প্রথম আলো তে গত দুই দিনে ময়মনসিংহের রিকশাচালক মো. জয়নাল আবেদিন ও তাঁর মমতাজ হাসপাতালের জন্য ভালোবাসা দেখে আমি অভিভূত, আমার মনে হয় মানুষ হিসাবে আমরা উনার কাছে কিছুই না।
এই বৃদ্ধ মানুষটি আর কতকাল রিক্সা চালিয়ে ঔষধ কিনবেন? আমাদের অনেকেরই এই ধরনের ইচ্ছা থাকে,কিন্তু পর্যাপ্ত সুযোগ এবং উৎসাহের অভাবে কিংবা নানা প্রতিকুল পরিবেশের কারনে তা আর করা হয়ে উঠে না।
এখন, এই মহৎ হৃদয় বৃদ্ধের হাসপাতালে যদি আমরা কিছু সহযোগিতা করি, তাহলে উনাকে হয়ত আর হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে রিক্সা চালাতে হবে না। পাঠকদের অনুরোধ ও পরামর্শে এবং জয়নাল আবেদিনের আগ্রহে প্রথম আলো ট্রাস্ট গতকাল মমতাজ হাসপাতালের জন্য একটি ব্যাংক হিসাব খুলেছে।
প্রথম আলো ট্রাস্ট/মমতাজ হাসপাতাল, হিসাব নম্বর: ২০৭১০০৭৯৫৯, ঢাকা ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
প্রথম আলো কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যাংক হিসাবে জমা হওয়া অর্থ দিয়ে সহায়তাকারীদের ইচ্ছা অনুযায়ী জয়নালের মমতাজ হাসপাতাল ও বিদ্যালয়ের প্রয়োজনীয় এবং পরিকল্পিত উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। পত্রিকার মাধ্যমে এই ব্যাংক হিসাবে জমা হওয়া অর্থের পরিমাণ অনুদান প্রদানকারী ও পাঠকদের জানানো হবে। এই তহবিলের অর্থ ব্যয়ের হিসাবও পত্রিকার মাধ্যমে সবাইকে জানানো হবে।
আসুন, আমরা আমাদের স্বল্প ক্ষমতায় যা যা পারি এই অ্যাকাউন্ট এ জমা করে জয়নাল আবেদিনের স্বপ্ন আরও রঙ্গিন করি।
রিক্সাচালক জয়নাল ও তার মমতাজ মেমোরিয়াল হসপিটাল, সাহায্য পাঠাতে চান?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।