somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইভটিজিং সামাজিক অপরাধ এবং কবিরা গুনাহ

০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানীং বখাটে ছেলে কর্তৃক মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। ইসলামের দৃষ্টিতে এটি একটি জঘন্য সামাজিক অপরাধ এবং কবিরা গুনাহ। এখনই এসব বখাটের লাগাম টেনে ধরতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সমাজের সবাইকে সম্মিলিতভাবে এ জঘন্য অপরাধ প্রতিরোধের জন্য এগিয়ে আসতে হবে। ইতিমধ্যে একজন শিক্ষক বখাটেদের দ্বারা আক্রান্ত হয়ে অবশেষে মারা গেছেন। এটি খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। শিক্ষকরা হচ্ছেন জাতির বিবেক এবং মানুষ গড়ার কারিগর। একজন সচেতন শিক্ষক এরূপ অন্যায় আচরণ মেনে নিতে পারে না। তাই নাটোরের লোকমানপুর কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মিজানুর রহমানের প্রতিবাদ করেছিলেন; কিন্তু বখাটে যুবকদের হাতে তাকেও জীবন দিতে হলো। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তা’আলা যেন তাদেরকে হেফাজত করেন। চট্টগ্রামে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে হত্যা করা হয়েছে। এসব ঘটনা আমাদেরকে বিচলিত করে তুলেছে। বখাটেদের হাতে আমাদের মেয়েরা কত অসহায়! তা এসব ঘটনা দ্বারা অনুমান করা যায়। এসব লোক শরিয়তের দৃষ্টিতে অমার্জনীয় অপরাধ করেছে। পরকালে এদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি অপেক্ষা করছে। দুনিয়াতেও আমাদের সমাজ রক্ষা করতে হলে এদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। জাহান্নামের শাস্তি খুবই ভয়াবহ।
অপরদিকে আমাদের ছেলে-মেয়েদের ব্যাপারে আমাদেরকে আরো সচেতন হতে হবে। তাদেরকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে এবং নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। কুরআন-সুন্নাহর আদর্শের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। বিশেষ হবে বালিগ-বালিগা ছেলেমেয়েদের পর্দা করার ব্যাপারে তাগিদ দিতে হবে। আল্লাহ তা’আলা এ জন্য বালিগ নারী-পুরুষের জন্য পর্দা করা ফরজ করেছেন। আল্লাহ তা’আলা বলেন, ‘হে নবী! আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মু’মিনদের নারীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু (আহযাব : ৩৩:৫৯)।’
আল্লাহ তা’আলা এসব বিষয়ে সচেতন হওয়ার এবং বখাটেদের প্রতিরোধে সম্মিলিতভাবে আমাদের সবাইকে এগিয়ে আসার তৌফিক দিন। আমিন।
ফরিদপুরের মধুখালীতে এক অসহায় মা প্রতিবাদ করায় জীবন দিলেন। এ সবের কঠোর ব্যবস্থা নেয়া উচিত।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×