাড়ি না পেরিয়ে বাড়িতে ঢুকে যেতে হবে। :)
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০০

লেখক বলেছেন: তাহলেই হয়েছে!
আর রক্ষা নেই!!:P

২৪. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১০
অক্ষর বলেছেন: আরে তুই দেখি এখনো বাইচা আছোসরে!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৯

লেখক বলেছেন: আহারে! কোন দুঃখে মইরা যাবো?

২৫. ১০ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৩
রিয়াজ শাহেদ বলেছেন: কবিতা ভালো; তুমি (তোমরা) কেমন আছো?
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪২

লেখক বলেছেন: আরে রিয়াজ শাহেদ।

কেমন আছো ?

আমরা তেমনি নেই তবে ভালোই আছি।

২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:১৮

লেখক বলেছেন: Click This Link

এটাও পড়েন আপু।

০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৭

লেখক বলেছেন: :)

 

মোট সময় লেগেছে ০.৯৮৬৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দিয়ে গেনু বসন্তেরো এই গানখানি
বরষ ফুরায়ে যাবে , ভুলে যাবে জানি!!
তবুতো ফালগুন রাতে এ গানের বেদনাতে
আঁখি তব ছলোছলো...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই