আমার প্রিয় পোস্ট
- আপনার ওয়েবসাইটটিকে পরিচিত করুন (Search Engine Optimization) - মাহমুদ সিএসই
- উইন্ডোজ এক্সপির কাস্টমাইজ সিডি তৈরী করুন - মাহমুদ সিএসই
- আমার প্রিয় কিছু মোবাইল সফটওয়্যার - মাহমুদ সিএসই
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ১) - মাহমুদ সিএসই
- CCNA সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা - মাহমুদ সিএসই
- জাফর স্যারের ফাইবার অপটিকস ল্যাব - মাহমুদ সিএসই
- ফটোশপ দিয়ে চমৎকার টেক্সট ইফেক্ট তৈরী করুন - মাহমুদ সিএসই
- সহজে ইন্সটল করুন উবুন্টু ৯.০৪ জান্টি জ্যাকালোপ - মাহমুদ সিএসই
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- কিভাবে মোবাইলের ভাইরাস রিমোভ করবেন? - সিটিজি৪বিডি
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- সামহয়ারইন ডিকশনারী Version 3.0 - the bible of somewhereinblog.net - নোবেলজয়ী
- কিছু Technological প্রতিষ্ঠানের নামকরনের ইতিহাস ও উৎপত্তি (১ম পর্ব) - নাফিস ইফতেখার
- মোবাইলে স্কাইপ ইনস্টল করবেন কি ভাবে? - সীমন্ত ইসলাম
- উইন্ডোজ রি ইনষ্টল করার পর উবুন্তুতে বুট করতে না পারার সমস্যায় পড়লে... - নাজিরুল হক
- কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন - এস. এম. মেহেদী আকরাম
উইন্ডোজ এক্সপির কাস্টমাইজ সিডি তৈরী করুন
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৮
উইন্ডোজ ড্রাইভ ফরমেট করে নতুন করে উইন্ডোজ এক্সপি সেটআপ করা অনেক ঝামেলার কাজ। কারন উইন্ডোজ এক্সপি ইনষ্টল করতে গেলে অনেক ধরনের তথ্য দিতে হয়। এর মধ্যে সিরিয়াল নম্বর, এ্যাডমিনিষ্ট্রেটরে পাসওয়ার্ড, কম্পিউটারের নাম ইত্যাদি। যা অনেক সময় বিরক্তিকর এবং সময় সাপেক্ষ হয়। এছাড়া ইন্সটলের পর মাদারবোর্ড, ল্যানকার্ড, সাউন্ডকার্ড ইত্যাদির ড্রাইভার ইন্সটল করতে হয়। আমি অনেকদিন থেকে এই সমস্যা থেকে মুক্তি পাবার উপায় খুজছিলাম। একটি ভাল উপায় পেয়েছি তা হচ্ছে উইন্ডোজের কাষ্টমাইজ সিডি তৈরী করে রাখা। আপনি যদি উইন্ডোজ এক্সপির একটি কাষ্টমাইজ সিডি তৈরী করে রাখেন তাহলে প্রতিবার ইনষ্টল করার সময় এসব তথ্য দিতে হবে না, আবার ড্রাইভারগুলোও অটোমেটিক পেয়ে যাবে। চাইলে আপনি আপনার পছন্দের কোন থিমও ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনার দরকারী কিছু সফটওয়্যার যা সবসময় আপনি ইন্সটল করে থাকেন যেমন : মিডিয়া প্লেয়ার, ফ্লাশ প্লেয়ার, ডিরেক্স এক্স, ফক্সি রিডার, উইন্ডোজ অফিস ইত্যাদিও চাইলে উইন্ডোজ এক্সপি ইন্সটলের সাথেই যুক্ত করা সম্ভব। আমি এসব নিয়ে এখানে ধাপে ধাপে আলোচনা করব।
যা যা লাগবে :
১। nLite সফটওয়্যার।
২। মাইক্রোসফটের ডট নেট ২.০।
৩। উইন্ডোজ এক্সপি সিডি।
nLite সফটওয়্যার দিয়ে আপনি উইন্ডোজ এক্সপির কাস্টমাইজ সিডি তৈরী করতে পারবেন। ২.৫৪ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.nliteos.com থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। এজন্য আপনার কম্পিউটারে মাইক্রোসফটের ডট নেট ২.০ সংস্করণ ইনষ্টল থাকতে হবে।
