আমার প্রিয় পোস্ট

উপমহাদেশের উলামায়ে কেরামের দৃষ্টিতে জামায়াতে ইসলামী ও মাওলানা মওদূদী।

০৩ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১১

শেয়ারঃ
0 9 0

-আমরা তো শ্লোগান দেই "আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই", তাহলে সমস্যা কোথায়?
-সমস্যা হলো গোড়াতেই গলদ।
-সেটা কেমন?
-যেমন জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা মওদূদী রাজনৈতিক দলের নামে একটা ফিরকা সৃষ্টি করে গিয়েছেন, যার সাথে ইসলামের মৌলিক বিষয়গুলির বৈসাদৃশ্যতা লক্ষনীয়। যে কারনে ঊপমহাদেশের স্কলারগন জামায়াতে ইসলামীকে সত্যিকার ইসলামী আন্দোলন বলে কখনোই স্বীকৃতি দেননি।
-বৈসাদৃশ্যতাগুলি কি জানতে পারি?
-হাজারো বৈসাদৃশ্যের মধ্যে কয়েকটি এরকম: তারা মনে করে "নবীগন নিষ্পাপ নন", "সাহাবাগন সত্যের মাপকাঠি নন", "ইসলাম কোন ধর্ম নয়, একটি বিপ্লবী মতবাদ মাত্র", "কোরআন তাফসিরের জন্য কোন যোগ্যতার দরকার নেই ", "পূর্ববর্তী আলিমগন কোরআন-হাদিস ঠিকমত বোঝেননি, একমাত্র মাওলানা মওদূদী ছাড়া", "হিকমত অবলম্বনের জন্য শরীয়ত বিসর্জন দেয়া যায়", ইত্যাদি।
-কিন্তু ১৯৪১ সালে জামায়াতে ইসলামী গঠনের সময়তো আবুল হাসান আলী নদভী (রহঃ), মনজুর নোমানী (রহঃ) এদের মত অনেক যুগশ্রেষ্ঠ স্কলার সংশ্লিষ্ট ছিলেন।
-হ্যা, অবাক হবেন যে, জামায়াতে ইসলামী-ই পৃথিবীতে একমাত্র সংগঠন যার প্রতিষ্ঠাকালীন সকল সদস্যই উক্ত সংগঠন ত্যাগ করেছিলেন। কেন ত্যাগ করেছিলেন তা সহজেই অনুমেয়।
-জামায়াতে ইসলামী সম্পর্কে সমসাময়িক ইসলামী স্কলারদের মত কিরুপ ছিল?
-হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী (রহঃ), হুসাইন আহমাদ মাদানী (রহঃ), শাব্বীর আহমাদ উসমানী (রহঃ), মুফতী শফী (রহঃ), জাকারিয়া (রহঃ), ক্বারী তৈয়ব (রহঃ) সহ সমসাময়িক প্রায় সকল স্কলারই জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করেছিলেন।
-আর বর্তমানে?
-বর্তমানের উলামায়ে কিরামতো "জামায়াতে ইসলামী কোন ইসলামী দলই নয়", -এ রায় দিয়েছেন। তাছাড়া দলটি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।

 

সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১০ রাত ১০:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
রুহু্ননবী বলেছেন: ভাই ভাল লাগলো কোন সুত্র আছে যেখানে আরও তথ্য পেতে পারি?
১৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:০৪

লেখক বলেছেন: আপনি আরও তথ্য পেতে এই বইগুলো পড়তে পারেন-

১. ইতিহাসের কাঠগড়ায় হযরত মুয়াবিয়া (রাঃ) -জাস্টিস তাকী উসমানী (রশীদ কল্যান ট্রাস্ট)
২. মাওলানা মওদূদীর সাথে আমার সাহচার্যের ইতিবৃত্ত - মনজুর নোমানী (রহঃ) (ঐ)
৩. মওদূদী সাহেব ও ইসলাম -মুফতি রশীদ আহমাদ লুধীয়ানভী (রঃ) (দারুল উলুম লাইব্রেরী-৩৭,নর্থব্রুক হল রোড, বাংলাবাজার)
৪. মওদূদীর চিন্তাধারা ও মওদূদী মতবাদ -ইজহারে হক ফাউন্ডেশান প্রাপ্তিস্থানঃ(দারুল উলুম লাইব্রেরী-৩৭,নর্থব্রুক হল রোড, বাংলাবাজার)
এছাড়াও - ০১৭১৬-৩২৭০২৫, ০১৭১৫-০২৭৫৬৩

বইগুলো ডাকযোগে সংগ্রহ করতে- রফরফ বুক পয়েন্ট, ০১৭১২-১২৭৮৯২

১৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:০৬

লেখক বলেছেন: :)

৫. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
অজানা আমি বলেছেন: প্রিয়তে রাখলাম
১৯ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৭
জুেয়ল মৃর্ধা বলেছেন: জামাতের লোকদের বোধহয় কোন প্রকার লজ্জা শরম নেই।
৭. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫৫
ত্রিশোনকু বলেছেন: ভাল লাগলো। প্রিয়তে রাখলাম।
৮. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৬
রুপকার বলেছেন: জামায়াত শিবির সম্পর্কে জানার চেষ্টা লেখকের মধ্যে আছে বোঝা গেল। আমার কথা হল মওদুদী যেহেতু কোন নবী ছিলেন না কাজেই তার কথায় বা লেখায় বিতর্ক থাকতে পারে। কিন্তু এ কথা সত্য যে উপমহাদেশে তার প্রতিষ্ঠিত দলটি সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল।
২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০৬

লেখক বলেছেন: উপমহাদেশে হিন্দু ধর্মের অনুসারি সবচেয়ে বেশী, তাই বলে কি.....

৯. ২১ শে মে, ২০১০ রাত ৯:১৮
সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: আল্লাহর নবীকে যদি তাঁর আপন চাচা সর্বপ্রথম ঢিল মারতে পারে তাহলে একজন সত্যিকার ইসলামী আন্দোলনের নেতাকে তার সাথীরা ত্যাগ করা কোন ব্যাপারই নয়।

 

মোট সময় লেগেছে ২.৭৫২৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যাহা বলিব সত্য বলিব।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই