কেউ যখন আমাকে জিজ্ঞাসা করে, কেমন আছি? আমি বলি বেঁচে আছি। কারন তোমায় ছাড়া বেঁচে থাকব একথা আমি কখনো ভাবিনি। আমার বেঁচে থাকাটা তাই এখনও অবাক করে আমায়। ভেবে ছিলাম ভেঙ্গে পরবো, পরিনি। কিছু বন্ধু আমায় দাঁড়িয়ে থাকতে সাহায্য করেছে। যাদের তুমি বাজে ছেলে বলতে, তাদের জন্যই আজও আমি বেঁচে আছি ! আগের মতো নিয়মিত আর ক্লাসে যাওয়া হয় না। তুমি নাই, কার জন্য ক্লাসে যাব আমি?! যেদিন তোমায় না দেখতাম, খুবই অস্থির হয়ে উঠতাম। অথচ এখন আমার কিছুই হয় না, সব দুঃখ কষ্টের ঊর্ধে উঠে গেছি মনে হয়। ভুল করেও যদি কখনো ক্লাসে চলে যাই, স্যারেরা অবাক হয়ে তাকিয়ে থাকে। যেন তারা ভিন গ্রহের কোনও প্রাণী দেখছে!! কিন্তু প্রথম দিকে আমার রেজাল্টের কথা মনে আছে তোমার? ক্লাস নোট কিংবা ক্লাস টেস্টের পড়া তোমায় বুঝিয়ে দিতে কত পড়াশুনা করতাম,রেজাল্টেও ছিলাম ক্লাসের প্রথম সারিতে!! অনেকটা হয়তো বদলে গেছি তুমি চলে যাওয়ায়।কিন্তু সেটা ইচ্ছাকৃত নয়, হয়তো সময়ই বদলে দিয়েছে আমায়। যেমনটা বদলে গেছ তুমি, তোমার বন্ধুরা!! জেলখানার কয়েদির মতো এই ইট পাথরের জঙ্গলে বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছি। এখানে সকাল হয় ট্রাকের হর্নের আওয়াজে, রাত হয় পাসের বাসার অ্যান্টির চেঁচামিচির মাধ্যমে। কথা বলার মতে কেউ নেই এখানে, একা একা দম আটকে আসে। সবাই ছুটে চলেছে, শহরের এই ব্যাস্ততায় আমার দিকে ফিরে তাকানোর কারও সময় নাই। তাই ফেলে আসা দিন গুলোর কথা মনে পড়ে শুধু। তোমার কি মনে পড়ে সেই সূর্যাস্ত গুলোর কথা? আমার হাত ধরে, কাঁধে মাথা রেখে যে মিথ্যা ভবিষ্যতের গল্প শোনাতে আমায়, সে গুলোর কথা?! হয়তো ভুলে গিয়েছ, আমি ভুলিনি। তোমার প্রতিটা মিথ্যা গল্প আমার স্বপ্ন হিসাবে আজও রয়ে গেছে হৃদয়ের খাতায়। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে কেমন আছো তুমি আমায় ছেড়ে?! মোবাইল থেকে তোমার মোবাইল নাম্বার মুছে দিলেও মাথা থেকে মুছতে পারিনি, বার বার ঘুরে ফিরে আসে সংখ্যা গুলো। পথে-ঘাটে তাই তোমার নাম/ ক্লাসের রোল নাম্বার আজও আমার সময় থমকে দেয়! কি করে ভুলি তোমায়?? উত্তর দিতে পারবে কি?
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।