somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধ নিয়ে কয়েকটি ওয়েবসাইট

১০ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছু ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের গৌরবগাথা। সেসব ওয়েবসাইটের কয়েকটি এখানে তুলে ধরা হলো।

http://www.liberationwarmuseum.org
মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সংশ্লিষ্ট তথ্যের জন্য প্রথমেই বলতে হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের কথা। ঠিক জাদুঘরের মতোই নানা তথ্যে সাজানো মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব এই ওয়েবসাইট। বেশ সমৃদ্ধ এই সাইটে অনেক কিছুর সঙ্গে আছে ‘দিস মান্থ ইন ১৯৭১’ বিভাগটি। আরও আছে বেশ কিছু দুর্লভ ছবি, যা আমাদের নিয়ে যায় একাত্তরের সেই দিনগুলোতে।

http://www.virtualbangladesh.com
এই সাইটে রয়েছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন তথ্য। রয়েছে মুক্তিযুদ্ধের সময়কার অসংখ্য স্থিরচিত্র, স্বাধীনতাযুদ্ধের ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধ সম্পর্কে লেখা বিভিন্ন প্রবন্ধ-নিবন্ধ, বইসহ প্রয়োজনীয় ওয়েব ঠিকানা।

http://www.sectorcommandersforum.org
সেক্টর কমান্ডারস ফোরামের সাইট এটি। এতে যে কেউ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী কার্মকাণ্ড-বিষয়ক বিবরণ ও তথ্য সংযুক্ত করতে পারবেন। সাইটটিতে রয়েছে মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যার স্থিরচিত্র, অডিও-ভিডিও, প্রত্যক্ষদর্শীর বিবরণ, যুদ্ধাপরাধী ও ঘাতক দালালদের তালিকা, মুক্তিযোদ্ধাদের তালিকা, মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন সংবাদপত্র এবং পত্রিকায় প্রকাশিত খবরের কাটিং ইত্যাদি।

Click This Link
সবচেয়ে সমৃদ্ধ অনলাইন বিশ্বকোষের এই পৃষ্ঠায় গেলেই পাওয়া যাবে মুক্তিযুদ্ধের পটভূমি, ইতিহাস-রাজনীতি, মুক্তিযুদ্ধের ঘটনাবলি, বইপত্রে মুক্তিযুদ্ধ বিভাগের মধ্যে নানা রকম তথ্য। এ ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার জন্য একটি উইকি-ভিত্তিক ওয়েবসাইট রয়েছে। ঠিকানা: http://muktijuddho.wikia.com। বর্তমানে এখানে ৬৪টি নিবন্ধ রয়েছে।

http://www.genocidebangladesh.org
একাত্তরের গণহত্যার আর্কাইভ এটি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং গণহত্যার ওপর তৈরি ওয়েবসাইটগুলোর মধ্যে বেশ সমৃদ্ধ একটি ওয়েবসাইট। এতে যে কেউ চাইলে মুক্তিযুদ্ধের ওপর করা ওয়েবভিত্তিক কাজ জমা দিয়ে সাইটটিকে আরও সমৃদ্ধ করতে পারবেন।

http://www.muktadhara.net
গণহত্যা ও মুক্তিযুদ্ধ নিয়ে আরেকটি চমৎকার ওয়েবসাইট এটি। সাইটটির http://www.muktadhara.net/page35.html ঠিকানায় পাবেন একাত্তরের গণহত্যার তথ্য ও ছবি, ঘটনাবলি, ভিডিও, মুক্তিযুদ্ধ ও গণহত্যাবিষয়ক ওয়েবসাইটের সংযুক্তি, প্রবন্ধ, সাক্ষাৎকার ছাড়াও অনেক কিছু।

http://www.icsforum.org
আন্তর্জাতিক ক্রাইম স্ট্র্যাটেজি ফোরামের এই ওয়েবসাইটে একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের ওপর প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখানে একটি ই-লাইব্রেরি তৈরি করা হয়েছে।

http://www.warcriminalsbd.org
যুদ্ধাপরাধীদের তালিকা নিয়ে প্রকাশিত হয়েছে এই ওয়েবসাইট। একাত্তরের ঘাতক দালালদের নির্মূল করতে কাজ করছে http://www.secularvoiceofbangladesh.org সাইট।

http://www.shadhinbangla-betar.org
এখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইতিহাস, মুক্তিযুদ্ধের শব্দসৈনিকদের তালিকাসহ বিভিন্ন তথ্য পাওয়া যাবে।

http://www.dristipat.org
মুক্তিযুদ্ধে নারীদের অবদান নিয়ে তৈরি করা হয়েছে এই সাইটটি।


সাজিদুল হক
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×