আমার প্রিয় পোস্ট
- আপনার ওয়েবসাইটটিকে পরিচিত করুন (Search Engine Optimization) - মাহমুদ সিএসই
- উইন্ডোজ এক্সপির কাস্টমাইজ সিডি তৈরী করুন - মাহমুদ সিএসই
- আমার প্রিয় কিছু মোবাইল সফটওয়্যার - মাহমুদ সিএসই
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ১) - মাহমুদ সিএসই
- CCNA সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা - মাহমুদ সিএসই
- জাফর স্যারের ফাইবার অপটিকস ল্যাব - মাহমুদ সিএসই
- ফটোশপ দিয়ে চমৎকার টেক্সট ইফেক্ট তৈরী করুন - মাহমুদ সিএসই
- সহজে ইন্সটল করুন উবুন্টু ৯.০৪ জান্টি জ্যাকালোপ - মাহমুদ সিএসই
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- কিভাবে মোবাইলের ভাইরাস রিমোভ করবেন? - সিটিজি৪বিডি
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- সামহয়ারইন ডিকশনারী Version 3.0 - the bible of somewhereinblog.net - নোবেলজয়ী
- কিছু Technological প্রতিষ্ঠানের নামকরনের ইতিহাস ও উৎপত্তি (১ম পর্ব) - নাফিস ইফতেখার
- মোবাইলে স্কাইপ ইনস্টল করবেন কি ভাবে? - সীমন্ত ইসলাম
- উইন্ডোজ রি ইনষ্টল করার পর উবুন্তুতে বুট করতে না পারার সমস্যায় পড়লে... - নাজিরুল হক
- কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন - এস. এম. মেহেদী আকরাম
ফটোশপ দিয়ে চমৎকার টেক্সট ইফেক্ট তৈরী করুন
১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২৩
অবসর সময়ে ফটোশপ, ফ্ল্যাশ, থ্রিডি স্টুডিও ম্যাক্স নিয়ে এক্সপেরিমেন্ট চালানো আমার এক ধরনের শখ। ফটোশপ দিয়ে এত সহজে চমৎকার সব ইফেক্ট তৈরী করা যায়, যা তৈরী করার পর নিজের কাছেই অবাক লাগে। আজকে সেরকম একটি সহজ অথচ জমজমাট টেক্সট ইফেক্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো।
প্রজেক্টটির নাম দিলাম Ice Cool Effect। বিভিন্ন এ্যাডে বরফ শীতল বোঝাতে এক ধরনের টেক্সট ইফেক্ট ব্যবহার করে, যেখানে ডিউ থাকে, সাথে থাকে ট্রান্সপারেন্ট একটা ভাব মনে হয় যেন বরফ দিয়েই লেখাটা লেখা হয়েছে। আসুন সেরকম একটি এফেক্ট তৈরী করার চেষ্টা করি।
প্রথমে File > New এ গিয়ে একটি ক্যানভাস তৈরী করুন। আমার ল্যাপটপের রেজুলেশন 1366*768 পিক্সেল হওয়ায় আমি এই আকারের ক্যানভাস তৈরী করেছি। আপনারা আপনাদের ডেক্সটপের রেজুলেশন অনুযায়ী ক্যানভাস তৈরী করে নিন, যাতে এটি আপনার ডেক্সটপ ওয়াল পেপার হিসেবে মানিয়ে যায়।
এখন আমাদের ছবিটির জন্য একটি ব্যাকগ্রাউন্ড তৈরী করতে হবে। এজন্য আমি Mayang ওয়েব সাইটটি থেকে একটি টেক্সচার নিয়েছি। আপনারা এই ওয়েবসাইটে হাজার হাজার টেক্সচার পাবেন যা বিভিন্ন সময়ে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ভীষন কাজে দেয়।
টেক্সচারটিকে একটি লেয়ারে নিয়ে নিন, লেয়ারের নাম দিন Texture। এখানে লক্ষ্য করলে দেখবেন টেক্সচারটিতে ঠিক বরফের ইফেক্ট না এসে কেমন যেন মেটাল ইফেক্ট দিচ্ছে। তাই টেক্সচার লেয়ারটির ব্লেন্ডিং মোড Soft Light করে দিন।
এরপর এই লেয়ারটির নিচে আর একটি নতুন লেয়ার নিয়ে তাতে কালার কোড #002D59 এবং #3CC1FA দিয়ে একটি রেডিয়াল গ্রেডিয়েন্ট তৈরী করুন। গ্রেডিয়েন্ট লেয়ারটি নিচ থেকে লাইটিং করে বরফের মত নীল ব্যাকগ্রাউন্ড তৈরী করবে। ব্যাস, ব্যাকগ্রাউন্ড তৈরী।
এবার টেক্সট টুল দিয়ে আপনার পছন্দসই একটি ফন্ট বেছে নিয়ে কিছু টাইপ করুন। টেক্সট সাইজ বাড়িয়ে কমিয়ে ক্যানভাস সাইজ অনুযায়ী করে নিন। এই লেখাগুলো অটোমেটিক ভিন্ন একটি টেক্সট লেয়ারে লেখা হবে। এই টেক্সট লেয়ারটিতে রাইট মাউস বাটন ক্লিক করে Blending Options এ যান। এখানে গিয়ে নিচের ছবিগুলোর মত করে হুবহু অপশনগুলো চেঞ্জ করুন।
১। Drop Shadow
২। Inner Shadow
৩। Inner Glow
৪। Bevel & Emboss
৫। Satin
৬।Stroke
৭। Blending Options
ব্যাস, কাজ শেষ। এপর্যন্ত এসে আপনার ফাইনাল টেক্সট ইফেক্টটি হবে নিচের ছবিটির মত।
আপনাদের সুবিধার্থে মূল সোর্স ফাইল (.psd) টি আপলোড করে দিলাম। ডাউনলোড লিংক : সোর্স ফাইল ।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নির্জন রহমান বলেছেন:
গুড পোষ্ট, ট্রাই করে দেখতে হবে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
মিআমি বলেছেন:
আমি এটা বাচচা দের জন্য রেখেদিলাম
লেখক বলেছেন: ঠিক আছে.... ![]()
ফালতু মিয়া বলেছেন:
ফেভারিট করে রাখলাম, কাজে লাগবে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সারওয়ার ইবনে কায়সার বলেছেন:
আপনি শাহজালালে পড়েন??যদি সুরমার আশেপাশে থাকেন তাইলে আমারে একটু মেইল করেন
লিনাক্সের ব্যপারে হেল্প লাগবে......
লেখক বলেছেন: আমার ইমেইল : mahmud.sustএটgmail.com
লিনাক্স বিষয়ক সমস্যাটি বিস্তারিত লিখে মেইল করুন। হেল্প করার চেষ্টা করব।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ... চেষ্টা করুন, সফল হলে জানাতে ভুলবেন না.... ![]()
শফিকুল ইসলাম সাজিদ বলেছেন:
খুবই ভালো লাগল। চালিয়ে যান ভাই।
লেখক বলেছেন: ধন্যবাদ। নতুন লেখা দেয়ার মত সময় পাচ্ছি না, সময় পেলে আরও লেখা দেয়ার ইচ্ছা রাখছি।
লেখক বলেছেন: ভাই... এত হাসির কি হইল?
জনাব বলুন খান বলেছেন:
আমার কাছে খুব একটা উপকারী কিছু বলে মনে হয়নি। আরেকটু জটীল ধরণের উদাহরণ দেখালে ভালো লাগত।
লেখক বলেছেন: এই টিউটোরিয়াল দিয়ে আমি সহজে ফটোশপ টেক্সট ইফেক্ট তৈরী দেখিয়েছি। জটিল কিছু দেখানোর কোন ইচ্ছা এখানে ছিল না।
আপনার জন্য উপকারী এমন নির্দিষ্ট কোন বিষয় জানিয়ে যদি লিখতে অনুরোধ করেন, তাহলে সেটি নিয়ে লেখার চেষ্টা করবো।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
সিটিজি৪বিডি বলেছেন:
অনেক কিছু শিখতে পারলাম..................
লেখক বলেছেন: ![]()
জিগাবেলা বলেছেন:
প্রিয়তে +++
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: যথেষ্ট ভালো হইছে.... তবে Opacity একটু বেশিই কমিয়ে দিয়েছেন তাই হালকা লাগছে লেখাটা। আর Font হিসেবে একটু হৃষ্টপুষ্ট/মোটা ধরনের Font চয়েস করবেন তাহলে এফেক্টটা ভালো বোঝা যাবে।
পলাশ আহমদ বলেছেন:
ভীষণ ভার লাগল। ক্রিয়েটিভিটিব ওয়ার্ক। ধন্যবাদ আপনায়।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
জোৎস্নাআলো বলেছেন:
+++++++
ইষ্টিকুটুম বলেছেন:
পোস্ট প্রিয়তে নিচ্ছি। ৩৫তম ভালো লাগা ক্লিকাইলাম। এখুনি ট্রাই করে দেখি পারি কিনা!
লেখক বলেছেন: পোষ্টের নিচের দিকে সোর্স ফাইলটির ডাউনলোড লিংক দেয়া আছে। ওটা নামিয়ে একবার দেখে নিন। আশাকরি সহজ হয়ে যাবে। ধন্যবাদ।
লেখক বলেছেন:
)
অগ্নি দগ্ধ বলেছেন:
পরে সময় করে একটা ট্রায়াল দিয়া দেখুম নে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















