somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আউলা মাথার বাউলা কথন :) পড়লে কোন নেকি নাই :)

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ )শব্দের যদি হত্যা করার ক্ষমতা থাকত তাহলে বাংলাদেশে প্রতিদিনই কয়েক লাখ মানুষ মারা যেত ।
২ ) সিংহ শুধুমাত্র সিংহ , বিড়াল শুধু বিড়াল । সিংহ চাইলেও বিড়াল হওয়া
সম্ভব না । তেমনি বিড়াল ও যা আছে তাই থাকবে । এই পৃথিবীর সব প্রাণি
যা আছে তাই থাকবে । কিন্তু মানুষ বাঘ , সিংহ , কুকুর , বিড়াল , শুঁকর । ছুঁচো সব হতে পারে , সব । তাই মানুষ সবার সেরা জীব ।
৩ ) কলম থাকলেই লিখতে হবে এমন নয় । কলম যখন লিখতে চায় তখনই লিখা উচিত ।
৪ ) ডুবন্ত মানুষকে একদম ডুবিয়ে ফেলাই মানুষের কাজ ।
৫ ) প্রতিভা সব কিছু অগ্রাহ্য করতে চায় ।
৬ ) অনেকে বলে নারীকে বুঝা কঠিন । অথচ নারী কেন মানুষ চেনাই সাগর সেচার মত কাজ । তাই এখন মানুষ চেনা ছেড়ে দিয়েছি ।
৭ ) প্রকৃতির চেয়ে মানুষই আমাকে বেশি টানে । প্রকৃতির সৌন্দর্য বোধের ব্যাখ্যা মানুষের নিজের তৈরি । মানুষ তার চিন্তা দ্বারা গোবরকেও পৃথিবীর সবচে সুন্দর জিনিস বানিয়ে ফেলতে পারে ।

৮ ) লেখকরা স্বেচ্ছাচারী ও স্বৈরাচারী । ভাল লেখক হতে গেলে এ ২ টা গুন থাকতেই হবে ।
৯ ) বিনয়ী গর্দভ অপেক্ষা উদ্ধত প্রতিভাবান আমার কাছে অধিক পছন্দের ।
১০ ) নিরপেক্ষতা বলে আসলে কিছু নেই । আমরা সবাই কোন না কোন পক্ষ ।

১১ ) পাগল ও শিশু নির্মল ভাবে হাসতে পারে ।
শিশু পারে কারন সে জীবনের জটিলতা জানে না ।
পাগল পারে কারণ সে জীবনের জটিলতা বোঝে না ।
১২ ) জীবের পূর্ণতা মৃত্যুতে । মৃত্যুর জন্মই হয়েছে জীবের অসম্পূর্ণতা কে সম্পূর্ণ করার জন্য । প্রত্যেক জীবন ব্যর্থ । ঠুনকো কিছু সাফল্যে অনেকেই নিজেকে সার্থক ভাবে অথচ এই সাফল্য নিজের অনেক ব্যর্থতা ও অন্য আরও অনেক কে অনেক কিছুকে নিদারুণ ব্যর্থতায় ঠেলে দিয়ে পাওয়া ।
১৩ ) যা দেখছ তা সত্য নয়
যা দেখছনা তা সত্য

সত্য থাকে যুক্তির ওপারে
মিথ্যা আছে সত্যির আকারে
এবং সত্য জানতে, বুঝতে , শিখতে শিখতে
জায়গা হবে পরপারে ।।

১৪ ) মানুষ চিন্তায় যতটা স্বাধীন ,লেখায় ততটুকু স্বাধীন না ।

১৫ ) রাতের চট্টগ্রাম ষোড়শী যুবতীর মতই বাধ ভাঙ্গা সৌন্দর্যের আঁধার ।

১৬ ) সচারাচর তাদেরকেই ওই বিষয়ের শিক্ষক হতে দেখা যায়
যারা ওই সংশ্লিষ্ট বিষয়ে পুরো বা আধা অজ্ঞ ।

১৭ ) ধার দেয়া টাকা খুব কমই ফেরত আসে । আর ধার দেয়া থেকে জীবনের অনেক মূল্যবান জিনিস শিখা যায় ।
১৮ ) ছোট চোরকে সবাই পিষে মারে । বড় চোরকে সবাই সালাম জানায় - নেতা বানায় । চোর হইলে বড় চোর হওয়া ই উত্তম ।
১৯ ) জীবনবাদী কাউয়া বহুত আচ্ছে হাঁয়
সাইজ সমজে কে লিয়ে
প্যাকেটিং , মার্কেটিং এন্ড এভ্রিথিং
বিলকুল সহি করতা হায় ।।

২০ ) এ দেশ মগের মুল্লুক বা উদ্ভট উঠের পিঠ কোনটাই না । এটা আরও অদ্ভুত কিছু ।
২১ ) পরাধীন স্বপ্নজগৎ তবু স্বপ্ন দেখি ।


ভাল থাকুন সবাই ।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৬
৪১টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×