আপনার মোবাইলে যদি জাভা সাপোর্ট থাকে, তাহলে প্রথমে অপেরা মিনির সর্বশেষ ভার্সন ডাউনলোড করে নিন। মোবাইল থেকে ডাউনলোড করতে যান http://mini.opera.com এ। আর যদি পিসি থেকে ডাউনলোড করেন তাহলে http://operamini.com এ যান। ডাউনলোড করে নিন অপেরামিনির সর্বশেষ ভার্সন ৪.২। তারপর আপনার মোবাইলে ইন্সটল করে নিন।
ইন্সটল হয়ে গেলে অপেরা মিনি ওপেন করে এর আড্রেস বার’এ লিখুন about:config অথবা opera:config । তাহলে এখন কিছু অপশন আসবে। এর ৩ নম্বর যে অপশন আসবে (use bitmap fonts for complex scripts) এখানে yes করে দিন। ব্যস এবার দেখুন, মোবাইলে বাংলা সাইট গুলো আসে কি না।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


