somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চ্যাটিং,যেসব সফটওয়্যার দেবে এ সুবিধা

০৩ রা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি তো ক্যাম্পাসে, তুমি কই?'
'এই তো, হল থেকে কেবল বের হচ্ছি। জাস্ট ওয়েট',
'ওকেজ! অ্যাম ওয়েটিং।'
ক্যাম্পাসে যাওয়ার আগে তো হয়ই, ক্যাম্পাসে গিয়েও শামিম আর মুন্নীর যোগাযোগটা হয় এভাবে। ফোন কল নয়, মোবাইল ফোন কিবোর্ডে একের পর এক অক্ষর লেখে, তবে এসএমএসের মাধ্যমে নয়, মোবাইল ইন্টারনেটের চ্যাটিংয়ের কল্যাণেই হয় তাদের এ যোগাযোগ। 'মোবাইল ফোনেই সহজে ও কম খরচে যখন যোগাযোগ আর আড্ডার সুযোগ আছে তখন আর ফোন কল কেন? ফোন কলের চেয়ে মোবাইল ফোনের চ্যাটিংয়ের মাধ্যমে যোগাযোগটা আরো মজার, কারো সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগটা তো হয়ই, চাইলে সব বন্ধু মিলেও অনলাইন চ্যাটরুমে গল্প করা যায়। সব বন্ধুকে একসঙ্গে কল করে কি এভাবে যোগাযোগটা সম্ভব হয়?' জানান শামিম। 'অনলাইন চ্যাটিংয়ে আমরা এতটাই অভ্যস্ত হয়ে পড়ছি, ফোনকলের চেয়ে চ্যাটিং মেসেঞ্জারটাই আমাদের কাছে আরো আকর্ষণীয় যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে।' আরো যোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এ শিক্ষার্থী।

দেখি বন্ধু তোমার ভিডিও
রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছে রাকিবুল। এইচএসসির পর তাঁর বন্ধুরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় যোগাযোগটা একেবারে বন্ধ হওয়ার জোগাড়। মোবাইল ফোনে মাঝেমধ্যে কথা হলেও একে অন্যের সঙ্গে দেখা করাটা আর হয়ে ওঠে না। আজ ক্লাস টেস্ট তো কাল সেমিস্টার পরীক্ষা। নিয়মিত ক্লাস করা আর অন্যান্য ঝামেলা তো আছেই। প্রথম প্রথম বন্ধুদের ছাড়া থাকতে হলেও এখন এ সমস্যাটি অনেকটাই দূর হয়েছে। অনলাইন ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে বন্ধুদের সঙ্গে নিয়মিত ইনস্ট্যান্ট মেসেজিং, ভয়েস চ্যাটিংয়ের পাশাপাশি সরাসরি ভিডিও দেখার সুযোগও রয়েছে। 'ইনস্ট্যান্ট মেসেজিং তো করিই, ইচ্ছা হলে বন্ধুদের মেসেঞ্জারেই বলে দিই ইমিচ্যাট (ভিডিও চ্যাটিং ও মেসেঞ্জার ক্লায়েন্ট) খুলতে। তারপর সহজেই যেকোনো বন্ধুকে ভিডিও দেখাতেও যেমন পারি তেমনি কথাও বলতে পারি।'_জানান রকিবুল। রকিবুলের মতো নিয়মিতই অনলাইন আড্ডায় মেতে ওঠেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের জয়নাল, তনু ও আনিসরা। তনু জানান, নিয়মিত যোগাযোগের জন্য তো বটেই, আড্ডার জন্যও অনলাইন ভিডিও চ্যাটিং সুবিধা ব্যবহার করে থাকি আমরা।

