আমার প্রিয় পোস্ট

এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ

বাংলাদেশের ক্রীতদাসদের মুক্ত করার কি কেউ নেই?

২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:২৪

                       

অনেক আগে শুনেছিলাম ছেলেধরারা নাকি দেশের বিভিন্ন জায়গা থেকে শিশুদেরকে ধরে নিয়ে সুন্দরবন এলাকায় কোন একজায়গায় বন্দী করে রাখে এবং দিনরাত তাদের দিয়ে কাজ করায়। এই ব্যাপারে একটা রিপোর্ট ও পেপারে এসেছিল কিন্তু এই সব দাসব্যবসায়ীরা এত বেশী প্রভাবশালী যে তাদের প্রভাবে মিডিয়া বা প্রশাসন চুপ মেরে যায়। এবার সিডর আক্রান্ত হবার পর কয়েকটি পেপারের রিপোর্টে এই ব্যাপারটি আবার উঠে এসেছে। সত্যিই মর্মান্তিক ব্যাপার এই একবিংশ শতাব্দীতে এসেও বাংলাদেশে মানুষকে ক্রীতদাস বানানো হচ্ছে।

২২ শে নভেম্বর ২০০৭ সালের ডেইলি দিনকালে একটা রিপোর্ট ছাপানো হয়। দিনকালের আর্কাইভে ওই দিনের পেপারটি খুজে পেলাম না। আরো দুটি রিপোর্ট প্রকাশিত হয়েছে একটি ডেইলী স্টারে, অন্যটি প্রথম আলোয়। লিঙ্কগুলি দেখুনঃ

http://thedailystar.net/story.php?nid=12207

Click This Link

এই রিপোর্ট গুলিতে বলা হচ্ছে, দুবলার চরসহ আরো কিছু চরাঞ্চলে মাছ ও শুটকি বাছাই সহ বিভিন্ন কাজ করার জন্য সারা দেশ থেকে মিথ্যা বেতনের লোভ ও পিওন, সিকিউরিটি গার্ড ইত্যাদি চাকরির নাম দেখিয়ে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষদের কে নিয়ে আসা হয়। তারপর তাদের কে বিক্রী করে দেয়া হয় বহদ্দার বা মাঝিদের কাছে। তারপর তাদের কে রীতিমত ক্রীতদাসের মত বন্দী করে রাখা হয়। তাদের কে দিনরাত কাজ করতে বাধ্য করা হয়। অমবস্যা ও পুর্নিমার সময় ২৪ ঘন্টা পানির মধ্যে কাজ করতে বাধ্য করা হয়। সর্দি জর কাশি হলেও রক্ষা নেই। ঠিকমত খাবার দেয়া হয় না। একবেলা মাত্র খাবার দেয়া হয় তাও বুটের ডাল দিয়ে। শিশুদের নিয়োগ করা হয় ডলাভাংগার কাজে যা করতে গিয়ে অনেকের হাতে মারাত্মক ক্ষতের সৃস্টি হয়। হাত ফুলে কলাগাছের মত হয়ে যায়। তারপর ও কোন চিকিতসা দেয়া হয়না। এই ক্ষত ক্যান্সারের রূপ নিতে পারে বলে চিকিতসকরা বলেন। এই দাসদের যখন তখন প্রচন্ড প্রহার করা হয়। তারা যেন পালাতে না পারে সেজন্য পাহারা দেয়া হয়। সিডর আক্রান্ত হবার আগে যখন আবহাওয়া বার্তা আসে তখন এই ক্রীতদাসদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়নি বা যেতে দেয়া হয়নি। তাদের কের চরে রাখা হয় শুটকি পাহাড়া দেবার জন্য। ফলে অনেকেই অসহায় ভাবে মারা যায়।

ডেইলী স্টার রিপোর্টে সুজন নামের এক কলেজ ছাত্রের কথা বলা হয়েছে যাকে মিথ্যা আশ্বাস দিয়ে নিয়ে গিয়ে বহদ্দারদের কাছে বিক্রী করে দেয়া হয়। তারপর দিনরাত কাজ করানো হয়। প্রহারে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ক্ষতের সৃস্টি হয়েছে। সে বার তাদের কে বাবা ডেকেও মুক্তি চায় কিন্তু মুক্ত হতে পারেনি।

এই যুগে এসে এ ধরনের মধ্যযুগীয় বর্বরতা চালানো হচ্ছে সুন্দরবন এলাকায়। আর যে নরপশুটি এই বর্বরতা চালাচ্ছে তার নাম হচ্ছে মেজর (অবঃ) জিয়াউদ্দিন। সে হচ্ছে সুন্দরবন মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আর সুন্দরবন এলাকার গডফাদার।তার এই বর্বরতার কথা অনেকেই জানতে পারলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়না। এই লোকটি এত প্রভাবশালী যে তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়না। প্রশাসন মিডিয়া সবাইকে সে কিনে রেখেছে। এভাবে সে তার দাস বানিজ্য চালিয়ে যাচ্ছে এবং টাকার পাহাড় বানিয়ে নিচ্ছে।

এই ব্লগে অনেক মিডিয়া কর্মী ও মানবাধিকার কর্মী আছেন। তাদের কে আমি অনুরোধ করবো এই বিষয়টি জোরালো ভাবে তুলে ধরার জন্য যাতে এই যুগে এসেও বাংলাদেশে শিশুদের কে যে দাস বানানো হচ্ছে , তা বন্ধ হোক। এইসব শিশুদের কে আসুন মুক্ত করি এই অত্যাচারের হাত থেকে ।

 

 

  • ১৮ টি মন্তব্য
  • ১৯২বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৯ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৩৩
comment by: লেখাজোকা শামীম বলেছেন: অবাক হলাম। এরকম কিছু আছে নাকি ? আমরা তাহলে কত অসভ্য ?
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৩৫

লেখক বলেছেন: পেপারের রিপোর্ট ই তা বলছে। সরকারের উচিত এই সব দাসব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।

২. ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৫০
comment by: সোনার বাংলা বলেছেন:
এই ধরনের পোষ্টে মাইনাস দেয় কে?!


মাইনুল ভাই আমাদের নারী ও শিশু উপদেষ্টা রাশেদা কে চৌঃ এই
ব্যপারে কি কিছু কইছে? টিভি চ্যনেল গুলায় কি করে!

আমি আপনার সঙ্গে আছি.....
২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:৫৮

লেখক বলেছেন: আসুন আমরা এই ব্যাপারে তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। তারপর তা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করি।

৩. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:০১
comment by: শামসুজ্জামান সিদ্দিকী শাহীন বলেছেন: সত্যি অবাক করা কান্ড এখনো ঘটে! শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
২৯ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: আমি ও আপনার মত অবাক হয়েছি এই যুগে এসে ও এধরনের ঘটনা হয় দেখে।

৪. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৫৫
comment by: সব্যসাচী বলেছেন:
অবাক হলাম
২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: আমি ও আপনার মত অবাক হয়েছি এই যুগে এসে ও এধরনের ঘটনা হয় দেখে।

৫. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৩০
comment by: স্বাক্ষর শতাব্দ বলেছেন: ভয়াবহ ব্যাপার, সত্যি নাকি?
২৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: পেপারের রিপোর্ট ই তা বলছে।

৬. ২৯ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:২০
comment by: শঙ্খচীল বলেছেন: সরকারের উচিত এই সব দাসব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।
২৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: সহমত।

৭. ২৯ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:১৩
comment by: সবুজমিয়া বলেছেন:

এই ভয়াবহ বর্বরতার অবসান চাই....


পোস্টের জন্য ধন্যবাদ

২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৮

লেখক বলেছেন: সরকারের উচিত এই নরপশুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া । আপনাকেও ধন্যবাদ।

৮. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:০১
comment by: যুকরুফা ০৭ বলেছেন: এই বর্বরতার অবসান চাই ।

ধন্যবাদ বিষটি তুলে ধরার জন্য ।
৩০ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: সরকারের উচিত পদক্ষেপ নেয়া। আপনাকেও ধন্যবাদ।

৯. ২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:০৩
comment by: নিহন বলেছেন: সব্যসাচী বলেছেন:
অবাক হলাম

আসলে
অবাক হলাম
৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৪০

লেখক বলেছেন: আমিও ।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৯৬২১