somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে এবার সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন কঠোর করা হলঃ নাগরিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে বলে আশঙ্কা

১২ ই জুন, ২০১৩ সকাল ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার নিয়ন্ত্রণে এবার সরাসরি আইন করা হল, সন্ত্রাস দমনের নামে এই আইন রাষ্ট্রযন্ত্রের অন্যায়, অবিচার, নিপীড়ন এর বিরুদ্ধে দেয়া মতামত দমনে অপপ্রয়োগের আশঙ্কা আছে, সে আশঙ্কা বাস্তবে রূপ নিলে মতপ্রকাশের ক্ষেত্রে নাগরিকদের ন্যূনতম অধিকারও আর থাকবে না বলে মনে করার যথেষ্ট কারন রয়েছে! “ ফেসবুক, টুইটার, স্কাইপ বা ইন্টারনেটের যেকোনো মাধ্যমের অপরাধ-সংশ্লিষ্ট আলাপ-আলোচনা এবং এ-সম্পর্কিত স্থির ও ভিডিওচিত্র আদালতে আমলযোগ্য হবে” এই বিধান রেখে গতকাল জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০১৩ পাস হয়েছে। বিলের ২১ ধারায় বলা হয়েছে, কোনো সন্ত্রাসী ব্যক্তি, সত্তা বা সংগঠনের ফেসবুক, স্কাইপ, টুইটার বা ইন্টারনেটের যেকোনো মাধ্যমের অপরাধ-সংশ্লিষ্ট আলাপ-আলোচনা ও কথাবার্তা অথবা অপরাধ-সংশ্লিষ্ট স্থির ও ভিডিওচিত্র অপরাধের আলামত হিসেবে আইন প্রয়োগকারী সংস্থা আদালতে উপস্থাপন করতে পারবে। এ বিষয়ে সাক্ষ্য আইনে যা-ই থাকুক না কেন, মামলার স্বার্থে তা আদালতের গ্রহণযোগ্য হবে।[সূত্র- প্রথম আলো] Click This Link

এখানে সন্ত্রাসী ব্যক্তি, সত্তা বা সংগঠনের ফেবু স্ট্যাটাস, মতামতের বিরুদ্ধে এই আইন করা হয়েছে বলে এই আইন এক ধরণের ন্যায্যতা পাবে, কিন্তু সন্ত্রাসী কাজ বলতে যদি সরকার তার নানান গণবিরোধী কাজের বিরোধিতাকেও অলিখিতভাবে অন্তর্ভুক্ত করে তাহলে এই আইনের ভিত্তিতে বিরোধী মত দমনের আইনি বৈধতা পেয়ে যাবে রাষ্ট্রযন্ত্র, এই আশঙ্কার একটা বড় ভিত্তি হল “সন্ত্রাস বিরোধী আইন” এর সাথে জড়িত আছে যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেরর প্রজেক্ট! যুক্তরাষ্ট্রের নির্দেশেই সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ প্রবর্তন করা হয়েছে, সন্ত্রাস দমন বলতে যুক্তরাষ্ট্র বুঝে থাকে মার্কিন সাম্রাজ্যবাদের বিপক্ষে যারা সক্রিয় তাদের যাবতীয় কর্মকাণ্ডকে। ফলে এ আইনের আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে বাংলাদেশে মার্কিন স্বার্থ সুরক্ষার যে কোন নীতি, চুক্তির বিরুদ্ধে অবস্থান নেয়া ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলকে সন্ত্রাসী বলে ট্যাগ করে দিয়ে তাকে দমন করা! আর এই আইনের লোকাল রাজনীতি হতে পারে রাষ্ট্রযন্ত্র কিংবা সরকারের গণবিরোধী নানান কর্মের তুখোড় সমালোচনা কারী ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলকে যুক্তরাষ্ট্রের মতই সন্ত্রাসী বলে চালিয়ে দিয়ে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া! ফলে ফেসবুক, টুইটার এর মত সোশ্যাল মিডিয়ার এক্টিভিজমও সরাসরি রাষ্ট্রীয় ও আইনি নিয়ন্ত্রণে চলে আসলে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে!

ইন্টারনেট গেটওয়েতে নজরদারির প্রযুক্তি দিয়ে বিটিআরসি সোশ্যাল মিডিয়াকেও নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা হাতে নিয়েছে বলে আগেই খবরে প্রকাশ! এখন আবার সন্ত্রাস দমনের নামে আইন এর অপপ্রয়োগ বা অপব্যবহার হলে নাগরিক সমাজের মত প্রকাশ বাধাগ্রস্ত হবে, এতে করে বাংলাদেশ সরাসরি একটা নিয়ন্ত্রনবাদী রাষ্ট্রে পরিনত হবে এটা হলফ করেই বলা যায়!!

‘ওয়ার অন টেরর’ এর এই যুগপর্বে রাষ্ট্রও সাম্রাজ্যের মত কি করে হেজিমনিক হয়ে উঠে তার নজির এই সন্ত্রাস বিরোধী আইন! এই আইন একই সাথে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী তৎপরতায় যুক্তদের প্রতিহত করার কাজে সহায়ক হবে আবার লোকাল রাজনীতিতে শাসকগোষ্ঠীর বিরুদ্ধ মত দমনের হাতিয়ারও হয়ে উঠতে পারে!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×