চ্যাটিং হয় যেভাবে
ইনস্ট্যান্ট মেসেজিং আর ভিডিও চ্যাটিং সব মোবাইলের মাধ্যমে করা যায় না। এর জন্য জাভা সমর্থিত বিশেষ ধরনের মাল্টিমিডিয়া মোবাইল ফোনের প্রয়োজন পড়ে। সাধারণত যেসব মোবাইল ফোনে জাভা অ্যাপ্লিকেশনের সমর্থন থাকে তাতে ইন্টারনেট সংযোগের ব্যবস্থাও থাকে। চ্যাট করার জন্য প্রথমে মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগটি সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ঠিক করে নিতে হয়। আর যে সফটওয়্যারটির মাধ্যমে চ্যাট করতে চান সেটি ইনস্টল করে নিলেই হলো। এরপর সফটওয়্যারটি ওপেন করে ইন্টারনেট ডেটা কানেকশন অ্যাঙ্সে প্রদান করলেই হলো, খুলে যাবে সফটওয়্যার, একই সঙ্গে সুযোগটাও মিলে যাবে অনলাইন বন্ধুদের সঙ্গে যোগাযোগের মাধ্যম। তবে ইন্টারনেট চ্যাটিংয়ের ক্ষেত্রে দুই প্রান্তের বন্ধুকেই অনলাইনে থাকতে হয়, ক্ষেত্রবিশেষে আবার একই প্রতিষ্ঠানের চ্যাটিং সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন পড়ে। অনলাইনে থাকা বন্ধুদের নাম নির্বাচন করলে স্বয়ংক্রিয়ভাবেই পাওয়া যায় ইনস্ট্যান্ট মেসেজিং বা চ্যাটিংয়ের অপশন। এরপর যা ইচ্ছা তাই লিখে ংবহফ বাটনটি চাপলেই হলো, মূহূর্তেই তা পেঁৗছে যাবে বন্ধুর মোবাইল মনিটরে! আবার বন্ধুটিও সহজেই সে কথার উত্তর দিতে পারবেন একই পদ্ধতিতে। সঙ্গে অবশ্য যুক্ত করে দিতে পারবেন হাসি, কান্না, রাগ বা মজার বিভিন্ন আবেগচিহ্ন বা ইমোটিকন।

চ্যাটিংয়ের মজা কোয়ার্টি কিবোর্ডে
মোবাইল কিবোর্ডের ক্ষেত্রে চার-পাঁচটি অক্ষরের জন্য একটি চাবি (কি) বরাদ্দ থাকে। তাই একেকটি অক্ষর লেখার জন্য প্রতিটি কি একাধিকবার চাপার প্রয়োজন পড়ে। তবে দ্রুততম চ্যাটিংয়ের জন্য সবচেয়ে সহায়ক হয় কোয়ার্টি কিবোর্ডের মোবাইল ফোন। এ ক্ষেত্রে প্রতিটি অক্ষরের জন্যই ডেডিকেটেড কি রয়েছে।
আর তাই একটি অক্ষর চাপার জন্য একবার কি চাপলেই হলো। মোবাইল চ্যাটিং নিয়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষার্থী সনজিত সাহা জানান, 'চ্যাটিং হলো যখন যে কথাটি মনে আসবে সেটিই বন্ধুর সঙ্গে শেয়ার করা, তাকে জানানো। আর তাই কোনো কথা মাথায় আসার সঙ্গে সঙ্গে সেটি দ্রুত লিখে ফেলাই হলো একমাত্র সমাধান। সাধারণ কিবোর্ডের মোবাইল ফোনের চেয়ে কোয়ার্টি কিবোর্ডের মোবাইল ফোন দিয়েই মূলত দ্রুত লেখা যায়, তাড়াতাড়ি মনের কথাটি শেয়ার করা যায়।'
বাজারে বেশ কয়েকটি কোয়ার্টি কিবোর্ড মোবাইল ফোন পাওয়া গেলেও ইন্টারনেট ও জাভা সমর্থন আছে এমন মানসম্মত ফোন হলো নকিয়া সি৩। এ হ্যান্ডসেটটির মাধ্যমে বিল্টইন-ভাবেই অভি চ্যাট ক্লায়েন্টসহ অন্যান্য সুবিধা রয়েছে।
এ ছাড়া ম্যাঙ্মিাস, টেকনো, সিম্ফনি নামের বেশ কিছু অপেক্ষাকৃত কম মূল্যের কোয়ার্টি কিবোর্ড মোবাইল ফোনও বাজারে পাওয়া যায়। এগুলোর দাম সর্বনিম্ন ৪ হাজার থেকে ২৫ হাজা টাকা পর্যন্ত।
অভিচ্যাট
নকিয়ার অভি মেইলে অ্যাকাউন্ট থাকলে অন্য অভি মেইল ও জিটক বন্ধুদের সঙ্গে চ্যাট করার জন্য রয়েছে নকিয়ার অভিচ্যাট সেবা। অভিমেইলে অ্যাকাউন্ট না থাকলেও http://www.mail.ovi.com থেকে বিনা মূল্যে মেইল ঠিকানা তৈরি করা যায়। আর চ্যাটিংয়ের জন্য নকিয়ার অভিচ্যাট সমর্থন আছে এমন যেকোনো একটি ফোন কিনতে হবে। কোয়ার্টি কিবোর্ড মাল্টিমিডিয়া ফোন সি৩-তে বিল্টইন অভিচ্যাট সেবা সংযোজিত রয়েছে। অভি ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করার পর সহজেই বন্ধুদের সঙ্গে চ্যাট করা যাবে এ সেবার মাধ্যমে।

