somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যথা

০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

* বুক ব্যথা
বুক ব্যথা একটি মারাত্মক সমস্যা। বুকের বাম দিকে ও মাঝখানে ব্যথাসহ বাম হাতে ব্যথা বা অবশ অনুভূত হলে সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের আশঙ্কা করা হয়। ব্যথার সঙ্গে ঘাম কিংবা বমিও হতে পারে। এক্ষেত্রে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। তবে হাসপাতালে নেয়ার আগে তাৎক্ষণিক কিছু ব্যবস্থা গ্রহণ করলে মৃত্যুর আশঙ্কা হ্রাস করা যেতে পারে।
১) রোগীকে দ্রুত আলো-বাতাসযুক্ত ঘরে শুইয়ে দিতে হবে।
২) পেটে গ্যাস মনে হলে অ্যান্টাসিড জাতীয় সিরাপ খাওয়ানো যেতে পারে।
৩) হার্টের রোগী হলে জিহ্বার নিচে অ্যানজাইসড ট্যাবলেট বা নাইট্রোমিন্ট স্প্রে করতে হবে।
৪) যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে।

* কী কী কারণে বুকে ব্যথা হতে পারে
১) হার্টের সমস্যা থাকলে বুকের বাম পাশে ব্যথা হয়।
২) অ্যাজমার কারণে বুকে ব্যথা হতে পারে।
৩) পিত্তথলির সমস্যা থাকলে বুকে ব্যথা হয়।
৪) ক্রনিক ব্রঙ্কাইটিস থেকেও বুকে চাপ লেগে ব্যথা হতে পারে।
৫) বুকের পাঁজরে ফোস্টোকন ড্রাইটিস সমস্যার কারণে ব্যথা হয়ে থাকে।
৬) অতিরিক্ত মানসিক চাপ বা পরিশ্রমের কারণেও বুকে ব্যথা দেখা দিতে পারে।

* পেট ব্যথা
পেট ব্যথায় আমরা প্রায়ই আক্রান্ত হয়ে থাকি। পেটের বিভিন্ন অংশে ব্যথা হতে পারে। পেটের ওপর দিকে, মাঝখানে, তলপেটে কিংবা পেটের একপাশে ব্যথা হতে পারে।

* কী কী কারণে পেট ব্যথা হতে পারে
১) ডায়রিয়া।
২) আমাশয়।
৩) পিত্তথলিতে পাথর।
৪) কিডনিতে পাথর বা টিউমার।
৫) পাকস্থলীতে আলসার বা গ্যাস্ট্রিক।
৬) কোষ্ঠকাঠিন্য।
৭) ইউটেরাসে সিস্ট বা টিউমার।
৮) মূত্রনালিতে ইনফেকশন।
৯) বদহজম।
১০) অ্যাপেন্ডিসাইটিস ও
১১) কোলন বা অন্ত্রে ইনফেকশন।

* পেট ব্যথায় কী করবেন?
১) গ্যাস্ট্রিক বা আলসার মনে হলে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেতে হবে।
২) ক্রনিক গ্যাস্ট্রাইটিস থাকলে নিয়মিত ওমিপ্রাজল, পেন্টোপ্রাজল কিংবা প্রয়োজনে ইসোমিপ্রাজল খাওয়া উচিত।
৩) ডায়রিয়া বা আমাশয়ের কারণে পেট ব্যথা হলে ফ্লাজিল বা নিওফ্লক্সিন জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে।
৪) কোষ্ঠকাঠিন্য সমস্যায় পেট ব্যথা হলে লাক্সোটিভ ওষুধ খাওয়া যেতে পারে।
৫) পেটের কমবেশি যে কোনো ব্যথায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া উচিত।

* মাথা ব্যথা
আমরা সবাই কখনো কখনো মাথা ব্যথায় আক্রান্ত হয়ে পড়ি। কারো একপাশে মাথা ব্যথা, কারো বা মাথাজুড়ে ব্যথা করে আবার কারো মাথার পেছনে ব্যথা করতে পারে।

* কী কী কারণে মাথা ব্যথা হতে পারে?
১) সাধারণ সর্দি-জ্বর।
২) মাইগ্রেন সমস্যা।
৩) টেনশন বা অতিরিক্ত পরিশ্রম।
৪) চোখ, কান বা নাকের সমস্যা।
৫) সাইনোসাইটিস।
৬) ব্রেইন টিউমার।

* মাথা ব্যথায় কী করবেন?
১) সাধারণ মাথা ব্যথা হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলেই সেরে যায়।
২) মাইগ্রেন সমস্যায় আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খেলে উপকার পাওয়া যায়।
৩) মাথা ব্যথা জটিল অবস্থা সৃষ্টি করলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। প্রয়োজনে চিকিৎসক মাথার সিটি স্ক্যানও করাতে পারেন।

* হাঁটু ব্যথা
হাঁটু আমাদের শরীরের একটি গুরুত্ব অস্থিসংযোগ। প্রতিদিন কাজ করতে, উঠতে-বসতে, হাঁটতে-দৌড়াতে হাঁটু অপরিহার্য। তাই হাঁটুতে ব্যথা হলে আমরা খুবই কাহিল হয়ে পড়ি। চলাফেরা করতে হাঁটুতে ব্যথা হলে কষ্টকর একটি সমস্যার সৃষ্টি হয়।

সংগ্রহ
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×