# প্রথমে nLite সফটওয়্যারটি চালু করুন এবং ইংরেজী ভাষা নির্বাচিত রেখে Next বাটনে ক্লিক করুন।
# Location the Windows installation উইন্ডো থেকে Browse বাটনে ক্লিক করে আপনার কম্পিউটারে থাকা উইন্ডোজের লোকেশন (সরাসরি সিডি থেকে হবে না) দেখিয়ে দিন তাহলে উইন্ডোজের সকল তথ্য চলে আসবে।
# এবার Next বাটনে ক্লিক করে আবার Next বাটনে ক্লিক করুন। Task Selection এ All বাটনে ক্লিক করে Next করুন।
# Service Pack উইন্ডোতে আপনি চাইলে এক্সপির সার্ভিস প্যাক ৩ যুক্ত করতে পারেন Select বাটনে ক্লিক করে। উইন্ডোজ এক্সপির সার্ভিস প্যাকটি দেখিয়ে দিলেই এটি ইন্ট্রিগেট হয়ে যাবে।
# এরপরে Next করে Hotfixes, Add-ons and Update Packs
উইন্ডোতে নতুন Update Packs বা Add-ons যুক্ত করতে পারবেন।
কোথায় পাবো Hotfixes, Add-ons বা Update Packs??
১। RyanVM Post SP3 Update Pack.
২। www.winaddons.com
৩। Windows Updates Downloader
৪। TheHotfixShare
৫। MSFN
৬। SoftwarePatch
# Windows Media Player 11 যুক্ত করার জন্য WMP11 Integrator এবং WMP11 installer ডাউনলোড করুন। এরপর WMP11 Integrator এর সাহায্যে উইন্ডোজ এক্সপির সাথে Windows Media Player 11 যুক্ত করুন।
# Internet Explorer 7.0 যুক্ত করার জন্য IE7 ডাউনলোড করে nLite এর সাহায্যে .exe ফাইলটি যুক্ত করুন।
# এরপরে Next করে Drivers উইন্ডো থেকে প্রয়োজনীয় ড্রাইভার (প্রিন্টার, ল্যান, গ্রাফিক্স, সাউন্ডকার্ড ইত্যাদি) Insert করতে পারেন। আপনার যদি মাদারবোর্ডের সিডি বা অন্য যেকোন ড্রাইভার সিডি থাকে তবে শুধু সিডিটি দেখিয়ে দিলেই অটোমেটিকভাবে সব ড্রাইভার নিয়ে নেবে। অথবা http://driverpacks.net/ সাইট থেকে আপনি ড্রাইভার ডাউনলোড করে নিতে পারেন। ইন্টেলের ড্রাইভার ডাউনলোড সাইট হচ্ছে http://downloadcenter.intel.com
# এবার Next করে করে Components উইন্ডো থেকে প্রয়োজনীয় কম্পোনেন্টগুলো নির্বাচন করুন এবং Next করুন। লাল চিহ্নিত Components গুলো গুরুত্বপূর্ন তাই এগুলো Disable না করাই ভাল।
# এরপরে Unattended উইন্ডোর General ট্যাবে গিয়ে Product Key দিন। এটি উইন্ডোজ এক্সপির সিরিয়াল নম্বর।
# এবার User ট্যাবে গিয়ে User Create করুন। এখানে আপনি আপনার নাম, একাউন্টের নাম, পার্সওয়ার্ড ইত্যাদি তথ্য দিয়ে দিতে পারবেন।
# Owner and Network ID ট্যাবে আপনি আপনার Computer Name এবং Workgroup দিয়ে দিতে পারবেন, যা পরবর্তীতে LAN Networking করার সময় আপনার কাজে আসবে।
# Regional ট্যাবে গিয়ে আপনি আপনার Location, Localization, Timezone, Language group ইত্যাদি তথ্য দিয়ে দিতে পারবেন, যা পরবর্তীতে ইন্সটলের সময় আপনাকে আর দিতে হবে না।