মিগ৩৩
মোবাইল চ্যাটিংয়ের জনপ্রিয় মেসেঞ্জার মিগ৩৩। সফটওয়্যারটির মাধ্যমে বন্ধুর ইউজারনেম অ্যাড করে প্রাইভেট চ্যাট করার পাশাপাশি বিভিন্ন চ্যাটরুমে আলাপ করার সুযোগ রয়েছে। বিভিন্ন দেশ ও কমিউনিটির জন্য এতে আলাদা চ্যাটরুম রয়েছে। http://www.mig33.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড ও ইনস্টল করা যাবে। সফটওয়্যারটি ওপেন করে নাম, পাসওয়ার্ড ও ফোন নম্বর দিয়ে নিবন্ধন করার পর এসএমএসের মাধ্যমে একটি অ্যাকটিভ কোড আসবে। অ্যাকটিভ কোড দিয়ে ওকে করলে নিবন্ধন সম্পন্ন হবে। এরপর চ্যাট শুরু করা যাবে।

ইমিচ্যাট
ইমিচ্যাট সফটওয়্যারটির মাধ্যমে ইনস্ট্যান্ট মেসেজিংয়ের পাশাপাশি ভিডিও চ্যাটও করা যায়। সিমবিয়ান অপারেটিং সিস্টেম-নির্ভর হ্যান্ডসেটে এটি কাজ করবে। http://www.imichat.com/en থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। ভিডিও চ্যাট করতেও মোবাইল ফোনে একই সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল করে নিতে হবে। এরপর সফটওয়্যারটি চালু করে কল অপশন থেকে যার সঙ্গে চ্যাট করতে চান তাঁর মোবাইল ফোন নাম্বারটি দিয়ে কল করুন। ওই নাম্বারে রিং বাজবে। তিনি ফোনটি রিসিভ করার সঙ্গে সঙ্গেই ভিডিও চ্যাটিং শুরু হয়ে যাবে।

ই-বাড্ডি
মোবাইলেই এমএসএন, ইয়াহু, এআইএম, আইসিকিউ, গুগল টক ও ফেইসবুক বন্ধুদের সঙ্গে সফটওয়্যারটির মাধ্যমে চ্যাট করা সম্ভব। http://www.ebuddy.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।
নিমবাজ
নিমবাজের সাহায্যে শুধু মোবাইল নয়, উইন্ডোজ লাইভ মেসেঞ্জার, জিটক, এইম ও স্কাইপ বন্ধুদের সঙ্গেও চ্যাট করা যাবে। সিমবিয়ান অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা চ্যাটিংয়ের পাশাপাশি ভয়েস কল করারও সুযোগ পাবেন এর মাধ্যমে। http://www.nimbuzz.com/en থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।

ইয়াহু গো
ইয়াহুর মোবাইল অ্যাপ্লিকেশ ইয়াহু গোর মাধ্যমে চ্যাটিংয়ের পাশাপাশি ই-মেইল পড়া, ফ্লিকার ছবি শেয়ারিং, সংবাদ পড়া ছাড়াও বিভিন্ন কাজ করা যাবে। http://mobile.yahoo.com থেকে এটি ডাউনলোড করা যাবে।

গ্রামীণফোন আইএম
বাংলাদেশি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের তৈরি এ ইনস্ট্যান্ট মেসেঞ্জার সফটওয়্যারটি। http://im-gp.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এর মাধ্যমে জিপিআইএম চ্যাটরুমের বন্ধুদের সঙ্গে চ্যাটিংয়ের পাশাপাশি ইয়াহু ও এমএসএন মেসেঞ্জারে লগইন করেও চ্যাট করা যাবে। নিজস্ব চ্যাটরুমেও চ্যাটিংয়ের সুবিধা রয়েছে এতে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×