somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লম্বা হলে খুশি হওয়ার কিছু নেই........

১১ ই জুলাই, ২০১০ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ কেউ বলেন, খাটো মানুষের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেশী থাকে। এই কথা শুনে লম্বা মানুষের খুশি হওয়ার কিছু নেই। কারণ একটি সুইডিশ সমীক্ষায় দেখা যায়, লম্বা মানুষের প্রস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশী। সুইডেনের ঐ গবেষকরা ১৩,৫০০ জন নির্মাণ শ্রমিকের উপর এই সমীক্ষা চালান। ১৯৭১-৭৫ এর মধ্যে তারা ঐ শ্রমিকদের দৈহিক ওজন এবং কোমরের মাপ গ্রহণ করেন। উচ্চতাও মেপে রাখেন। পরবর্তী ২০ বছরের মধ্যে ঐ লম্বা শ্রমিকদের মধ্যে ২,৩৬৮ জনকে প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হতে দেখা যায়। এদের মধ্যে ৭৮ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক বা মারাত্মক। গবেষকরা আক্রান্তদের দৈহিক উচ্চতার একটা পরিসংখ্যান রেকর্ড করেন। তাদের লক্ষ্য ছিল দেখা যে, দৈহিক আকার ও দীর্ঘতা প্রস্টেট ক্যান্সারের সঙ্গে সংশ্লিষ্ট বা সম্পর্কিত কিনা। দেখা গেল দৈহিক আকার বা উচ্চতা এ রোগের সঙ্গে সম্পৃক্ত। লম্বা লোকেরা বেশীর ভাগ প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়। শুধু লম্বা নয়, ওজন ও উচ্চতা দুটির এই রোগের সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে মাংসপেশি ও হাড়ের কথা বলা হয়েছে। তার সঙ্গে দেহেরর চর্বি। দৈহিক উচ্চতা ও ওজন অপেক্ষা দৈহিক চর্বিই এ জন্য বেশি দায়ী। এই চর্বি বাড়লে প্রস্টেট ক্যান্সার হওয়ার ও মৃতু্র ঝুঁকি অধিক বলে গবেষকরা মনে করেন। লম্বা মানুষের এ রোগ বেশি হওয়ার কারণ কী? গবেষকরা বলছেন, এর বিভিন্ন কারণ রয়েছে। বংশের প্রভাব এ জন্য আংশিক এবং শৈশব ও কৈশোরের খাদ্যাভ্যাস এ জন্য দায়ী বলে মনে হয়। গবেষকদের মতে, লম্বা মানুষেরা যৌবনে দেহে এমন কিছু উৎপন্ন করে যা তার দেহে প্রস্টেট ক্যান্সার সেল তৈরীতে সহায়ক। যেমন insulin-like growth factor (IGF-1) একটি Testosterone and other androgenes পুরুষ হরমোন যা muscle mass এবং প্রস্টেট সেল উত্তেজক। সম্ভবত লম্বা ও হালকাপাতলা হওয়ার সঙ্গে ক্যান্সারের কোন সম্পর্ক রয়েছে। শরীরের বর্ধিত চর্বি সেক্স হরমোন বৃদ্ধি করে। এটাও একটা কারণ হতে পারে। অত্যাধিক খাদ্যের চর্বি প্রস্টেট ক্যান্সারের কারণও হতে পারে। আবার মোটেই ব্যায়াম নাও প্রস্টেট ক্যান্সারের উৎস হতে পারে। লম্বা ও মোটা মানুষ সমাজে একটা বিশেষ সুবিধা ভোগ করে। কিন্তু প্রস্টেট ক্যান্সারের ব্যাপারে তারা ঝুঁকিতে রয়েছে।
(সূত্র ঃ জার্নাল অব মেডিসিন, সুইজারল্যান্ড)
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×