সম্মান সূচক স্পেনের নাগরিকত্ব পেলেন অক্টোপাস পল
১৪ ই জুলাই, ২০১০ সকাল ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পলের জন্য এটা নিখাদ সুখবর নয় মোটেই। ৮ আগস্ট স্পেনে শুরু হচ্ছে অক্টোপাস উৎসব। আট পায়ের এই সামুদ্রিক প্রাণীদের সুস্বাদু খাবার বানিয়ে খাওয়া হয় সেখানে। 'বিশিষ্ট অক্টোপাস' হিসেবে পলকেও আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে!
এ খবর নিশ্চয়ই দুশ্চিন্তায় ফেলেছে পলকে। বিশ্বকাপের আটটি ম্যাচের ভাগ্য খাঁটি জ্যোতিষীর মতো ঠিকঠাক বলে দেওয়ায় এই বিপদে পড়তে হবে তাকে! জার্মানি থেকে স্পেনে গিয়ে দেখতে হবে স্বজাতিদের করুণ মৃত্যু? অবশ্য ইংল্যান্ডে জন্ম নেওয়া জার্মান অক্টোপাস এমনিতেই আর বেশি দিন নেই। বয়স তো আড়াই বছর হয়েই গেল। প্রকৃতির নিয়মে তিন বছরেই সাঙ্গ হয়ে যায় অক্টোপাসের ভবলীলা। আর তো মাত্র ছয় মাস। তবু বাকি জীবনটা শান্তিতে কাটানোর অধিকার কি তার নেই? অক্টোপাস উৎসবে শান্তির নিশ্চয়তা কে দেবে তাকে!
কিন্তু উৎসবের উদ্যোক্তারা তাকে অতিথি হিসেবে পেতে খুবই আগ্রহী। এরই মধ্যে স্পেনের সম্মানসূচক নাগরিকত্বও দেওয়া হয়েছে তাকে। সম্মানিত 'নাগরিকের' উৎসবে যোগ দিতে বাধা কোথায়? ওদিকে পলকে কেনার কথাও ভাবছে স্প্যানিশরা। ৩০ হাজার ইউরো পর্যন্ত দাম হেঁকেছেন একজন!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন