আপনারা হয়ত অনেকে জানেন না। আজকে আমার অশুভ জন্মদিন। অশুভ জন্মদিন কথাটা শুনে কি অবাক হচ্ছেন। হা অবাকই হওয়ার কথা। আজকে আমার জন্মদিন সেলিব্রেট করতে আমি আমার স্ত্রী, তার বোন ও আমার আরো ৩ ব্লগার বন্ধু নিয়ে খাগড়াছড়ি বেড়াতে গিয়েছিলাম। বাসে করে সরাসরি ঢাকা থেকে আমি এবং আমার ওয়াইফ ও তার বোন সহ খাগড়াছড়ি যায়। সারাদিন ঘুরলাম তবে শান্তি পাইনি। কারন গত দুদিনে এক বাঙ্গালী ও এক পাহাড়ি খুন হওয়ায় পাহাড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করায় একটা গুমোট পরিবেশ সেখানে বিরাজ করছে। রাত্রে থাকার কথা থাকলেও অবস্থা খুব একটা সুখকর না হওয়ায় আমি চলে আসার সিন্ধান্ত নিই। সে মোতাবেক আমরা বাস ষ্টেশন থেকে আমাদের ব্লগার "জিসান শা ইকরামের" মালিকানাধীন বাস সার্ভিস এ গিয়ে ব্লগার পরিচয় দেবার পর কিছু ডিস্কাউন্টে বাসে চড়লাম চট্টগ্রামে আসার জন্য। তখন বুঝিনি কি চরম বিপদ আমাদের সামনে। জিসান আমাদের পাহাড় থেকে ফেলে হত্যার ষড়যন্ত্র করে রেখেছে সেটা বুঝলাম হটাত যখন এক খাড়া পাহাড়ি পথে জিসানের বাস বন্ধ হয়ে পড়ে। কি ভয়ানক অবস্থা। মারাত্নক খাড়া পাহাড়ি পথে বাস হটাত বন্ধ... দুপাশে পাহাড়...ঘুটঘুটে অন্ধকার...পাহাড়ি সন্ত্রাসীদের হামলার আশংকা...শহর অভিমুখে শেষ বাস। এমনি এক বিপর্যয়কর পরিস্থিতিতে পড়ে আমরা যখন মৃত্যুর প্রহর গুনছি তখন ত্রাতা হয়ে হাজির হন এক বাস হেল্পার।
ফিটনেসবিহিন ব্রিটিস আমলের ইঞ্জিন দিয়ে চলছে জিসানের বাস। আর সে করে আবুলের সমালোচনা। ভণ্ড।
তার ১ ঘণ্টার দুঃসাহসিক সার্ভিসিং এর পর বাসটি সুস্থ হল। এইমাত্র চট্টগ্রামে শুশুরের বাসায় এসে পৌঁছলাম। আর মনে মনে গালি দিচ্ছি ওই শয়তান জিসান কে। যে নষ্ট বাস দিয়ে ষড়যন্ত্র করে আমার মত বিখ্যাত ব্লগারকে মারার ষড়যন্ত্র করেছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