# এখন Next করে Options উইন্ডোর General ট্যাব থেকে প্রয়োজনবোধে বিভিন্ন অপশনস পরিবর্তন করতে পারেন।
# Options উইন্ডোর Patches ট্যাব থেকে Maximum unfinished simultaneous connections সেট করুন ১০০ থেকে ১০০০ এর মধ্যে। USP Port Polling Frequency এ প্রয়োজনমত USP Polling Frequency সেট করুন। Unsighned Themes Support আপনাকে 3rd Party Themes ব্যবহার করতে দেবে সেক্ষেত্রে এটি Enable রাখুন। Windows File Protection এটি আদতে সুবিধাজনক মনে হলেও এটি Disable রাখাই আমার মনে হয়েছে ভাল, কারন প্রয়োজনে অনেকসময় Windows File চেঞ্জ করার দরকার হতে পারে।
# এবার Next করে Tweaks উইন্ডো থেকে প্রয়োজনীয় টোয়ীক এবং সার্ভিস নির্বাচন করুন। এগুলো হচ্ছে উইন্ডোজের বেসিক সেটিং যেমন : ডেক্সটপে মাই কম্পিউটার আইকন থাকবে কিনা, উইন্ডোতে সাইড ম্যানুতে কি কি অপসন থাকবে, কন্ট্রোল প্যানেল কিভাবে সাজানো থাকবে ইত্যাদি।
# এর পরে Next বাটনে ক্লিক করলে Do you want to start the process? আসবে। Yes দিয়ে দিন, তাহলেই Process শুরু হবে।
# প্রসেস শেষ হলে Next করলে Bootable ISO উইন্ডো আসবে। এখান থেকে আপনি সরাসরি সিডিতে রাইট করতে পারবেন বা বুটেবল ইমেজ তৈরী করতে পারবেন পরবর্তিতে রাইট করার জন্য। বুটেবল ইমেজ তৈরী করতে Mode এ Create Image নির্বাচন করে Label লিখে Make ISO বাটনে ক্লিক করুন।
# এবার নির্দিষ্ট লোকেশন দেখিয়ে Save করুন।
ব্যাস এরপরে উক্ত ইমেজ সিডিতে রাইট করলেই হয়ে গেলো আপনার কাস্টমাইজ উইন্ডোজ এক্সপি।
এরপর থেকে আরো সহজে কাস্টমাইজ এক্সপি ইনষ্টল করতে পারবেন। আর উইন্ডোজ ভিসতাকে কাস্টমাইজ করতে আপনাকে ভিলাইট (www.vlite.net ) ব্যবহার করতে হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৯ রাত ৮:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সচেতন বলেছেন:
এখন একটু দেখলাম। পরে চেষ্টা করে দেখবো।
প্রিয়তে নিলাম । কাজ করার আগে বলতে পারছি না
ট্রাই করে জানাবো ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
শোকেইসে নিলাম। যদিও আমি পার্সোনালি উইন্ডোজরে দেখতারিনা জিনিসটা পাইরেসি সাপোর্ট করে।
লেখক বলেছেন: আপনাকে আমার দুইটা পোষ্ট উৎসর্গ করলাম :
১। উবুন্টু ৮.১০ ইন্টারপিড আইবেক্স ইনস্টলেশন পদ্ধতি - ধাপে ধাপে
২। উবুন্টু লিনাক্স ইনস্টলেশন পরবর্তি গাইড
লেখক বলেছেন: ধন্যবাদ।
টোকাই খান বলেছেন:
ভাল পোষ্ট।
জয় সরকার বলেছেন:
দরকারি পোষ্ট।
শরীফ উদ্দীন বলেছেন:
অনেকের কাজে লাগবে। আমি কস্টমাইজ করে আমার বন্ধুদের মধ্যে ফ্রি বিতরন করব নে। মাইক্রোসফট আবার মাইন্ড করবে নাতো। আর মাইন্ডকরলে আমার কিইবা করার আছে ওগোরে আমার মত উবুন্টু ড্রাইভ করতে মোটিভেট করতে হইবো।
লেখক বলেছেন: আমি অলরেডি আমার কাস্টমাইজ সিডির কিছু টেস্টিং ভার্সন ফ্রি বিতরন করেছি। ওরা তো খুব খুশি কিন্তু আমি তো জানি ওগুলো আমার পছন্দমত হয়নি বলে বাতিল সিডি....হা..হা....
মাইক্রোসফটের মাইন্ড করার কোন কারন নাই। যথেষ্ট ব্যবসা করেছে এই উইন্ডোজ এক্সপি দিয়ে। আর এখন তো নতুন উইন্ডোজ সেভেন নিয়া ব্যাস্ত। মাইন্ড করার সময় কই তাদের...!!
ম্দু বলেছেন:
আমার নিজের কাস্টমাইজ করা একটি সিডি আছে ল্যাপটপের জন্য।আপনার পোষ্ট পড়ে ভাল লাগল।প্রিয়তে নিলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মহসিন০৮ বলেছেন:
আপনাকে ধন্যবাদ টিউটোরিয়ালটির জন্য।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
সপ্নীল বলেছেন:
হুমম..দরকারী পোস্ট, আপনাকেতো দেখি ++ না দিয়েই পারি না...
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।
টিনটিন` বলেছেন:
# এরপরে Next করে Hotfixes, Add-ons and Update Packs উইন্ডোতে নতুন Update Packs বা Add-ons যুক্ত করতে পারবেন।
এইটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন?
আর এসপি৩ করতে হলে কি শুধু ঐ বাটনে প্রেস করলেই হবে?
সিরিয়াল নং কি এক্সপি-এসপি২ নাকি এসপি৩- এর দেওয়া লগবে? নাকি ইচ্ছমতো একটা দিলেই হবে?
লেখক বলেছেন: এক্সপিকে জেনুইন করা, থিম যোগ করা, ক্যালকুলেটরের ফাংশন বাড়ানো, নোটপ্যাড ++ ইত্যাদি এক্সপির ছোট ছোট পরিবর্তন করার টুলস হচ্ছে Hotfixes। Add-ons হচ্ছে বিভিন্ন সফটওয়্যার যুক্ত করা যা এক্সপি ইন্সটলের সাথে সাথেই অটোমেটিক ইন্সটল হয়ে যাবে আর Update Packs মানে এক্সপি রিলিজের পর যেসব বাগ পাওয়া গেছে সেগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আপডেট প্যাকেজ।
Service Pack 3 যোগ করার জন্য প্রথমে আমার দেয়া ডাউনলোড লিংক থেকে Service Pack টি ডাউনলোড করে নিতে হবে। এরপর সিলেক্ট বাটনে প্রেস করে ডাউনলোড করা ফাইলটি দেখিয়ে দিতে হবে।
সিরিয়াল নম্বর Service Pack এর উপর নির্ভর করে না। আপনি যে এক্সপির সিডিটি ব্যবহার করেছেন, সেটার গায়ে যে সিরিয়াল দেয়া আছে সেটাই বসাবেন। এতে করে ভবিষ্যতে কখনও এক্সপি ইন্সটলের সময় সিরিয়াল নম্বর বসাতে হবে না।
টিনটিন` বলেছেন:
করলাম, তবে কিছু খুত থেকেই গেল।যেমন: আই.ই সেটআপ হয়নি। WMP11 Integrator দিয়ে WMP11 installer .........এক্সপির সথে যোগ করতে পারিনি।
এছাড়া আমার আগের মন্তব্যের প্রশ্নগুলোতো আছেই।
জানালে উপকৃত হবো।
ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনি Add-ons হিসেবে সরাসরি কোন সফটওয়্যারের ইন্সটলেশন প্যাকেজ ব্যবহার করতে পারবেন না। Add-ons হিসেবে যেকোন সফটওয়্যার ব্যবহার করার জন্য হয় আপনাকে এটি ডিকোড করে নিতে হবে অথবা আমি যে ওয়েবসাইটগুলো দিয়েছি সেগুলো একটু খোজাখুজি করুন, আশাকরি কাংক্ষিত সফটওয়্যার Add-ons পেয়ে যাবেন।
মামুনুর রহমান খাঁন বলেছেন:
অফিস এবং অন্যান্য সফটওয়ার কিভাবে এড করব যা একসাথে ইন্সটল হবে? আগে একবার ট্রাই করেছিলাম, কিন্তু ড্রাইভার এড করতে পারিনাই, পরে আর ট্রাই করা হয় নাই।
লেখক বলেছেন: ড্রাইভার এড করার জন্য Drivers উইন্ডোতে আপনার পিসির জন্য প্রয়োজনীয় সব ড্রাইভার Insert করতে পারবেন। আপনার যদি মাদারবোর্ডের সিডি বা অন্য যেকোন ড্রাইভার সিডি থাকে তবে শুধু Insert এ ক্লিক করে সিডিটি দেখিয়ে দিলেই অটোমেটিকভাবে সব ড্রাইভার নিয়ে নেবে। এছাড়া যদি ড্রাইভার না থাকে, সেক্ষেত্রে http://driverpacks.net/ সাইট থেকে আপনি ড্রাইভার ডাউনলোড করে নিতে পারেন। ইন্টেলের ড্রাইভার ডাউনলোড সাইট হচ্ছে http://downloadcenter.intel.com
আপনি ওপেন অফিস ৩.০ যোগ করে নিতে পারেন এ্যাডঅনস্ হিসেবে। ডাউনলোড লিংক : http://www.winaddons.com/openoffice-301/
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
বিট বলেছেন:
শোকেসে রাখলাম। পরে ট্রাই করব। আমি কাষ্টমাইজ করা উইন্ডোজ ব্যবহার করতাছি তয় হেইডা ট্রু ইমেজ। এইডা ব্যবহার কইরা কইতারমু কিমুন।
েআসাদুল ইসলাম বলেছেন:
আমি আরো অন্যান্য সফটওয়্যার যোগ করতে চাই তাহলে কি হবে যেমন অফিস, মিডিয়া প্লেয়ার, উইনএ্যাম্প, ফটোশপ, ইলাট্রাটর। জানাবেন প্লিজ. মেইল কইরেনলেখক বলেছেন: খুব বেশি সফটওয়্যার যোগ করতে পারবেন না, কারন আপনার ডিভিডি স্পেস সীমিত। এছাড়া পাইরেটেড সফটওয়্যারগুলো আপনি নিজে নিজে ক্রাক করে এডঅনস্ তৈরী করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে নেটে খুজে দেখতে হবে যে ওই সফটওয়্যারের এডঅনস্ তৈরী করা আছে কিনা। যদি সেখানে পান, তাহলে ডাউনলোড করে সরাসরি সেটি ব্যবহার করতে পারবেন। আমি এডঅনস্ ডাউনলোড করার জন্য কিছু ওয়েবসাইটের ঠিকানা দিয়েছি, ওগুলোতে খুজে দেখতে পারেন।
নিশম বলেছেন:
ভাইয়া , উইন্ডোজ ৭ এর কাস্টোমাইজ নিয়ে লিখবেন না ????? লিখলে আওয়াজ দিবেন, ওইটাই এখন দরকার !!!!!
লেখক বলেছেন: আমি ভাই এখনও উইন্ডোজ এক্সপি তেই আটকে আছি। বেশ কিছুদিন উইন্ডোজ ৭ ব্যাবহার করার পর আবার এক্সপিতে ফেরত এসেছি। পাশাপাশি উবুন্টু ব্যবহার করি, তাই উইন্ডোজ আপগ্রেডের প্রয়োজন অনুভব করি না।
উইন্ডোজ ৭ কাস্টোমাইজের জন্য আপনি ভিলাইট (যেটা ভিস্তার জন্য) ব্যবহার করতে পারেন। এটি সম্পূর্ন সেভেন সাপোর্টেড না হলেও কাজ চালানোর মত কাস্টমাইজ করা যায়।
জবরুল আলম সুমন বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয়তে নিলাম সাথে +++++ কাষ্টমাইজ সিডিতে মাই কম্পিউটারের প্রপার্টিজে আমার ছবি যুক্ত করবো কিভাবে ? আমার এক বন্ধু আমাকে তার কাষ্টমাইজ সিডি দিয়েছিলো সেটাতে তার ছবি যুক্ত ছিলো।
লেখক বলেছেন:
জানা নেই। তা উইন্ডোজ কি আপনার ঐ বন্ধুটি বানিয়েছে যে তার ছবি প্রপার্টিজে যুক্ত করতে হবে..!!! ![]()
বাতিল প্রতিভা বলেছেন:
priote
হাফিজ খাঁন বলেছেন:
+ এবং প্রিয়তে।---------------------------------------------------------------------------------
মাই কম্পিউটারের প্রপার্টিজে ছবি যুক্ত করতে হলে
আপনার একটি ছবি Oemlogo.bmp ফরম্যাটে sy;stemroot%\system32\ এই ফোল্ডারে সেভ করতে হবে। এরপর নোটপ্যাডে নিচের মতো লিখতে হবে:
[general]
Manufacturer=
Model=
Version=
[Support Information]
Line1=
Line2=
Line3=
Line4=
Line5=
Line6=
এবার এই ফাইলটিকে Oeminfo.ini ফরম্যাটে sy;stemroot%\system32\ এই ফোল্ডারে সেভ করুন।
sy;stemroot%\system32\ = C:\WINDOWS\system32\
@ জবরুল আলম সুমন
তাসমান বলেছেন:
আপনার পোষ্টের জন্য শোকেসে নেইনি।নিয়েছি কমেন্ট ও আপনার লিনাক্স নিয়ে দুটি লিংকের জন্য।এই বিষয়টি আগেই আমার জানা ছিলো।
লেখক বলেছেন: যে কারনেই নিয়ে থাকুন না কেন, আপনার কাজে লাগলেই হলো।
জবরুল আলম সুমন বলেছেন:
আপনার পরামর্শ অনুযায়ী করেছি, কিন্তু প্রোপার্টিজে কোন ছবি প্রদর্শন করেনি।@ হাফিজ খাঁন
রূম্মান বলেছেন:
আপনার ফোন এবং মেইল আড্রেসটা দেন। আপনার সাথে কথা বলতে হবে...... প্লিজআমার টা ০১৭১৭৪৫১৫৭৯, ০১৬১৭৪৫১৫৭৯
রূম্মান বলেছেন:
আপনার ফোন এবং মেইল আড্রেসটা দেন। আপনার সাথে কথা বলতে হবে...... প্লিজআমার টা ০১৭১৭৪৫১৫৭৯, ০১৬১৭৪৫১৫৭৯
নিশাচর০০ বলেছেন:
ভাই আমার কাছে যদি windows xp sp3(যেই সিডি থেকে আমি সেটাপ দেই) থাকে তাহলেও কি আমার এক্সপির সার্ভিস প্যাক ৩ ডাউনলোড করতে হবে ????নাকি সরাসরি ওই সিডির কপি করা লোকেশন দেখাই দিব ?? আমি Windows Media Player 11& Internet Explorer 7.0 এএর বদলে মজিলা,kmp, vlc , foxit .... এইসব সফট এ্যাড করতে চাই , তখন কি আমাকে add download করে তারপর .exe ফাইলটি যুক্ত করতে হবে ??? নাকি .exe ফাইলটি সরাসরি যুক্ত করতে হবে ????
লেখক বলেছেন: Windows XP SP3 করা থাকলে আর সার্ভিস প্যাক যুক্ত করার প্রয়োজন নেই। সরাসরি সিডি কপি লোকেশন দেখালেই হবে।
কোন সফটওয়্যারেরই সরাসরি .exe ফাইল যুক্ত করা যাবে না। Add-ons হিসেবে সফটওয়্যারগুলোকে যুক্ত করতে হবে। আমি পোষ্টে কিছু ওয়েবসাইটের এড্রেস দিয়েছি। ওই সাইটগুলোতে খুজলে আপনি প্রায় সব সফটওয়্যারেরই লেটেস্ট Add-ons পাবেন। সেগুলো ডাউনলোড করে যুক্ত করে নিতে হবে।
নিশাচর০০ বলেছেন:
ধন্যবাদ আপনাকে ....
বুবলা বলেছেন:
কাজের জিনিস দিয়েছেন ধন্যবাদ
সাহেদ হাসান বলেছেন:
software কিভাবে সিডি এর শাতে যোগ করব তা যদি এক্তু দয়া করে হেল্পাইতেন খুব খুশু হইতাম
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















