মেয়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে মুক্তিযোদ্ধা শিক্ষক জিন্নাত আলীর খুন প্রমান করলো..যুদ্ধ এখনো শেষ হয়নি।
২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরিশালে ছাত্রীদের বুকফাটা কান্না, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মানদেওয়ার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা শিক্ষক জিন্নাত আলীর দাফন সম্পন্ন হয়েছে। নিজ মেয়েকে মৃত কৃষ্ণ চন্দ্র দে’র বখাটে পুত্র রূপম চন্দ্র কতৃক উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন জিন্নাত আলী। বখাটে থেকে নিজ মেয়েকে রক্ষার জন্য মৃত্যুর কিছুদিন আগেও তিনি চেয়েছিলেন পুলিশের সাহায্য, করেছিলেন জিডি। সেই জিডি করার খেসারত দিতে হল তাকে। পুলিশ এ ব্যাপারে কিছুই করেনি। আর তাই রাষ্ট্রের এই ব্যর্থতায় নিজেই প্রতিবাদী হয়ে মেয়ের ইজ্জত রক্ষা করতে গিয়ে জীবন দিয়েই মহান মুক্তিযোদ্ধা শিক্ষক জিন্নাত আলী আমাদের জানিয়ে গেল যুদ্ধ এখনো শেষ হয়নি। আমরা এখনো হতে পারেনি সভ্য। এখনো আমরা লুলুপ দৃষ্টি ফেলি আমাদেরই বোনের উপর, করি তাদের সর্বনাশ। আর এইসব বখাটে রুপম চন্দ্রদের অনৈতিক কাজে প্রতিবাদ করতে গিয়ে গতবছর নিহত হয় নাটোরের শিক্ষক মিজানুর রহমান ও ফরিদপুরের চাঁপা রানী ভৌমিক। এখন আমরা যদি বলি, বছর চলে যাবার পরেও সেইসব খুনের আজো বিচার না হওয়ায় এই মুক্তিযোদ্ধা শিক্ষক জিন্নাত আলী হত্যা হয়েছে সেটা কি ভুল হবে??
আসুন সমাজের এসব অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে মাথানত না করে প্রতিবাদ আর প্রতিরোধ গড়ে তুলি যদি সেটা হয় জীবনের বিনিময়েও।

সুত্র-
View this link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুনআদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন