সিউলের ব্যানপো ব্রিজ। নিচের নদী থেকে ১৯০ টন পানি পাম্প করে দর্শনার্থীদের মুগ্ধ করছে।
হাংঝোউ ব্রিজ হল সমুদ্রের ওপর দাঁড়িয়ে থাকা সবচেয়ে বড় ব্রিজ। বাইশ মাইল লম্বা এবং ছয়টি লেনযুক্ত এই ব্রিজ সাংহাই ও নিনবো শহরকে যুক্ত করেছে।
উত্তর ফ্রান্সের মিলাউ ব্রিজ হল উচচতম ব্রিজ। টার্ন উপত্যকার ওপর দাঁড়ানো এই ব্রিজটি ভূমি থেকে ১১২৫ ফুট উঁচুতে অবস্থিত। গাড়িতে করে উড়তে চাইলে এর থেকে ভালো লোকেশন আর কি হতে পারে?
প্রাক্তন পূর্ব ও পশ্চিম জার্মানীকে সংযুক্তকারী ম্যাগডেবার্গ ব্রিজ এলবার নদীর ওপর অবস্থিত একটি "পানি ব্রিজ"। নদী পার হতে মাথার ওপর আরেকটি নদী তৈরী করবার অর্থ অবশ্য আমার কাছে স্পষ্ট নয়।
ইতালির ফ্লোরেন্সে অবস্থিত পন্টে ভেক্কিও ব্রিজটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ব্রিজগুলোর একটি। ১৩৩৩ সাল থেকে আজ পর্যন্ত এটি মানুষের ভার বহন করে আসছে।
ঝড় ও বৃষ্টি নামের এই ব্রিজটি চীনের ডং শাসনামলের সেরা স্থাপত্যবিদ্যার এক অসামান্য দৃষ্টান্ত। এই ব্রিজটি সম্পূর্ণ কাঠের তৈরী এবং এর কারুকাযও দেখার মতো।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


